কেআরসি বরাক টাইমস

4 - মিনিট |

এক নজরে বরাক

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – উত্তর করিমগঞ্জের চন্দনপুর গ্রামে একটি পুকুর পাড়ে মৃতদেহ উদ্ধার। জুয়া খেলার জের ধরে হত্যার সন্দেহ নিহতের পরিবারের। মৃত ব্যক্তির নাম জমির উদ্দিন। জানা গেছে, চন্দনপুর গ্রামের একটি স্হানে প্রতিদিন জুয়ার আসর বসে। এলাকার মানুষ ভয়ে কেউ আওয়াজ তুলেন না। জুয়া খেলার ব্যাপারে করিমগঞ্জ পুলিশ সচেতন নয় বলে জানান এলাকার জনগণ। জুয়ার জের ধরে জামির উদ্দিনকে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করছে পরিবারের লোকজন। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তবে পুলিশি তদন্তে ঘটনার আসল রহস্য বেরিয়ে আসবে।

সংবাদ 2 – কাটিগড়ায় দিন দুপুরে দুঃসাহসিক চুরি কাণ্ড। ঘটনাটি সংঘটিত হয়েছে শনিবার সকাল ১১টা নাগাদ। স্থানীয় প্রভাংশু দত্তের স্বর্ণালঙ্কারের দোকান থেকে দুষ্কৃতীর দল হাতিয়ে নিল বারো লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা। এমর্মে কাটিগড়া থানায় এক এজাহার দাহের করেছেন প্রভাংশু দত্ত ওরফে মনি। পরে স্বত্বাধিকারী প্রভাংশু দত্ত , প্রত্যক্ষদর্শী রঞ্জিত পাল ও বিস্টু দেব সংবাদ মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন।

সংবাদ 3 – শনিবার কাটিগড়া চৌরঙ্গী স্থিত কেশব বস্তি সহ পার্শ্ববর্তী এলাকার দুস্থ জনগণের মধ্যে বেশ কিছু কম্বল বিতরণ করল লায়ন্স ক্লাব ওফ কাটিগড়া গ্রেটার। এদিন ক্লাবের সভাপতি শমীন্দ্র পাল, কোষাধ্যক্ষ দেবজ্যোতি চৌধুরী, অজয় প্রসাদ কানু প্রমুখ এলাকার বিভিন্ন স্থানে গিয়ে মোট ৫২ জন দুস্থদের মধ্যে এই কম্বল গুলো তুলে দেন। তাছাড়াও ক্লাবের সম্পাদক সুব্রত রঞ্জন ধরের জন্মদিন উপলক্ষে তিনিও দশটি কম্বল বিতরণ করেন।

সংবাদ 4 – চিপরসাঙ্গন পাবলিক হাই স্কুলে এক্সটার্নালের ভূমিকায় বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরী। বিধায়ক বলেন, গুণোৎসব অসম সরকারের একটি ভাল পদক্ষেপ। এতে পড়ুয়াদের ভাল হবে। শনিবার চিপরসাঙ্গন পাবলিক হাইস্কুলে গুণোৎসবে এক্সটারন্যাল ইভালুয়েটর হিসেবে উপস্থিত হয়ে এ মন্তব্য করেন আলগাপুরের বিধায়ক হাজী নিজাম উদ্দিন চৌধুরী। গুণোৎসবে উপস্থিত ছিলেন এক্সটারন্যাল জহিরুল ইসলাম চৌধুরী, অধ্যক্ষ আব্দুল কাইয়ুম লস্কর, সিআরসিসি সৌরভ দাস, ডিপিই অরিজিৎ চক্রবর্তী, সৈইদ হুসেন মজুমদার, আব্দুল শুক্কুর চৌধুরী, আব্দুস সালাম লস্কর প্রমুখ

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

সংবাদ 5 – ফেরি ভাড়া প্রত্যাহারের দাবিতে এবার স্বেচ্ছায় ফেরি পরিষেবা বয়কট করলেন নিয়াইরগ্রাম বাগপুরের জনসাধারণ। শনিবার সকাল থেকেই ফেরি পরিষেবা বয়কট করে তাদের দাবি বর্ধিত ভাড়াকে কমাতে হবে। এদিন সকাল থেকে বাগপুরের দিকে শুরু হওয়া এই আন্দোলনে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও শামিল হন।

স্বেচ্ছায় ফেরি পরিষেবা প্রত্যাহারের এই কর্মসূচিতে শামিল হন এলাকার বহু মানুষ । এনিয়ে বক্তব্য রাখতে গিয়ে সোনাবাড়িঘাট ফেরি অ্যাকশন কমিটির সভাপতি মাহমুদ হোসেন লস্কর জানান, স্বেচ্ছায় ফেরি দিয়ে পারাপার না করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। তিনি জানান, এই আন্দোলন প্রশাসনের বিরুদ্ধে বা কোন রাজনৈতিক আন্দোলন নয়।

বর্ধিত দ্বিগুণ ভাড়া কমিয়ে আনলে আন্দোলন প্রত্যাহার করবেন। না হলে এই আন্দোলন চলবে। একই দাবি জানান নিয়াইরগ্রাম বাগপুর জিপির সহ-সভাপতি বাহারুল ইসলাম লস্কর। স্কুলের পড়ুয়ারা ও বর্ধিত করা কমানোর দাবি জানান। এদিকে ফেরিঘাটে বিশাল পুলিশ ও সিআরপিএফের কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগের কর্মচারীরাও উপস্থিত রয়েছেন ফেরিঘাটে। এ নিয়ে বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন বিভাগীয় জেই প্রদ্যুৎ দাস।

সংবাদ 6 – বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার ১১তম মিডিয়া ক্রিকেট ফেস্টের ফাইনালে উঠল করিমগঞ্জ প্রেস ক্লাব ও মলিন শর্মা খবর হিরোজ। প্রথম সেমিফাইনালে আজ করিমগঞ্জ দল ৯ উইকেটে হারিয়েছে শিব দুর্গা ক্লাবকে। অপর ম্যাচে মলিন শর্মা দল ২০ রানে হারিয়েছে হাইলাকান্দি নিউজ রকার্স দলকে।

সংবাদ 7 – প্রধান মন্ত্রী আবাস যোজনা থেকে যোগ্য ব্যক্তি বঞ্চনার অভিযোগকে খন্ডন করল পঞ্চায়েত বডি। শনিবার এক সাংবাদিক সম্মেলন করে সোনাই উন্নয়ন খন্ডের অধীন স্বাধীন বাজার জিপি সভানেত্রীর স্বামী রঞ্জিত কুমার দাস বলেন, যাদের নাম ওয়েটিং লিস্টে কাটা হয়েছে তাদের নাম পুনরায় প্রকাশের ব্যবস্থা করা হচ্ছে। উৎকোচের অভিযোগকে খন্ডন করে ৪ নম্বর গ্রুপ সদস্যার স্বামী জসির উদ্দিন বড়ভূঁইয়া বলেন, বিরোধীরা চক্রান্ত করে মিথ্যা অভিযোগ করেছেন। অবৈধভাবে কোনও ধরনের টাকা নেননি তিনি। জিপির টেক্স কালেক্টার রিয়াজুল হক লস্কর নিজের উপর উঠা দালালির অভিযোগ খন্ডন করে জানান, জিপিসি মধূমিতা নাথকে সহযোগিতা করার জন্য কোনও কোনও সময় হিতাধীকারীদের বাড়ি বাড়ি যান। এদিন প্রধানমন্ত্রী আবাসের হিতাধিকারি আয়েশা বেগম, শরিবুন নেছা, নিয়াম উদ্দিনরা জানান, তাদের ঘর পেতে কোনও ধরনের টাকা নেননি কেউ।

সংবাদ 8 – মাছলি গ্রাম পঞ্চায়েতের দুর্নীতির প্রতিবাদে সরব হলেন মাছলি গ্রামের একাংশ জনগণ। শনিবার গ্রামের মানুষ সাংবাদিকদের ডেকে গ্রাম পঞ্চায়েতের দুর্নীতির কথা তুলে ধরে বলেন, মাছলি মডেল ভিলেজের কাজে চরম দুর্নীতি হয়েছে। মাছলি মডেল ভিলেজ এর গেট নির্মাণে থেকে শুরু করে রাস্তার কাজে ও দুর্নীতি হয়েছে। তারা বলেন ই এন্ডি বাঁধ থেকে আনাইর হাওর পর্যন্ত নালার পরিষ্কার করার প্রকল্পের টাকা লুণ্ঠন করা হয়েছে। কাজের কাজ কিছুই হয়নি।

অন্যদিকে ভাঙ্গা সৎসঙ্গ নিকট স্থিত বি এস এফ প্লে গ্রাউন্ডের নামে প্রকল্প বাস্তবায়ন করে টাকা লুণ্ঠন করা হয়েছে। এ নিয়ে গত ২১/১২/২২ ইংরেজিতে সি এম ভিজিলেন্স এ অভিযোগ জানান গ্রাম বাসী। তারা জানান ২৮/২১/২২ ইংরেজিতে সি এম ভিজিলেন্স থেকে করিমগঞ্জ ডি সি তে কাগজ আসে তদন্ত করার জন্য। গ্রামবাসী জানান ৩০/১২/২২ ইংরেজিতে গ্রামের মানুষ ডকেট নম্বর নিয়ে ডি সি অফিসে যান। কিন্তু সেখান থেকে ফাইল হারিয়ে গেছে বলে বলে জানতে পারেন তারা। তাই বাধ্য হয় আজ সাংবাদিক ডেকে তাদের অভিযোগ তুলে ধরেন। তারা মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানান অতিসত্বর মাছলি গ্রাম পঞ্চায়েতের কাজের উপর সি এম ভিজিলেন্স তদন্ত করার জন্য।

সংবাদ 9 – শনিবার রাত সাড়ে দশটা নাগাদ বদরপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন হাইলাকান্দির ফুলবাড়ি জিপির শ্রীপুর প্রথম খন্ডের বাসিন্দা সুশেন নমশুদ্র! বদরপুরের খ্যাতনামা এক হোমিওপ্যাথি চিকিৎসকের সহযোগী ছিলেন তিনি।। সড়ক দুর্ঘটনার পর উত্তেজিত জনতায় জাতীয় সড়ক অবরোধ গড়ে তুলেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন দলবল নিয়ে বদরপুর থানার ওসি চন্দন গোস্বামী। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ অসামরিক হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

সংবাদ 10 – করিমগঞ্জের নিলামবাজারের এক স্কুল পড়ুয়ার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়। মতিউর রহমান নামের চতুর্থ শ্রেণির এক পড়ুয়ার মৃত্যু হয়। মতিউর রহমান নিলামবাজার ন্যাশনাল একাডেমি স্কুলের পড়ুয়া। তার বাড়ি নিলামবাজার ফারামপাশা এলাকায়। গত শুক্রবার শ্রেণি কক্ষের ভিতরে প্রথমে দু দু বার করে ঢলে পড়ে মতিউর। সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের কর্তৃপক্ষ সহ স্কুলের শিক্ষকরা নিলামবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান তাকে। পরে প্রেরণ করা হয় করিমগঞ্জ অসামরিক হাসপাতালে। পড়ুয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিক্যাল কলেজে রেফার করে দেন। অবশেষে শনিবার মৃত্যু হয় স্কুল পড়ুয়া মতিউর রহমানের। তবে জানা যায় যে শ্রেণি কক্ষেই ব্রেনষ্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু মতিউরের । অন্যদিকে চতুর্থ শ্রেণির পড়ুয়ার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *