মতিউর রহমান নামের চতুর্থ শ্রেণির এক পড়ুয়ার মৃত্যু হয়
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
করিমগঞ্জ : করিমগঞ্জের নিলামবাজারের এক স্কুল পড়ুয়ার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়। মতিউর রহমান নামের চতুর্থ শ্রেণির এক পড়ুয়ার মৃত্যু হয়। মতিউর রহমান নিলামবাজার ন্যাশনাল একাডেমি স্কুলের পড়ুয়া। তার বাড়ি নিলামবাজার ফারামপাশা এলাকায়। গত শুক্রবার শ্রেণি কক্ষের ভিতরে প্রথমে দু দু বার করে ঢলে পড়ে মতিউর। সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের কর্তৃপক্ষ সহ স্কুলের শিক্ষকরা নিলামবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান তাকে।
পরে প্রেরণ করা হয় করিমগঞ্জ অসামরিক হাসপাতালে। পড়ুয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিক্যাল কলেজে রেফার করে দেন। অবশেষে শনিবার মৃত্যু হয় স্কুল পড়ুয়া মতিউর রহমানের। তবে জানা যায় যে শ্রেণি কক্ষেই ব্রেনষ্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু মতিউরের । অন্যদিকে চতুর্থ শ্রেণির পড়ুয়ার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।


