কাছাড়ের বিভিন্ন থানায় বাল্য বিবাহকে কেন্দ্র করে এখন পর্যন্ত ৫২টি মামলায় মোট ৭২ জনকে গ্রেফতার করেছে কাছাড় পুলিশ
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : কাছাড় জেলায় বাল্য বিবাহের বিরুদ্ধে অভিযান চালিয়ে মোট ৭২জন বরকে গ্রেফতার করেছে পুলিশl কাছাড়ের বিভিন্ন থানায় বাল্য বিবাহকে কেন্দ্র করে এখন পর্যন্ত ৫২টি মামলায় মোট ৭২ জনকে গ্রেফতার করেছে কাছাড় পুলিশ l এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য তোলে ধরেন কাছাড়ের পুলিশ সুপার নুমাল মহাত্তা l বাল্য বিবাহের জেরে শিলচর সদর থানায় মামলা হয়েছে ১০টি, গ্রেফতার ৮জন l লক্ষীপুর থানায় মামলা ২টি ,গ্রেফতার ২জন l উধারবন্দ থানায় মামলা ১টি ,গ্রেফতার করা হয়েছে ১জন l সোনাই থানায় মামলা হয়েছে ৮টি ,গ্রেফতার হয়েছে ১৮জন l জয়পুর থানায় মামলা ৪টি গ্রেফতার ৫জন l কাটিগড়া থানায় মামলা ৩টি, গ্রেফতার ৪জন l কালাইন থানায় মামলা ৫টি, গ্রেফতার ৫ জন lধলাই থানায় মামলা ১০টি গ্রেফতার ১৬ জন l কচুদরম থানায় মামলা ৩টি, গ্রেফতার হয়েছে ৫জন l বড়খলা থানায় মামলা ৩টি গ্রেফতার ৬ জন l ধোয়ারবন্দ থানায় মামলা ২টি, গ্রেফতার ২ জন l এই অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেফতারের সংখ্যা আরো বৃদ্ধি পাবে বলে জানান পুলিশ সুপার নুমাল মহাত্তা ।


