করিমগঞ্জ মাছলি গ্রাম পঞ্চায়েতের দুর্নীতির প্রতিবাদে সরব হলেন মাছলি গ্রামের একাংশ জনগণ

< 1 - মিনিট |

তারা বলেন ই এন্ডি বাঁধ থেকে আনাইর হাওর পর্যন্ত নালার পরিষ্কার করার প্রকল্পের টাকা লুণ্ঠন করা হয়েছে

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

মাছলি গ্রাম পঞ্চায়েতের দুর্নীতির প্রতিবাদে সরব হলেন মাছলি গ্রামের একাংশ জনগণ। শনিবার গ্রামের মানুষ সাংবাদিকদের ডেকে গ্রাম পঞ্চায়েতের দুর্নীতির কথা তুলে ধরে বলেন, মাছলি মডেল ভিলেজের কাজে চরম দুর্নীতি হয়েছে। মাছলি মডেল ভিলেজ এর গেট নির্মাণে থেকে শুরু করে রাস্তার কাজে ও দুর্নীতি হয়েছে। তারা বলেন ই এন্ডি বাঁধ থেকে আনাইর হাওর পর্যন্ত নালার পরিষ্কার করার প্রকল্পের টাকা লুণ্ঠন করা হয়েছে। কাজের কাজ কিছুই হয়নি। অন্যদিকে ভাঙ্গা সৎসঙ্গ নিকট স্থিত বি এস এফ প্লে গ্রাউন্ডের নামে প্রকল্প বাস্তবায়ন করে টাকা লুণ্ঠন করা হয়েছে।

এ নিয়ে গত ২১/১২/২২ ইংরেজিতে সি এম ভিজিলেন্স এ অভিযোগ জানান গ্রাম বাসী। তারা জানান ২৮/২১/২২ ইংরেজিতে সি এম ভিজিলেন্স থেকে করিমগঞ্জ ডি সি তে কাগজ আসে তদন্ত করার জন্য। গ্রামবাসী জানান ৩০/১২/২২ ইংরেজিতে গ্রামের মানুষ ডকেট নম্বর নিয়ে ডি সি অফিসে যান। কিন্তু সেখান থেকে ফাইল হারিয়ে গেছে বলে বলে জানতে পারেন তারা। তাই বাধ্য হয় আজ সাংবাদিক ডেকে তাদের অভিযোগ তুলে ধরেন। তারা মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানান অতিসত্বর মাছলি গ্রাম পঞ্চায়েতের কাজের উপর সি এম ভিজিলেন্স তদন্ত করার জন্য।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *