সোমবার রেল মন্ত্রীর কাছে প্রেরিত এক চিঠিতে সাংসদ মালাহ বলেন যে দক্ষিণ আসাম থেকে অরুনাচল প্রদেশ গামী সরাসরি কোন ট্রেন না থাকাতে এই এলাকা এবং মিজোরামের মানুষ কে ডনী পোলো এক্সপ্রেস ট্রেন ধরতে কষ্ট করে লামডিং যেতে হচ্ছে
প্রকৃতি নিউজ কনসার্ন
শিলচর : নাহরলাগন থেকে চলাচল কারী ডনী পোলো এক্সপ্রেস ট্রেন টি দক্ষিণ আসামের বরাক উপত্যকা পর্যন্ত সম্প্রসারন করার দাবি জানিয়েছেন করিমগঞ্জ লোকসভা আসন থেকে নির্বাচিত সদস্য কৃপা নাথ মালাহ।সোমবার রেল মন্ত্রীর কাছে প্রেরিত এক চিঠিতে সাংসদ মালাহ বলেন যে দক্ষিণ আসাম থেকে অরুনাচল প্রদেশ গামী সরাসরি কোন ট্রেন না থাকাতে এই এলাকা এবং মিজোরামের মানুষ কে ডনী পোলো এক্সপ্রেস ট্রেন ধরতে কষ্ট করে লামডিং যেতে হচ্ছে ।মালাহ এই চিঠিতে দাবি জানিয়ে বলেন যে নাহরলাগন থেকে নতুন রেল সেবা এখন ই চালু করতে না পারলে বর্তমানে যে ডনী পোলো এক্সপ্রেস ট্রেন টি নাগাল্যান্ডের সাকোবী পর্যন্ত যাচ্ছে সেটি সপ্তাহে অন্তত চারদিন পাথরখোলা ,মাইলংডিসা ও বদরপুর হয়ে শিলচর পর্যন্ত সম্প্রসারন করা হউক।
এখানে উল্লেখ করা যেতে পারে যে ইতিপূর্বে এই ডনী পোলো এক্সপ্রেস ট্রেন টি সপ্তাহে চারদিনের জন্য অরুনাচল প্রদেশের নাহরলাগন থেকে শিলচর পর্যন্ত সম্প্রসারন করার দাবি জানিয়েছিলেন ড শ্যামা প্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদের সভাপতি বিশিষ্ট সাংবাদিক হারাণ দে।হারাণ বাবু ওই দাবিতে রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন যে লংকা থেকে দামছড়া ও চন্দ্রনাথপুর হয়ে শিলচর (অরুনাচল জংশন) পর্যন্ত লাইন চালু হয়ে গেলে পর সময় অনেক কম লাগবে। কারন তখন বদরপুর না ছোঁয়ে ট্রেন গুলো সরাসরি যাতায়াত করতে পারবে।



