১) আদানি ইস্যুতে দেশ-জুড়ে ব্যাংক ও এলআইসি অফিসের সামনে কংগ্রেসের বিক্ষোভ
২) আদানি কাণ্ডে আজও সংসদে হাঙ্গামা / মুলতবি হলো অধিবেশন
৩) পণ্ডিতরাই শ্রেণি বানিয়েছেন/ মোহন ভাগবতের মন্তব্যের প্রতিবাদ হিন্দু সংগঠনের
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – আদানি ইস্যুতে দেশজুড়ে আজ বিক্ষোভ প্রদর্শন করল কংগ্রেস। আজ এই ইস্যুতে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না এর প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে । সারাদেশে এলআইসি ও স্টেট ব্যাঙ্ক অফিসের সামনে এই বিক্ষোভ প্রদর্শন হয়। সরকার ইচ্ছাকৃতভাবে আদানির ব্যাপারে নীরব ভূমিকা নিচ্ছে বলে অভিযোগ করা হয়।
সংবাদ 2 – আজও সংসদে আদানি কান্ড নিয়ে ব্যাপক হাঙ্গামা হয়। যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবিতে বিরোধীরা স্লোগান দিতে থাকে। সরকার এই দাবি মানতে অস্বীকার করে। পরে সংসদের উভয় কক্ষ মুলতবি করতে হয়। বিরোধীদের দাবি হলো সরকার হয় পার্লামেন্টের কমিটি গঠন করুক অথবা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে ঘটনার তদন্ত করা হোক। রাজ্যসভা ও লোকসভা সংসদের দুই সদনেই আজ ব্যাপক হইচই হয়। পরে সভা মুলতবি ঘোষণা করা হয়।
সংবাদ 3 – আদানিকান্ডের প্রভাব পড়ল উত্তরপ্রদেশে। রাজ্যের প্রিপেইড মিটার লাগানোর জন্য আদানির কোম্পানির সঙ্গে রাজ্য সরকারের টেন্ডার বাতিল করা হয়েছে। বিজেপি শাসিত সবচেয়ে বড় রাজ্যে আদানির টেন্ডার বাতিল হওয়া একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। ৫০০০ কোটি টাকার এই টেন্ডার বাতিল করে দিয়েছে সরকার। কয়েকদিন আগে হিমাচল প্রদেশ সরকার ও রাজস্থান সরকার বাতিল করেছে আদানির টেন্ডার। হিডেনবার্গ রিপোর্টের পরিপ্রেক্ষিতে ব্যাপক হারে শেয়ারে ধস নামায় আদানি নিয়ে এবার চিন্তিত উত্তর প্রদেশ সরকার।

সংবাদ 4 – সরকারের পক্ষ থেকে আজ সাফ জানিয়ে দেওয়া হয়েছে ব্যাংক ও এলআইসি কোন অবস্থায় ক্ষতিগ্রস্ত হবে না। এখানে জনগণের টাকা সুরক্ষিত আছে বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এ নিয়ে আতঙ্কিত না হতে তিনি আহ্বান জানা ন।
সংবাদ 5 – পন্ডিত রাই শ্রেণী বানিয়েছে । আর এস এস প্রধান মোহন ভাগবতের এই মন্তব্যটি তীব্র প্রতিবাদ দেখা দিয়েছে দেশ জুড়ে। বিভিন্ন সংগঠন প্রতিবাদের সোচ্চার হয়েছে। হিন্দু মহাসভার মত সংগঠন আরএসএস প্রধানের এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছে পন্ডিত সমাজ বর্ণভেদ সমাজ তৈরি করেননি। সম্প্রতি আর এস এস প্রধান জাতিবাদ সম্বন্ধে একটি ভাষণে বর্ণ সৃষ্টির জন্য পন্ডিত সমাজকে দায়ী করে। এর প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ চলছে বিভিন্ন জায়গায়।
সংবাদ 6 – উত্তর-পূর্বের প্রতিটি নির্বাচনে প্রার্থী দেবে অখিল ভারত হিন্দু মহাসভা। শিলচরে এক সাংবাদিক সম্মেলনে একথা ঘোষণা করেন অখিল ভারত হিন্দু মহাসভার জাতীয় মুখাপাত্র অধ্যাপক ডক্টর নীরন গৌতম।তিনি বলেন এই দেশে হিন্দুরা এখনো সুরক্ষিত নয়। মহাসভা কোন ধর্ম বা সম্প্রদায়ের বিরুদ্ধে নয়। কিন্তু হিন্দুদের অধিকার আদায়ে সংকল্পবদ্ধ। সারা দেশের সনাতনীদের ঐক্যবদ্ধ করা হিন্দু মহাসভার লক্ষ্য বলে তিনি মন্তব্য করে ন। তিনি বলেন, উত্তর পূর্বাঞ্চলে হিন্দুদের ঐক্যবদ্ধ করতে হিন্দু মহাসভা কাজ করে যাবে । প্রতিটি নির্বাচনে হিন্দু মহাসভা প্রার্থী দেবে বলে তিনি জানান। সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন অখিল ভারত হিন্দু মহাসভার আসাম ও উত্তর-পূর্বের প্রদেশ সভাপতি বিশ্বদীপ গুপ্ত।


