কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

2 - মিনিট |

১) আগামী পয়লা ফেব্রুয়ারির বাজেটে থাকবে ৫০০ বন্দেমাতরম ও ৫০ হাইড্রোজেন ট্রেনের ঘোষণা
২) সি এ চালু করে ৫১ সালকে ভিত্তি বর্ষ করতে চান অসমের মুখ্যমন্ত্রী
৩) জম্মুতে একই সঙ্গে দুটি বোমা বিস্ফোরণ / আহত ৬

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – আগামী ১ ফেব্রুয়ারি সাধারণ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নতুন সংসদ ভবনে তিনি এই বাজেট পেশ করবেন। বাজেটে বিশেষ আকর্ষণ হল রেল ক্ষেত্রে ৫০০টি নতুন বন্দেমাতরম ট্রেন ও ৩৫টি হাইড্রোজেন চালু করা হবে। এই ঘোষণাটা করা হবে এই বাজেটে।

সংবাদ 2- আজ দুটি বিস্ফোরণে কেঁপে ওঠে জম্মু। জম্মু শহরে হঠাৎ এই দুটি বিস্ফোরণ ঘটে। এতে ছয় জন আহত হয়েছেন। সঙ্গে সঙ্গে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যায়। প্রকাশ্য দিবালোকে শহর যখন প্রচন্ড ব্যস্ত তখন এই দুই বিস্ফোরণ ঘটে। পুলিশ গোটা এলাকাকে ঘিরে রেখেছে।

সংবাদ 3 – সি এ চালু করে ৫১ সালকে ভিত্তি বর্ষ করতে চান আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন ১৯৫১ সালকে অসমে নাগরিকত্বের ভিত্তি বর্ষ করতে চান তিনি। কিন্তু এর সঙ্গে শর্ত হলো নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করতে হবে। এভাবে ১৯৫১ সালকে এনআরসি ও নাগরিকত্বের ভিত্তি বর্ষ করার পক্ষে সওয়াল করলেন অসমের মুখ্যমন্ত্রী। সিএ এর কার্যকর করে 51 সালকে ভিত্তি বর্ষ করতে চান তিনি এটা জানিয়ে দেন আজ।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

সংবাদ 4 – কংগ্রেসের ভারত জড়ো যাত্রা আগামী ৩০ জানুয়ারি শেষ হচ্ছে। এদিন শ্রীনগরে অনুষ্ঠানের মাধ্যমে এই যাত্রার সমাপ্ত ঘোষণা করা হবে। তিন হাজার কিলোমিটার অতিক্রম করার পর এই যাত্রা শেষ হচ্ছে। রাহুল গান্ধী যাত্রার শেষ দিনে সব বিরোধী নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন।

সংবাদ 5- ভারত জড়ো যাত্রার পর কংগ্রেস হাত সে হাত জড়ো যাত্রা শুরু করবে। এ কথা জানান কংগ্রেসের মুখপাত্র জয় রাম রমেশ। তিনি বলেন, সম মনোভাবাপন্ন সব দল এবং সংগঠনকে এই যাত্রায় আমন্ত্রণ জানানো হবে। ঘৃণার রাজনীতির অবসান করতে কংগ্রেস এই যাত্রার আয়োজন করছে বলে তিনি জানা ন।

সংবাদ 6 – ভারতীয় কুস্তি মহাসংঘের অধ্যক্ষ ব্রিজ ভুষণ শরন সিংহের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে দুদিনের ভিতর রিপোর্ট চাইল কেন্দ্র। এদিকে আজও মহিলা কুস্তিগীররা ব্রিজের বিরুদ্ধে তাদের ধর্না কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। ব্রিজ ভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন এক মহিলা কুস্তিগীর। গত তিনদিন থেকে যন্ত্ররমন্তরে মহিলা কুস্তিগিররা ধর্মঘট করে যাচ্ছেন। দেশের বহু কুস্তি তারকা এই ধরনায় শামিল হয়েছেন।

সংবাদ 7 – সামনে নির্বাচন। তাই মহিলাদের আকৃষ্ট করার জন্য এবার মাঠে নেমেছে বিজেপি। কর্ণাটকের মুখ্যমন্ত্রী এস আর বোম্মাই ঘোষণা করেছেন প্রত্যেক বিপিএল মহিলা কে ২০০০ টাকা করে দেওয়া হবে। এবার কর্ণাটকে বিজেপি ও কংগ্রেস প্রতিশ্রুতির ফুলঝুরি বইয়ে দিচ্ছে। এবারের কর্ণাটকের বিধানসভা নির্বাচন বিজেপি ও কংগ্রেস দুই পক্ষই কমর বেঁধে মাঠে নেমেছে। অমিত শাহ প্রচার করে চলছেন কত একদিন থেকে। বিজেপি এই দক্ষিণের রাজ্যের দিকে এবার বেশি নজর দিচ্ছে।

সংবাদ 8 – facebook youtube ইনস্টাগ্রামে কোন নিউজ যদি পিআইবি ফেক বলে ঘোষণা করে তাহলে সেটা দেওয়া যাবে না। এক্ষেত্রে এই সংবাদ সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দেওয়া হবে। এই মর্মে নির্দেশ জারি করল প্রেস ইনফরমেশন ব্যুরো। এমনকি কেন্দ্রীয় সংস্থার অধীনস্থ অন্য কোন সংস্থা যদি কোন সংবাদকে ফেক আখ্যা দেয় তাহলে সেটাও সোশ্যাল মিডিয়া প্রকাশ করা যাবে না। সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করতে এই উদ্যোগ দিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *