নেতাজি জন্মজয়ন্তীতে পরিতোষ পাল চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত শিলচরে
প্রকৃতি নিউজ কনসার্ন
শিলচর : বিশিষ্ট নেতাজি গবেষক ও ভারতাত্মা নেতাজি সহ বহু গ্রন্থের লেখক, সাংবাদিক, বরাক উপত্যকার ভাষা আন্দোলনের সর্বাধিনায়ক পরিতোষ পাল চৌধুরীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হল। একই সঙ্গে ভারতের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী বীর নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী পালন করা হয়। প্রয়াত পরিতোষ পাল চৌধুরীর হাতে প্রতিষ্ঠিত কাছাড় জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এদিন শিলচর সুভাষ নগরে এ উপলক্ষে এক ভাবগম্ভীর অনুষ্ঠানের আয়োজন করা হয়। পৌরোহিত্য করেন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারাণ দে।

শুরুতে নেতাজি সুভাষচন্দ্র বসু ও পরিতোষ পাল চৌধুরীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপস্থিত কর্মকর্তারা। স্বাগত ভাষণে অনুষ্ঠান আয়োজনের উদ্দেশ্য নিয়ে আলোকপাত করেন কাছাড় জানালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাহার উদ্দিন চৌধুরী। দেশের স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসুর সাহসী পদক্ষেপ ও আজাদ হিন্দ ফৌজের সংগ্রাম নিয়ে আলোচনায় অংশ নেন হারান দে, শরদিন্দু নারায়ণ ঘোষ, আব্দুল হাই লস্কর, বিপ্লব পাল চৌধুরী, খায়রুল আলম মজুমদার প্রমুখ। প্রত্যেক বক্তা বহুমুখী প্রতিভার অধিকারী পরিতোষ পাল চৌধুরীর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তার স্মৃতি রক্ষার্থে উদ্যোগ নেওয়ার কথা বলেন। ভাষা আন্দোলন সহ বরাকের উন্নয়নে বিভিন্ন সংগ্রামী প্রচেষ্টার জন্য পরিতোষ পাল চৌধুরীর সংগ্রামী কর্মতৎপরতা নিয়েও এদিন আলোচনা করা হয়।
পরে দু’ বছর আগে অ্যাডহক ভাবে গঠিত কাছাড় জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন জনসংযোগ বিভাগের অবসরপ্রাপ্ত যুগ্ম সঞ্চালক তথা বিশিষ্ট প্রবীন সাংবাদিক হারাণ দে। অ্যাসোসিয়েশনের মুখ্য উপদেষ্টা পদে নির্বাচিত হন বিশিষ্ট স্বনামধন্য সাংবাদিক তৈমুর রাজা চৌধুরী।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here
সহ-সভাপতি পদে হিমাশীষ ভট্টাচার্য ও আব্দুল হাই লস্কর, সাধারণ সম্পাদক পদে বাহার উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে বিপ্লব পাল চৌধুরীকে নির্বাচিত করা হয়। এছাড়া সহকারী সম্পাদক পদে রয়েছেন অমলেন্দু মালাকার ও খাইরুল আলম মজুমদার। মুখপাত্র ও সহকারী মুখপাত্র পদে নির্বাচিত হন শমীন্দ্র পাল ও বিশ্বরূপা পুরকায়স্থ।
শিলচর শহর সহ কাছাড় জেলার বিভিন্ন প্রান্তের কর্মরত সাংবাদিকদের অন্তর্ভুক্ত করে মোট ২১ সদস্য বিশিষ্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি এ দিন গঠিত হয়েছে। গ্রাম ও শহরের মধ্যে সমন্বয় রক্ষা করে ঐক্যবদ্ধভাবে জেলার কর্মরত সাংবাদিকদের অধিকার আদায় ও বিভিন্ন সমস্যা সমাধানে এই সংগঠন কাজ করে যাবে বলে অনুষ্ঠানে জানানো হয়।


