কেআরসি বরাক টাইমস

3 - মিনিট |

এক নজরে বরাক

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – শুক্রবার গোপন সুত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে উত্তর করিমগঞ্জের ঘুগরাকোণা আফজল হুসেনের ঘর থেকে ২২ হাজার ২০০ ইয়াবা টেবলেট উদ্ধার করলেন গিরীশগঞ্জ ওয়াচ পোস্টের ইনচার্জ সুরজ দত্ত। একই সাথে আফজল হুসেনের ঘর থেকে নগদ ৬ হাজার ২০০ টাকাও উদ্ধার করেছে পুলিশ। তবে ড্ৰাগস পাচারকারী আফজল পালিয়ে যেতে সক্ষম হয়েছে। উদ্ধারকৃত ড্রাগসের বাজার মূল‌্য আনুমানিক এক কোটি টাকা হবে বলে জানিয়েছেন গিরীশগঞ্জ ওয়াচ পোস্টের ইনচার্জ সুরজ দত্ত।

সংবাদ 2 – করিমগঞ্জ জেলার পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের লোয়াইরপোয়ায় নির্মম ভাবে খুন করা হয়েছে বজরং দলের সদস্য ১৬ বছরের শম্ভু কৈরিকে। এই হত্যাকাণ্ড নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত দাবি করেছেন অখিল ভারতীয় হিন্দু মহাসভার অসম প্রদেশ কমিটি তথা দলের উত্তর পূর্বাঞ্চলেরও সভাপতি বিশ্বদীপ গুপ্ত। লোয়াইরপোয়ায় নির্মম ভাবে কুপিয়ে শম্ভু কৈরিকে হত্যা করে এনামুল হক ওরফে সেলিম। শম্ভু কৈরি ওই দিন হাইলাকান্দিতে বজরং দলের এক অনুষ্ঠানে অংশগ্রহণ করে বাড়ি ফিরছিলেন।

কিন্তু লোয়াইরপোয়া বাজারে আসতেই তাকে ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে স্থানীয় সেলিম। বাজারের মধ্যেই তাকে নৃশংস ভাবে খুন করা হয়েছে। এই ঘটনা নিয়ে উদ্বিগ্ন অখিল ভারতীয় হিন্দু মহাসভার অসম প্রদেশ কমিটির তথা উত্তর পূর্বাঞ্চলের সদ্য দায়িত্ব প্রাপ্ত সভাপতি বিশ্বদীপ গুপ্ত। দেশের এবং রাজ্যের শাসন ক্ষমতায়” হিন্দু নেতৃত্বাধীন” সরকার থাকার পরও কেন এই ঘটনা করার সাহস পায় দুষ্কৃতী? এমন প্রশ্ন উত্থাপন করেন তিনি।

এই হত্যাকাণ্ড নিয়ে নিন্দা জানিয়েছেন হিন্দু মহাসভার অসম প্রদেশ সভাপতি তথা উত্তর পূর্বাঞ্চলের সভাপতি বিশ্বদীপ গুপ্ত। তিনি দাবি জানিয়েছেন এই ঘটনা নিয়ে উচ্চ পর্যায়ের তদন্তেরও। এই ন্যাক্কার জনক হত্যাকাণ্ড নিয়ে প্রয়োজনে এনআইএ-র মতো প্রতিষ্ঠানকে দিয়ে তদন্ত করার কথাও বলেন তিনি।

সংবাদ 3 – সৈদপুর জনতা হাইস্কুলে বিজ্ঞান এবং কম্পিউটার ল্যাবরটরির জন্য একুশ লক্ষাধিক টাকা বরাদ্দ হওয়া কাজে প্রধান শিক্ষক দশ লক্ষ টাকার কাজের হিসেব দেখিয়ে বাকি টাকার কোনো হিসেব দিতে রাজি নন। আদতে কাজ হয়েছে আড়াই থেকে তিন লক্ষ টাকার। শুক্রবার সৈদপুর জনতা হাইস্কুলে দাড়িয়ে এমনই অভিযোগ করেন জমি দাতা কয়েকজনের মধ্যে একজনের পুত্র শঙ্কর দেব, ফকর উদ্দিন খান, কৌশিক দেব সহ অন্যরা। তারা আরও অভিযোগ করে জানান, ২০২১সালে মাত্র ৭দিন স্কুলের পড়ুয়াদের মিড ডে মিল খাওয়ানো হয়েছে।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

২০২২সালে মিড ডে মিল পরিবেশন হলেও অত্যন্ত নিম্ন মানের। তাছাড়া মাইনরিটি স্কলারশিপের জন্য একশ টাকা, দশম শ্রেণিতে পুনরায় ভর্তির জন্য বড় অঙ্কের ফিস, ট্রান্সফার সার্টিফিকেটের জন্য পাঁচশ থেকে হাজার টাকা, গত বছর ছাত্রছাত্রীদের ইউনিফর্ম নিয়েও পঞ্চাশ হাজার টাকা আত্মসাৎ করেছেন প্রধান শিক্ষক। বিদ্যালয়ের বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে ধরে বিভাগীয় কর্তপক্ষের দৃষ্টি কামনা করেন রুকন উদ্দিন তালুকদার, আব্দুল বাসিত খান, বাছির উদ্দিন লস্কর, আহমদ আলি প্রমুখ। তদন্তক্রমে প্রধান শিক্ষক আব্দুল মুনিম চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানান অভিভাবক সহ স্থানীয় বিশিষ্ট জনেরা।

সংবাদ 4 – ডাঃ রাজদীপ রায় ( এম পি) রুরাল অ্যান্ড আরবান নক আউট ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় পর্যায়ের খেলা শুরু হলো জয়পুরে। শুক্রবার বিকেলে প্রতিযোগিতার উদ্বোধন করেন উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম। পরে উপস্থিত হন শিলচরের সাংসদ ডাঃ রাজদীপ রায়। এদিন উদ্বোধনী ম্যাচে জয়পুর একাদশ ট্রাইবেকারে দুই – শূন্য গোলে পরাজিত করেছে উধারবন্দ একাদশকে।

শুরুতে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন বিধায়ক মিহিরকান্তি সোম সহ কাছাড় স্পোর্টস ফোরাম, উধারবন্দ স্পোর্টস অ্যাসোসিয়েশন ও বিজেপি নেতারা সহ পঞ্চায়েত প্রতিনিধিরা। আয়োজকদের পক্ষ থেকে সাংসদ ও বিধায়ক সহ অতিথিদের উত্তরীয় দিয়ে সম্মান জানানো হয়। পরে বক্তব্য রাখেন সাংসদ ডাঃ রাজদীপ রায়। খেলা উপভোগ করতে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। এই প্রতিযোগিতাকে ঘিরে জয়পুরে ফুটবল প্রেমীদের উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।

সংবাদ 5- বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ দেবেন সিনহা প্রয়াত। চিকিৎসাধীন অবস্থায় শিলচরের এক বেসরকারি নার্সিংহোমে শুক্রবার সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। রেখে গেছেন স্ত্রী রুবি সিংহা সহ তিন কন্যা। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে জন্ম ভিটা পাথারকান্দি সহ গোটা বরাক উপত্যকায় সুখের ছায়া নেমে আসে। উল্লেখ্য ডাক্তার দেবেন সিনহা মনিপুরী মহাসভার তিনবার সভাপতি ছিলেন। এছাড়াও তিনি সমাজের বিভিন্ন উন্নয়নমূলক সংস্থার সঙ্গে জড়িত ছিলেন। ২০১৬ বিধানসভা নির্বাচনে তিনি পাথারকান্দি থেকে এআইইউডিএফের প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেন।

সংবাদ 6- শিলচরে রেলে কাটা পড়ে এক যুবকের মৃত্যু। শুক্রবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটনাটি সংঘটিত হয়েছে রামনগরে। শিলচর-আগরতলাগামী ট্রেনে কাটা পড়ে যুবকটি। মৃত যুবক শিলচর সোনাই রোড শরৎপল্লীর বাসিন্দা অমিত দে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *