এক নজরে বরাক
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – কালাইনের কোণাপাড়া চা বাগানে রবিবার দুপুরে জনগণের কাছে হাতে নাতে ধরা পড়লো গরু বোঝাই একটি অল্টো গাড়ি। পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও বাগান গেটে ধরা পড়ে যায় গাড়িটি। আর উত্তেজিত জনগণ অল্টোটিতে আগুন লাগিয়ে দেন। চা বাগানের কর্মচারীরা জানান প্রতিনিয়ত বাগান থেকে গরু চুরি হচ্ছে। এদিকে জনগণের কাছে পাকড়াও হওয়া অল্টো গাড়ির আগুন নেভাতে ছুটে আসে দমকল বাহিনী।
একই সঙ্গে ঘটনার খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ছুটে আসেন কাটিগড়ার সার্কল ইন্সপেক্টর নব কুমার শইকিয়া , কালাইন থানার ওসি বিপুল বিশ্বাস । প্রাপ্ত খবর মতে জানা গেছে আগুনে পোড়া অল্টোতে তিনটি গরু ছিল তবে বাহনটি পালানোর সময় গরু গুলিকে রাস্তায় ছেড়ে দেয় তিন কুখ্যাত গরু চোর। এদের মধ্যে দুজনকে জনগন আটক করে পুলিশের কাছে সমঝে দেন।
সংবাদ 2- করিমগঞ্জ কারাগার থেকে ১৩০ কয়েদিকে শিলচর কারাগারে স্থানান্তর করল করিমগঞ্জ জেলাপ্রশাসন। করিমগঞ্জ কারাগারে আসন সংখ্যা রয়েছে ১৮৭ তবে বর্তমানে কারাগারে রয়েছে মোট ৪৫০ এর অধিক কয়েদি। করিমগঞ্জ কারাগারে জেলবন্দির সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে জেল কর্তৃপক্ষ ও জেলাপ্রশাসন এনডিপিএস মামলায় জেলবন্দিদের কে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে। এখানে উল্লেখ্যযোগ্য যে এনডিপিএস মামলায় গ্রেফতার হওয়া জেলবন্দিরা করিমগঞ্জ কারাগারে বন্দি বিচারাধীন জামিনের দাবিতে কয়েদিরা কয়েক দিন পূর্বে জেলের ভিতরে অনশন ধর্মঘটে বসে।
অন্যদিকে রবিবার তাদের করিমগঞ্জ জেলা কারাগার থেকে শিলচর কারাগারে স্থানান্তর করা হয় কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে। এনিয়ে করিমগঞ্জের ডিএসপি গিতার্থ দেবশর্মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here
সংবাদ 3 – কাটিগড়া আঞ্চলিক অখণ্ড সংগঠনের অন্তর্গত গুমড়া অখন্ড মন্ডলীর ব্যবস্থাপনায় অখন্ড মন্ডলেশ্বর স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব ও মহা সন্ন্যাসিনী সংহিতা দেবীর জন্মোৎসব উপলক্ষে রবিবার গুমড়ায় অনুষ্ঠিত হল সহস্র ভক্তের সমবেত উপাসনা। অনুষ্ঠান শুরু হয় সকাল ৮টায় সমবেত ওঁ কার উপাসনার মাধ্যমে । এরপর অখন্ড সংহিতা থেকে পাঠ, উপাসনা, আলোচনা সভা , স্বরূপানন্দ সঙ্গীত, সঙ্গীতালেখ্য, হরিও কীর্তন পরিবেশনের পর সন্ধ্যায় শ্রীবিগ্রহে অঞ্জলী প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সংবাদ 4 – আগ্নেয়াস্ত্রের আদান-প্রদানের সময় পুলিশের হানা পাঁচগ্রামে। পিস্তল ও গুলি সহ গ্রেফতার দুই।গোপন সূত্রের খবরের ভিত্তিতে শনিবার রাতে ডিএসপি হেড কোয়ার্টার, হাইলাকান্দি থানার ওসি দল বল নিয়ে পাঁচগ্রাম ঠান্ডাপুরে আগ্নেয়াস্ত্রের আদান-প্রদানের সময় ঠান্ডাপুর এলাকায় অতৰ্কিত অভিযান চালিয়ে দুই যুবককে পাকড়াও করতে সক্ষম হন। তবে আরও দুই ব্যক্তি একটি বাহন নিয়ে পালিয়ে যায়।
যে দুই যুবককে পাকড়াও করে গ্রেফতার করা হয়েছে তারা হলো কাটিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মোহনপুরের বাসিন্দা রেজাউল হক বড়ভূঁইয়া এবং জগদীশপুরের বাসিন্দা নুর আহমদ বড়ভূঁইয়া। রেজাউলের সঙ্গে থাকা একটি পিস্তল সহ ছয় রাউন্ড গুলি বাজেয়াপ্ত করে পুলিশ। তবে ঐসময় রাতের অন্ধকারের সুযোগে একটি বাহন নিয়ে আরও দুজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে। পলাতকদের করায়ত্ত করার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ধৃত দুই যুবক মাদক পাচারের সাথে জড়িত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছে হাইলাকান্দি পুলিশ।
সংবাদ 5 – হাই ভোল্টেজ বিদ্যুতের তার ছিড়ে মর্মান্তিক মৃত্যু হয় বাগান শ্রমিক রাজেশ কাহারে। ঘটনাটি সংঘটিত হয় হাইলাকান্দি জেলার লালায়। রবিবার সকালে গাগলাছড়া চা বাগানে কাজে যাওয়ার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। উত্তেজিত জনতা সড়ক অবরোধ করেন। রাজেশ কাহারে পরিবারকে আর্থিক সাহায্য সহ উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে সড়ক অবরোধ করেন স্থানীয় জনতা। পরে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস পেয়ে অবরোধ মুক্ত করে তারা।


