এক নজরে বরাক
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – মিজোরামের সাইরেঙে প্রায় ৭ কোটি টাকার সন্দেহভাজন হেরোইন সহ করিমগঞ্জ জেলার দুই পাচারকারীকে আটক করলো পুলিশ। সোমবার গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে ড্রাগস বিরোধী এক অভিযানে নেমে মিজোরাম পুলিশ সাইরেঙ এলাকায় এই বড়সড় সাফল্য পায়। ১১৩ টি সাবান কেস ভর্তি সন্দেহভাজন হেরোইন উদ্ধার করে পুলিশ।
সেইসঙ্গে করিমগঞ্জ জেলার বারইগ্রাম এলাকার সামছ উদ্দিন এবং পাথারকান্দির বশির উদ্দিন নামে দুই পাচারকারীকেও আটক করতে সক্ষম হয় মিজোরাম পুলিশ। বাজেয়াপ্ত হেরোইনের ওজন হলো ১ কিলো ৩৫৬ গ্রাম। যার আন্তর্জাতিক বাজার মূল্য আনুমানিক ৬ কোটি ৭৮ লক্ষ টাকা হবে বলে মিজোরাম পুলিশ সূত্রে জানা গিয়েছে। আটক দুই মাদক পাচারকারীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করে পুলিশ তাদের কল লিষ্ট খতিয়ে দেখছে বলেও জানা গিয়েছে।
সংবাদ 2 – প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে প্রশাসনের প্রস্তুতি জোরদার। মঙ্গলবার বিকেলে শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে প্যারেডের শেষ মহড়া অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয়ভাবে এই গ্রাউন্ডে পতাকা উত্তোলন করবেন শক্তি মন্ত্রী নন্দিতা গার্লোসা। প্যারেডের সবকিছু খতিয়ে দেখেন পুলিশ সুপার নুমাল মাহাত্বা। হাইলাকান্দিতে তুলবেন পরিবহন মন্ত্রী পরিমল শুক্ল্যবৈদ্য।
সংবাদ 3 – পাঠান ছবি নিয়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সৃষ্টি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, বললেন পুলিশ সুপার নোমাল মহাত্তা । কাছাড়ের পুলিশ সুপার নোমাল মহাত্তা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, পাঠান ছবি নিয়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সৃষ্টি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া এ অঞ্চলের মানুষ সংস্কৃতি সচেতন। তাই কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা নেই। যদি কোথাও এধরনের ঘটনা ঘটে তাহলে পুলিশ নিশ্চয় কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। এদিকে শিলচরের গোল্ড চিনেমা হলে ভয়ে পোস্টের লাগায় নি । অনলাইনেও টিকিট পাওয়া যাচ্ছে না।
সংবাদ 4 – উধারবন্দের শালগঙ্গায় শ্রী শ্রী মাতা ঠাকুরানির ১৭০তম জন্মোৎসব অনুষ্ঠিত হলো। শালগঙ্গা রামকৃষ্ণ ভক্তমন্ডলীর ব্যবস্থাপনায় ইয়ুথ ক্লাব অডিটোরিয়ামে রবিবার উৎসব উপলক্ষে সারাদিন ছিল নানা কার্যসূচি। ভোর পাঁচটায় মঙ্গলারতি, ছ’টায় জপধ্যন, সাড়েছ’টায় বেদমন্ত্র পাঠ, আটটায় শুরু হয় পুজো। সকাল ন’টায় ছিল চন্ডীপাঠ। দশটায় শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজির জীবন বাণী পাঠ ও আলোচনা করেন শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের স্বামী গুনাতিতানন্দ মহারাজ। দুপুর একটা থেকে শুরু হয় মহাপ্রসাদ বিতরণ। এরপর ছিল সন্ধ্যারতি ও ভজন পরিবেশন। উত্তর উধারবন্দের বিভিন্ন গ্রাম বাগানের ভক্তরা উৎসবে উপস্থিত ছিলেন। রবিবার উৎসবমুখর পরিবেশে সকলের উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভক্তরা ঠাকুরের সঙ্গীত পরিবেশন করেন।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here
সংবাদ 5 – শাহরুখ খানকে চিনেন না অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার এমন মন্তব্যের বিরুদ্ধে মুখ খুললেন কংগ্রেস নেতা কমলাক্ষ দে পুরকায়স্থ। বিধায়ক কমলাক্ষ বলেন, হিমন্তবিশ্ব শর্মা শুক্কুর আলিকে চিনেন। বরাকের অনেক মিয়াসাব মৌলভীকে চিনেন, কিন্তু বলিউড বাদশা নামে পরিচিত শাহরুখ খানকে চিনেন না অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর এমন মন্তব্য দুর্ভাগ্যজনক বলে মনে করছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক তথা প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি কমলাক্ষ দে পুরকায়স্থ।
সংবাদ 6 – দক্ষিণ ভারতের খ্যাতনামা সমাজসেবী তথা তামিল রাজনীতির পিতৃপুরুষ আখ্যায়িত তান্তাই পেরিয়ারের জন্মদিন ব্যতিক্রমী ভাবে পালন করল অল ইন্ডিয়া ওএনজিসি ওবিসি এন্ড এমওবিসি এসোসিয়েশনের শ্রীকোনা শাখা। কাছাড়ের বালিঘাটে অবস্থিত সমাজের দুস্থ,অসহায় তথা প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত পড়ুয়াদের শিক্ষার মূলস্রোতে ফিরিয়ে আনার একমাত্র আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদের প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী প্রদানের মধ্যে দিয়ে মহান ব্যক্তিত্ব তান্তাই পেরিয়ারের জন্মদিন উদযাপন করা হল এদিন।
এই উপলক্ষে মঙ্গলবার এক অনুষ্ঠান আয়োজিত হয় বালিঘাট আবাসিক স্কুলে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা পর বক্তব্য রাখেন শ্রীকোণা ওএনজিসির এসিস্ট্যান্ট ম্যানেজার বিপুল গোহাই, ওনজিসির অল ইন্ডিয়া ওবিসি সেলের শিলচর শাখার চেয়ারম্যান গৌরিশঙ্কর নাথ মাঝারভুইয়া, ওবিসি শাখার সম্পাদক বি.কে পাল, কাছাড় জেলার শিক্ষা বিভাগের দুই প্রোগ্রাম অফিসার যথাক্রমে রানা রঞ্জন নাথ, পাপরি ভট্টাচার্য প্রমুখ। এদিন ওএনজিসির তরফে আবাসিক স্কুলের দরিদ্র পড়ুয়াদের ইনভার্টার জলের ফিল্টার, শীতবস্ত্র, ফ্যান সহ মূল্যবান সামগ্রী প্রদানের জন্য উপস্থিত বিশিষ্টজনরা ওএনজিসির ভূয়সী প্রশংসা করেন।
সংবাদ 7 – বরাকে দীক্ষাদান পর্ব সম্পন্ন করে মঙ্গলবার দেওঘর ফিরে গেলেন সৎসঙ্গ প্রধান শ্রী শ্রী আচার্যদেব। এদিন শিলচর বিমানবন্দরে পৌঁছনোর পথে শালগঙ্গা সৎসঙ্গ কেন্দ্রের সামনে কিছুসময় অবস্থান করেন শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের প্রপৌত্র শ্রী শ্রী বাবাইদা। সকাল থেকেই উধারবন্দের শালগঙ্গা সৎসঙ্গ কেন্দ্রে ভক্তদের ব্যস্ততা লক্ষ্য করা গেছে। মহিলারা রাত জেগে শিলচর – কুম্ভীরগ্রাম ভিআইপি সড়কের শালগঙ্গা কেন্দ্রের সামনে আল্পনা দিয়ে সাজিয়ে তুলেছেন।


