রবিবার ভোরে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : না ফেরার দেশে চলে গেলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক, আম্পায়ার তথা বিজয়ী সংঘের সভাপতি রূপেন্দ্র কিশোর চন্দ (রুপু )। রবিবার ভোরে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন তিনি। রুপু নামেই সবাই চিনত তাঁকে। বয়স হয়েছিল ৭৫। রেখে গেছেন এক পুত্র এবং কন্যাকে। এসিএ -র প্যানেল আম্পায়ার ছিলেন তিনি। দেওধর ট্রফিতে ম্যাচ পরিচালনাও করেছিলেন। তাঁর মৃত্যুতে শিলচরের ক্রীড়ামহলে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন ধরে তিনি বিজয়ী সংঘের সঙ্গে জড়িত ছিলেন। তাঁর প্রয়াণে শোকাহত বিজয়ী সংঘ তাদের বার্ষিক অনুষ্ঠান স্থগিত রেখেছে।


