এক নজরে বরাক
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – করিমগঞ্জ জেলার শিক্ষিত বেকার যুবক-যুবতীদের বঞ্চিত করে বন্যা নিয়ন্ত্রণ বিভাগে ব্রহ্মপুত্র উপত্যকার প্রার্থীকে নিযুক্তি পত্র দেওয়ার বিরুদ্ধে বন্যা নিয়ন্ত্রণ বিভাগ কার্যালয় ঘেরাও করল করিমগঞ্জ জেলা কংগ্রেস। বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ বনমালী রোডাস্থিত বন্যা নিয়ন্ত্রণ বিভাগের ডিভিশনেল কার্যালয় ঘেরাও করেন কংগ্রেসিরা।
সেখানে তারা অসম সরকারের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন। এদিন বিভাগীয় কমিশনারের উদ্দেশ্যে কার্যলয়ের বড়বাবুর কাছে এক স্মারক পত্র প্রদান করা হয়। জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী বলেন, নির্বাচনের আগে বিজেপির নেতা তথা বর্তমানের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা করিমগঞ্জে নির্বাচন প্রচারের এসে বলছিলেন তৃতীয় ও চতুর্থ শ্রেণির সরকারি চাকরির নিযুক্তি স্থানীয় বেকার যুবক-যুবতীদের দেওয়া হবে।
কিন্তু নির্বাচনের পর বিজেপি সরকার গঠন করে মুখ্যমন্ত্রী হয়ে সবকিছু ভুলে গেছেন। এখন করিমগঞ্জের স্থানীয়দের বঞ্চিত করে ব্রহ্মপুত্র উপত্যকার যুবককে নিযুক্তি দিয়ে পাঠিয়েছে। করিমগঞ্জ বন্যা নিয়ন্ত্রণ বিভাগে এস এ পদে হিতেশ্বর মেদলি নামে এক যুবককে নিযুক্তি পত্র দিয়ে করিমগঞ্জে যোগদান করতে পাঠিয়েছেন। যদি অতি সত্বর এই প্রার্থীকে পরিবর্তন করে স্থানীয় কোন প্রার্থীকে নিযুক্তি পত্র দেওয়া না হয় তাহলে জেলা কংগ্রেস বৃহত্তর আন্দোলন গড়ে তোলবে বলে তিনি হুমকি দেন।
সংবাদ 2 – উত্তর করিমগঞ্জের আকবরপুরে ৩৭ নং জাতীয় সড়কে সংঘঠিত হলো ভয়াবহ সড়ক দুর্ঘটনা! দ্রুত গতিতে আসা বাইকের ধাক্কায় প্রাণ হারালেন আকবরপুরের আনুমানিক ৬৫ বছরের খলিলুর রহমান। ঘটনার বিবরণে জানা গেছে, উত্তর করিমগঞ্জের আকবরপুর দারুস সুন্নাহ হাইস্কুলের সামনে জাতীয় সড়কে হেঁটে যাচ্ছিলেন খলিলুর রহমান। তখন দ্রুত গতিতে ফকিরবাজার থেকে করিমগঞ্জ অভিমুখে আসা একটি মোটরসাইকেল সজরে ধাক্কা মেরে খলিলুরকে।
ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। এদিকে বাইক চালক নাছসির আহমেদ উত্তর করিমগঞ্জের এ কে আজাদ হাইস্কুলের দশম শ্রেণির পড়ুয়া। এ ঘটনায় নাসির আহমেদও গুরুতর আহত হয়। তাঁর অবস্থা বেগতিক দেখে সঙ্গে সঙ্গে স্থানীয়রা উদ্ধার করে করিমগঞ্জ অসামরিক হাসপাতালে প্রেরণ করলেও হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন বলে জানা যয়।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here
সংবাদ 3 – শিলচর কেন্দ্রীয় কারাগারের ট্রানজিট কেম্পে বন্দি থাকা নেপালের নাগরিক জন্নত খাতুনকে অবশেষে ফিরিয়ে নেওয়ার জন্য প্দক্ষেপ নিল নেপাল সরকার। নেপালের সালাহি জেলার লক্ষীমোরের বাসিন্দা জন্নত খাতুনকে সমঝে নিতে ইতিমধ্যে শিলচর কেন্দ্রীয় কারাগারের অধীক্ষককে পত্র পাঠিয়েছে নেপাল সরকার l
কলকাতার নেপাল দূতাবাসের পক্ষ থেকে এই পত্র পাঠিয়ে জন্নত খাতুনকে ডিটেনশন কেম্প থেকে মুক্তি দেওয়ার জন্য আবেদন জানিয়েছে জেল কর্তৃপক্ষকে। জন্নত খাতুনের পুত্র ফিরোজ লাহিড়ী ও তার আত্মীয়র হাতে নেপালের বৃদ্ধা জন্নত খাতুনকে সমঝে দেওয়ার জন্য পত্রযোগে অনুরোধ করা হয়েছে জেল কর্তৃপক্ষকে l
উল্লেখ্য ,অবৈধ ভাবে ভারতে প্রবেশ করার অপরাধে ২০১৮ সালের ২৮ নভেম্বর কাটিগড়ায় গ্রেফতার করে জন্নত খাতুনকে শিলচর কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছিল l দুই বছর কারাবাসের ম্যাদ শেষ হওয়ার পর ২০২০ সালের ২৭ ডিসেম্বর থেকে তাকে রাখা হয়েছিল শিলচর সেন্ট্রাল কারাগারের ডিটেনশন কেম্পে l অবশেষে সিআরপিসির রাজ্ কমিটির সচিব প্রধান সাধন পুরকায়স্থ নেপাল সরকারের সঙ্গে যোগাযোগ করার পর জন্নত খাতুনকে স্বদেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা হাতে নিয়েছে নেপাল সরকার ।

সংবাদ 4 – বুধবার গভীর রাতে গুমড়া পুলিশ আটক করেছে ৪৫ বস্তা বার্মিজ সুপারি সহ একটি ডাম্পার গাড়ি। ডাম্পারটি গুমড়া জালালপুর সড়কের পাইকান এলাকায় রাখা ছিল। গুমড়া পুলিশ ইনচার্জ মানবজ্যোতি মালাকার গভীর রাতে ডাম্পারটি আটক করে নিয়ে আসেন গুমড়া পুলিশ ইনভেষ্টিগেশন সেন্টারে। গাড়ি চালকের খোজ পায় নি পুলশ।
সংবাদ 5 – স্বামীর বাড়িতে নির্যাতনের বলি হলেন এক গৃহবধূ। এনিয়ে স্বামী মকসুদ চৌধুরী ও শ্বশুর গোলাম মোস্তফা চৌধুরী সহ মোট পাচজনকে অভিযুক্ত করে সোনাই থানায় মামলা দায়ের করেন মেয়ের বাবা। এ ঘটনাটি সংঘটিত হয়েছে সোনাই থানা এলাকার উত্তর ঝাঞ্ঝারবালিতে।
ঘটনার বিবরণ দিতে গিয়ে শহরতলী মেহেরপুর বটরতলের বাসিন্দা তথা নির্যাতিতা গৃহবধূ রোসিনা বেগম মজুমদারের বাবা নজির উদ্দিন মজুমদার বলেন, বুধবার বিকেলে মেয়ের নির্যাতনের খবর পেয়ে জামাইর বাড়ি পৌঁছান। ওষুধপত্র করার জন্য মেয়েকে বাড়ি নিয়ে যাওয়ার কথা বললে স্বামী সহ অন্যরা মিলে তাদের মারপিট করেন। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে। গৃহবধূ রোসিনা বেগম জানান, প্রায় দেড় বছর আগে বিয়ে হয় তাদের।
এরপর নানা জঞ্জালে স্বামীর বাড়িতে দিন কাটান তিনি। বুধবার ভাত রান্নাকে কেন্দ্র শশুর মারপিট করেন তাকে। এরপর স্বামী আরও কিছু লোক ডেকে এনে তাকে ও তাঁর বাবা-মাকে মারধর করেন। এমনকি লোকজনের সামনে স্বামী তালাকও দিয়ে দেন তাকে। নিরুপায় হয়ে আইনের দ্বারস্থ হয়েছেন বলে জানান তিনি।
সংবাদ 6 – রাজনগর জি পি তে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে বৃহস্পতিবার শালচাপড়া ব্লকের ভিডিও-এর কাছে স্মারকপত্র দেন সারা ভারত কৃষক সভা রাজনগর নিশ্চিন্তপুর প্রাথমিক কমিটি l এদিন রাজনগর জি পি র প্রধানমন্ত্রী আবাস থেকে বঞ্চিত হিতাধিকারীরা শালচাপড়া ব্লক অফিসে জমায়েত হয়ে বিক্ষোভও প্রদর্শন করেন l বিক্ষোভ চলাকালীন বক্ত্যব্য রাখেন সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা কমিটির সম্পাদক সুভাষ দেব ও কৃষক সভা রাজনগর নিশ্চিন্তপুর প্রাথমিক কমিটির সম্পাদক জলাল উদ্দিন লস্কর l
সংবাদ 7 – করিমগঞ্জেও প্রথম পর্যায়ে দ্বিতীয় দিনে বৃহস্পতিবার শহর সংলগ্ন বাখরশাল হাইস্কুলে ইভালুটার হিসেবে উপস্থিত ছিলেন দেবজ্যোতি মুখার্জি (আইপিএস) ভিজিলেন্স ও অ্যান্টি করাপশন বিভাগের আই জি পি। এদিন স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময় করার পাশাপাশি সব বিষয়ের উপর নজর রাখেন তিনি। অন্যদিকে করিমগঞ্জ জেলায় মোট ১৮৬০ টি স্কুলে গুণোৎসব অনুষ্ঠিত হচ্ছে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আই জি পি দেবজ্যোতি মুখার্জি ও বাখরশাল হাইস্কুলের প্রধান শিক্ষক এখলাছুর রহমান নিজেদের মত ব্যক্ত করেন।


