কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

2 - মিনিট |

১) বিশ্বের প্রথম দশ ধনীর তালিকায় বাইরে ছিটকে গেলেন গৌতম আদানি
২) ভারতের ২০২৩- ২৪ সালের বৃদ্ধির হার থাকবে 6.5%/বললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারাম
৩) আদানি সাম্রাজ্যের ধসে এলআইসির ক্ষতি হবে না /গ্রাহকদের আশ্বস্ত করলো এলআইসি

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – বিশ্বের প্রথম ১০ ধোনির তালিকার বাইরে চলে গেলেন গৌতম আদানি। যে গৌতম আদানি তিন দিন আগেও বিশ্বের প্রথম চার ধনীর মধ্যে একজন ছিলেন আজ এক ধাক্কায় তিনি দশের বাইরে চলে গেলেন। তবে ফোবসের তালিকায় বিশ্বের সেরা ধনীর মধ্যে তিনি আট নম্বরে আছেন। হিন্ডনবার্গের রিপোর্টের পর শেয়ার বাজারে যে ব্যাপক ধ্বস নামে তার ফলশ্রুতিতে কয়েক লক্ষ কোটি টাকা লোকসান হয় আদানির কম্পানির ।

সংবাদ 2 – গ্রাহকদের চাপমুক্ত থাকার জন্য বিজ্ঞাপন দিল ভারতীয় জীবন বীমা নিগম। গৌতম আদানির কোম্পানিগুলোতে ব্যাপক ধস নামার পরিপ্রেক্ষিতে এলআইসি এই বিজ্ঞাপন দিয়েছে। এলআইসের প্রতি 100 টাকার মধ্যে দুই টাকা আদানির কম্পানিতে বিনিয়োগ করেছে। এর পরিমাণ প্রায় 70 হাজার কোটি টাকা। এই পুরো টাকা এলআইসি ফিরিয়ে পাবে কিনা সেটা এখন বড় প্রশ্ন। কিন্তু এতে এই মুহূর্তে এলআইসির কোন ধরনের ক্ষতি হবে না বা গ্রাহকদের কোন ধরনের অসুবিধা হবে না বলে জানানো হয়েছে।

সংবাদ 3- আগামীকাল সকাল ১১ টায় সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারাম। এটা লোকসভা নির্বাচনের আগে সরকারের শেষ বাজেট। এই বাজেটে মধ্যবিত্তদের জন্য কিছু বিশেষ ছাড় থাকতে পারবে বলে ধারণা করা হচ্ছে। বাজেট ঘিরে মানুষের প্রত্যাশা বাড়ছে।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

সংবাদ 4 – আগামী বছর ভারতের বৃত্তির হার 6.5% দাঁড়াবে বলে আশা করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আজ সংসদে আর্থিক সমীক্ষা পেশ করে তিনি বলেন ২০২৩-২৪ সালে ভারতের আর্থিক বৃদ্ধি দাঁড়াবে 6.5%। তবে ব্যাপী মন্দার পরিপ্রেক্ষিতে এই উন্নতি যথেষ্ট আশা বেঞ্জক বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী।

সংবাদ 5 – পিএমকেয়ারসের সঙ্গে সরকারের কোন সম্বন্ধ নেই আজ দিল্লি হাইকোর্টকে এ কথা জানানো হলো পিএমও অফিস থেকে। পিএমও থেকে একটি হলফ নামায় জানানো হয় পিএম কেয়ারসের সঙ্গে সরকারের সম্পর্ক নেই ।তাই পিএম কেয়ার সংক্রান্ত কোনো আরটিআইর জবাব পিএম অফিস দেবে না বা দিতে পারেনা। এমনকি পিএমকেয়ারসের লেনদেন হিসাব কিতাব কোন কিছুই কেন্দ্রীয় নিয়ন্ত্রণ নেই। হলফনামায় একথা সাফ জানিয়ে দিয়েছে প্রধানমন্ত্রী অফিস।

সংবাদ 6- ভারতের বৃদ্ধির হার এই আর্থিক বছরে ৬.১ শতাংশ হবে। আন্তর্জাতিক অর্থ ভান্ডার বা আইএমএফ এই কথায় জানিয়েছে। ভারতের শ্লথ আর্থিক অগ্রগতিতে উদ্বেগ প্রকাশ করেছে আইএমএফ। আই এম এফ এর পক্ষ থেকে জানানো হয়েছে ভারতের অর্থনীতিতে কিছুটা মানদা চলছে। এই বছর এভাবেই চলবে বলে ভবিষ্যৎবাণী করেছে আইএমএফ।

সংবাদ 7 – আদানি গ্রুপের শেয়ার এসবিও ফুল সাবস্ক্রাইব হয়েছে। যার ফলে এই গ্রুপের সব কটি শেয়ারই আজকে বিক্রি হয়েছে। কিন্তু কারা এই শেয়ার কিনেছে এই নাম এখনো ঘোষণা করা হয়নি। তবে শেষ পর্যন্ত আদানের গ্রুপ কে বাঁচাতে কিছু ক্রেতা এগিয়ে এসেছেন। যার ফলে আজকে কিছুটা অক্ষত থাকে আদানি সাম্রাজ্য। তবে সংকট চলে গেছে এরকম বলার মত কোন কারণ এখনো হয়নি।

সংবাদ 1 – পাঠানের সাফল্যে ভারতের ইতিবাচক শক্তির জয় হয়েছে। আর নেতিবাচক শক্তির পরাজয় ঘটেছে। এই মন্তব্য করলেন সমাজবাদী নেতা অখিলেশ যাদব। তিনি বলেন, মানুষ বয়কটের ডাক উপেক্ষা করে যেভাবে ছবিটি দেখছেন তাতে বোঝা গেল এসব প্রচারে তারা কান দেননি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *