কেআরসি বরাক টাইমস

3 - মিনিট |

এক নজরে বরাক

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – রবিবার সন্ধ্যায় কালাইনছড়ার অস্থায়ী নাকা চেক গেটে তিনটি অবৈধ সার বোঝাই ট্রাক আটক করেছে পুলিশ। সঙ্গে গ্রেফতার করা হয়েছে পাচ ব্যক্তিকে। জানা গেছে সারবাহী ট্রাক গুলি মেঘালয়ের রাতাছড়া থেকে আসছিল।

সংবাদ 2 – মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্বশর্মাকে আবার বাঙঙালি বিদ্বেষী আখ্য দিলেন প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভানতি তথা উত্তরকরিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। সরকারের সিএএ, ডিলিমিনেশন প্যাকেজ ও বিদেশী শনাক্তকরনে বৃত্তিবর্ষ চূড়ান্ত করার প্রসঙ্গ নিয়ে রবিবার জেলা আবর্ত ভবনেএক সাংবাদিক সম্মেলন করে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বলেন, যদিও বিদেশী শনাক্তকরনের বৃত্তিবষ নিয়ে সুপ্রীম কোটে মামলা চলছে।

১৯৭১ সালকে বিদেশী শনাক্তকরনের বৃত্তিবর্ষ ধার্য করার দাবি ছিলো। তথাপি রাজ্য সরকার অত্যন্ত কৌশলে ১৯৫১ সালকে বিদেশী শনাক্তকরনের বৃত্তিবর্ষ চূড়ান্ত করার পরিকল্পনা হাতে নিয়েছে বলে অভিযোগ তুলেন তিনি । বিধায়ক বলেন, সুপ্রীম কোর্টের সংশ্লিষ্ট মামলায় সরকার পক্ষের আইনজীবী নিয়োগ করা হবে। আর এর আগেই সিএএ ডিলেমিনেশন প্যাকেজ ও বিদেশী শনাক্তকরন নিয়ে রাজ্যের মূখ্যমন্ত্রীর সংবাদমেল জনসমক্ষে প্রকাশ পাওয়ায় এটা পরিষ্কার হয়ে গেছে যে, রাজ্য সরকারের চক্রান্তে ও মদতে ১৯৭১ সালকে বাদ দিয়ে বিদেশী শনাক্তকরনে ১৯৫১ সালকেই প্রদান্য দিতে চাইছেন মূখ্যমন্ত্রী । এনিয়ে মূখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্বশর্মার কড়া সমালোচনা করে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ।

সংবাদ 3 – ফের এনকাউন্টার। এবার শিলচর শহরে কুখ্যাত চোরকে লক্ষ্য করে পুলিশের গুলি। ঘটনাটি ঘটে শিলচর শহরের গোপালগঞ্জ এলাকায় রবিবার সকাল এগারোটা নাগাদ। পুলিশের গুলিতে গুরুতর আহত কুখ্যাত গাড়ি চোর আফজল হোসেন বড়ভূঁইয়া শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন। শহরের একটি বিল্ডিং এ আত্মগোপন করেছিল সে। পুলিশ একজনকে আটক করতে গেলে সে এক পুলিশকে ছুরি মেরে পালাতে চেষ্টা করে। তখন পুলিশ বাধ্য হয়ে গুলি চালায়।

সংবাদ 4 – শিলচরের বিশিষ্ট কবি তথা নরসিং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক জিতেন কুমার নাগের শ্রাদ্ধ উপলক্ষে তার পরিবারের তরফে কম্বল ও খাদ্যদ্রব্য বিতরণ করা হয় শিলচর শহর সংলগ্ন গঙ্গাপুরে। নেতাজি ছাত্র যুব সংস্থার উদ্যোগে সংস্থার গ্রামীণ কার্যালয় গঙ্গাপুরে এদিন ৫০ জন দুস্ত গ্রামবাসীর হাতে শীতবস্ত্র কম্বল ও খাদ্য তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার তরফে ননীগোপাল দেব, বাপি আচার্য, অমরজিৎ কুমার, নিরঞ্জন দাস, জগদীশ ডান, সুমন্ত ভর, মনোজ ভর, রাজেন কইরি, সহ অন্যরা।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

সংবাদ 5 – বিশ্ব হিন্দু পরিষদ, দক্ষিণ পূর্ব প্রান্তের দুদিনের বর্ধিত পূর্নাঙ্গ প্রান্ত বৈঠক অনুষ্ঠিত হলো শ্রীগৌরী স্থিত মাধবধামে। শনি ও রবিবার মাধবধামে অনুষ্ঠিত বৈঠকে কেন্দ্রীয় সংগঠন মন্ত্রী বিনায়ক রাও দেশপান্ডে উপস্থিত থেকে মার্গ দর্শন করেন। তাছাড়াও দক্ষিণ পূর্ব প্রান্ত সংগঠন মন্ত্রী পূর্ণ চন্দ্র মন্ডল, সভাপতি শান্তনু নায়েক, সম্পাদক স্বপন শুক্লবৈদ্য প্রমুখ বক্তব্য প্রদান করেন। দুদিনের বৈঠকে প্রান্ত, উপ- প্রান্ত স্তরের সকল সদস্য, পূর্ণ কালীন, আয়াম প্রমুখ, বিভাগ স্তরের কার্য্যকর্তা, জেলা স্তরের কার্য্যকর্তা, আয়াম প্রমুখ উপস্থিত ছিলেন। তাছাড়াও প্রখণ্ড স্তরের শুধু সভাপতি ও সম্পাদকরা উপস্থিত ছিলেন। বৈঠকটি শনিবার বিকাল ৪টায় শুরু হয়ে রবিবার দুপুরে সম্পন্ন হয়। পরে সংবাদ মাধ্যমে বৈঠকের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন প্রান্তের নেতৃবৃন্দরা।

সংবাদ 6 – লোয়াইরপোয়ায় বজরং দলের প্রয়াত শম্ভু কৈরীর বাড়িতে গিয়ে পরিবারের খোঁজ নিলেন বিশ্ব হিন্দু পরিষদ, কেন্দ্রীয় ও দক্ষিণ পূর্ব প্রান্তের আধিকারিরা। রবিবার বিশ্ব হিন্দু পরিষদ কেন্দ্রীয় সংগঠন মন্ত্রী বিনায়ক রাও দেশপান্ডে, দক্ষিণ পূর্ব প্রান্ত, সভাপতি শান্তনু নায়েক, সম্পাদক স্বপন শুক্লবৈদ্য সহ প্রান্তের বিভিন্ন কর্মকর্তারা লোয়াইরপোয়াতে হত শম্ভু কৈরীর বাড়িতে গিয়ে তার পিতামাতাকে শান্তনা দেন। যে কোনো অবস্থায় তাদের পাশে থাকবেন বলে আশ্বাস দেন বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দলের কার্যকর্তারা। পরে সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে বিনায়ক রাও বলেন, আতঙ্ক ছড়াতে যারা মদত দিচ্ছে তাদের জড় থেকে উৎখাত করতে হবে এবং শম্ভু হত্যাকারীকে কঠোর শাস্তির দাবিও জানান।

সংবাদ 7 – দীর্ঘ তিন বছর পর মেলা আয়োজন করলো করিমগঞ্জ পুরসভা। ২১ জানুয়ারি শুরু হলো ঐতিহ্যবাহী করিমগঞ্জ নেতাজি মেলা ও প্রদর্শনী। শনিবার সন্ধ্যায় আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে ২০২৩ সালের ৪৪ তম নেতাজি মেলা উদ্বোধন করলেন করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদব, তাছাড়া এদিনের এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস, পুরসভার আধিকারিক বিক্রম চাষা, পুরপতি রবীন্দ্র চন্দ্র দেব, মেলার সম্পাদক নির্মল বনিক, সুখেন্দু দাস সহ পুরসভার সব ওয়ার্ড কমিশনার সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *