দেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলোর পাঠ্য ক্রমে মহান সম্রাট অশোকের জীবনী ও আদর্শ সন্নিবিষ্ট করতে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানানো হয়েছে

< 1 - মিনিট |

পরিষদের সভাপতি হারাণ দে স্বাক্ষরিত এই ইমেইলে উল্লেখ করা হয় যে তক্ষশীলা, নালন্দা, বিক্রম শীলা ও কান্দাহারের মত বিশ্ব বিদ্যালয় স্থাপন করে এক বিরল নজীর সৃষ্টি

প্রকৃতি নিউজ কনসার্ন

শিলচর – দেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলোর পাঠ্য ক্রমে মহান সম্রাট অশোকের জীবনী ও আদর্শ সন্নিবিষ্ট করতে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানানো হয়েছে। সামাজিক সংগঠন ডঃ শ্যামা প্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ এই মর্মে প্রধানমন্ত্রীর কাছে প্রেরিত এক ইমেইলে এই দাবি জানিয়ে বলেছে যে পশ্চিমে আফগানিস্তান থেকে পূর্বে বর্তমানে র বাংলাদেশ পর্যন্ত ছিল সম্রাট অশোকের সাম্রাজ্য। তাঁর আগে কেহই এত বড় সাম্রাজ্যের সম্রাট হতে পারেন নি। পরিষদের সভাপতি হারাণ দে স্বাক্ষরিত এই ইমেইলে উল্লেখ করা হয় যে তক্ষশীলা, নালন্দা, বিক্রম শীলা ও কান্দাহারের মত বিশ্ব বিদ্যালয় স্থাপন করে এক বিরল নজীর সৃষ্টি করেন সম্রাট অশোক।

তখন ওই বিশ্ব বিদ্যালয় গুলোতে বিদেশ থেকেও ছাত্র ছাত্রীরা অধ্যয়ন করতে আসতেন।মহান এই বৌদ্ধ সম্রাটের অবদান আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা উচিত বলে চিঠিতে বলা হয়। এতে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রণালয়ের দ্বারা প্রতি বছর সম্রাট অশোক সম্পর্কে কার্য সূচীর আয়োজন করতেও অনুরোধ জানানো হয়েছে।উল্লেখ্য যে অশোক বাহাত্তর বছরের জীবন নিয়ে খৃষ্ট পূর্ব ৩০৪ সালে পাটলীপুত্রে জন্ম নেন এবং খৃষ্ট পূর্ব ২৩২ সালে তিনি মৃত্যু বরন করেন। একটি সূত্রে জানা গেছে যে। খৃষ্ট পূর্ব ৩০৪ সালের ১৪ এপ্রিল মহান সম্রাট অশোকের জন্ম ।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *