রাজ্য জুড়ে এভাবেই নাবালিকা মেয়েদের বিবাহ করা স্বামীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে পুলিশ
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
করিমগঞ্জ : রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার নির্দেশে করিমগঞ্জ পুলিশ শুক্রবার অভিযান চালিয়ে এখন পর্যন্ত ৭৯ জনকে আটক করেছে বলে জানা গেছে। তবে তা অফিসিয়েল তথ্য নয়, একটি সুত্রে জানা গেছে এই সংখ্যা। ধৃতদের মধ্যে রয়েছেন স্বামী ছাড়াও তাদের অনেক নিকটাত্মীয়। রাজ্য জুড়ে এভাবেই নাবালিকা মেয়েদের বিবাহ করা স্বামীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে পুলিশ। সেই অভিযানে পিছিয়ে নেই করিমগঞ্জ পুলিশ। করিমগঞ্জের সদর থানায় ৭ জন, বদরপুর থানায় ১২ জন, রামকৃষ্ণনগর থানায় ১৮জন, রাতাবাড়ি থানায় ১৯ জন, নিলামবাজার থানায় ৮ জন, পাথারকান্দি থানায় ৫ জন এবং বাজারিছড়া ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here


