কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

2 - মিনিট |

১) প্রাণঘাতী হামলায় নিহত হলেন ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নব কিশোর দাস
২) মানুষকে গিয়ে রাম মন্দির ও ৩৭০ ধারার সুফল বোঝান / ক্যাবিনেট বৈঠকে মন্ত্রীদের বার্তা মোদির
৩) মোদিকে নিয়ে বিবিসির ডকুমেন্টারি / ব্রিটেনে প্রতিবাদের সোচ্চার ভারতীয়রা

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – প্রাণঘাতী হামলায় নিহত হলেন ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নব কিশোর দাস।এক এএসআই তার উপর গুলি চালায় আজ। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি। হাসপাতালে তার মৃত্যু হয়। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এই ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন।

সংবাদ 2- ৫০০ বছরের পুরনো শালিগ্রাম শিলা দিয়ে রাম মন্দিরের রাম সীতার মূর্তি তৈরি হবে। নেপাল থেকে শালিগ্রাম শিলা আনা হচ্ছে। এসব শিলার আয়ু প্রায় এক লক্ষ বছর। এই বিশেষ শিলায় রামলালার মূর্তি তৈরি করা হবে।

সংবাদ 3 – বিরোধী ঐক্য ঠিকই রয়েছে। মন্তব্য করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন এখন দুটি বিচারধারার মধ্যে লড়াই চলছে। আরএসএস বিজেপি বনাম অআরএসএস অবিজেপি। এই লড়াইয়ের সব বিরোধীরা ঐক্যবদ্ধ। বিরোধীদের মধ্যে মতবিরোধ থাকতে পারে। কিন্তু এই প্রশ্নের সবাই একই জায়গায় রয়েছেন

ADVERTISEMENT

সংবাদ 4- আজ কেন্দ্রীয় সরকারের কেবিনেট বৈঠকে মন্ত্রীদের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি মন্ত্রীদের বলেন সরকারের বিভিন্ন কাজকর্মের যেন ঢালাও প্রচার করা হয়। ৩৭০ ধারা প্রত্যাহার ও রাম মন্দির নিয়ে মানুষকে বুঝানোর কথা বলেন তিনি। এসব কথা মানুষকে বলতে হবে, এই পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন সরকার যেসব জনকল্যাণমূলক প্রকল্প নিচ্ছে সেগুলির সুফল সম্বন্ধে সাধারণ মানুষকে জানাতে হবে। এই কাজ করার জন্য কেন্দ্রীয় মন্ত্রীদের প্রতি আহ্বান জানান তিনি।

সংবাদ 5 – মোগল গার্ডেনের নাম পরিবর্তন নিয়ে মুখ খুললেন সমাজবাদী নেতা অখিলেশপ্রসাদ যাদব। তিনি বলেন এরা কোন দিন আমার নাম পরিবর্তন করে অমৃত রেখে দেব। বিজেপি অন্যের ভালো কিছু মানতে চায় না বলে মন্তব্য করে তিনি বলেন, একটা অসুস্থ পরিবেশের তৈরি করা হয়েছে দেশজুড়ে। নাম পরিবর্তনের সরকারি সিদ্ধান্তের তিনি তীব্র সমালোচনা করেন।

সংবাদ 6- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিবিসির ডকুমেন্টারির প্রতিবাদ জানালেন প্রবাসী ভারতীয়রা। আজ বিবিসির সদর দপ্তরের সামনে বিক্ষোভ দেখান ভারতীয়রা। এই ডকুমেন্টারি প্রত্যাহারের জন্য তারা দাবি জানাতে থাকেন।এই সময় কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। উল্লেখ্য এই ডকুমেন্টারি নিয়ে দেশ ও বিদেশে বিরাট বিতর্ক সৃষ্টি হয়েছে। ভারতে কয়েকটি বিশ্ববিদ্যালয় এই ডকুমেন্টারি প্রদর্শন নিয়ে হাঙ্গামা হয়েছে। এবারে এর রেশ আছে পড়লো গ্রেট ব্রিটেনে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *