কেআরসি বরাক টাইমস

3 - মিনিট |

এক নজরে বরাক

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – বাল‍্যবিবাহ রোধের নামে সরকারের ধরপাকড়ের তীব্র নিন্দা জানান বরাকের মাওলানা সারিমুল হক লস্কর l ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সতেরো বছর বয়সে এগারো বছরের যশোদাবেনকে বিয়ে করছিলেন। এখন কি মোদিও বাল‍্যবিবাহ করার অপরাধে গ্ৰেফতার হবেন ? বলে প্রশ্ন করেন মওলানা সারিমুল। অবৈধ স্বামী বলে গ্ৰেফতার হওয়ার পর তাদের অবৈধ বলে আখ্যায়িত করা হচ্ছে।ওরা অবৈধ কিভাবে হলেন ? প্রশ্ন মাওলানা সারিমুলের। অসম সরকার বাল‍্যবিবাহ রোধ করার নামে গোটা রাজ‍্যে যেভাবে ধরপাকড় শুরু করেছে এতে বহু পরিবার অসহায় হয়ে পড়েছে।

সরকারের উচিত ছিল ২০২৩ বর্ষকে সীমারেখা দেওয়া। পূর্বে যেসব বাল‍্যবিবাহ হওয়ার হয়ে গেছে ২০২৩ সালের পর থেকে এরকম আর যাতে না হয়। কিন্তু সরকার বহু বছর পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ছেলেমেয়েদের ধরপাকড় শুরু করেছে এতে বহু লোককে গ্ৰেফতার হতে হয়েছে। রবিবার হাইলাকান্দি জেলার ব্রজপুর ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা ও গবেষণা কেন্দ্রের বার্ষিক জলসা এবং দস্তারবন্দি অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এভাবেই মন্তব্য করেন উত্তর পূর্বাঞ্চল আহলেসূন্নত ওয়াল জমাতের মুখ্য উপদেষ্টা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মওলানা সারিমুল হক লস্কর।

সংবাদ 2 – বরাকে কংগ্রেসের ‘হাত সে হাত জোড়ো’ যাত্রার পঞ্চম দিনে সোমবার সোনাই বিধানসভায় কার্যসূচি পালন করা হয়। প্রদেশ কংগ্রেসের নেতৃত্বের উপস্থিতিতে এই কর্মসূচিতে অংশ নেন সোনাই এলাকার কংগ্রেস কর্মীরা। এরপর জেলা কংগ্রেসের সভাপতি তমালকান্তি বনিকের পৌরোহিত্য সভায় শাসক দল ও ইউডিফের বিরূদ্ধে কড়া ভাষায় বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা, বিধানসভার বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া, উপ দলনেতা রকিবুল হোসেন প্রমুখ। তারা বিজেপিকে একহাত নিয়ে বলেন, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে সরকার। মুখ্যমন্ত্রী নিরীহ লোকদের উপর জুলুম করে শাসন ক্ষমতা ধরে রাখতে চাইছেন। দ্রব্যমূল্য বৃদ্বি করে মানুষকে ন্যাস্ত নাবুদ করেছে বিজেপি।

তাই বিজেপিকে উৎখাত করে দেশে শান্তি প্রতিষ্ঠা করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। সভা শেষে সোনাই থেকে পদযাত্রা শুরু করে সোনাবাড়িঘাটের মইনুল হক চৌধুরীর কবরস্থানে গিয়ে সমাপ্ত হয়। সেখানে প্রয়াত নেতার জিয়ারত করেন কংগ্রেসিরা। ওইদিন সকালে সোনাই বাজারের মুক্তমঞ্চে পতাকা উত্তোলনের মাধ্যমে কার্যসূচির সূচনা করেন ব্লক কংগ্রেস সভাপতি খসরু আলম চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রদেশ কংগ্রেসের সাধারন সম্পাদক অপূর্ব ভট্টাচার্য। সহযোগিতায় ছিলেন ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক বাবুল আহমেদ বড়ভুঁইয়া। এছাড়া বক্তব্য রাখেন বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম, কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, ব্লক কংগ্রেসের উপ সভাপতি ফয়জুর রহমান লস্কর প্রমূখ।

সংবাদ 3 – সোনাইর রাঙ্গিরঘাট জিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনা ও পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠল। রবিবার রাঙ্গিরঘাটের দাসপাড়ায় ক্ষুব্ধ জনগণ অভিযোগ করে বলেন, সভাপতি সম্বু রবিদাস ও জিআরএস সঞ্জয় চৌহান গ্রামোন্নয়ন প্রকল্পে ব্যাপক দুর্নীতি করে যাচ্ছেন। এলাকার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিরাজুল হক মজুমদার, মফিজ উদ্দিন মজুমদার, বেবি রানি দাস, সাহাজুল হক মজুমদার,চরিত্র দাসের অভিযোগ। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের জন্য দশ হাজার টাকা দাবি করেন তারা অর্থ না দেওয়ায় অনেকেই ঘর পাননি। এছাড়া পঞ্চদশ অর্থ কমিশনে স্থানীয় মহাদেব বাড়ি, মসজিদ ও আরো বিভিন্ন স্থানে কাজ না করেই অর্থ আত্মসাৎ করার অভিযোগ করেন তারা ‌। এ নিয়ে জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করে বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি জানান ক্ষুব্ধ জনগণ।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

সংবাদ 4 – পাচা‌রের মু‌খে বাজা‌রিছড়ার নাগ্রায় ধরা পড়ল ব‌লে‌রো ডিআই বোজাই গাঁজা। পাচারকারী ও গা‌ড়ির চালক পা‌লি‌য়ে যে‌তে সক্ষম। সোমবার সকাল দিকে ‌টি আর ০৫ ডি ১৭৫৬ নম্ব‌রের এক‌টি দ্রুতগা‌মী ডিআই ট্রাক‌ নাগ্রা এলাকা পে‌রি‌য়ে পাথারকা‌ন্দি অ‌ভিমু‌খে যে‌তে দে‌খে স‌ন্দেহ হয় স্থানীয় জনগ‌নের।প‌রে স্থানীয়‌দের প‌ক্ষে ব্রহ্ম দাসগুপ্ত, দেবু পাল, মিটন চন্দ, অনুপ দাস চরাই প্রমুখ গা‌ড়ি‌টির পিছু ধাওয়া ক‌রেন। ততক্ষ‌নণ খবর দেওয়া হয় নাগ্রা পু‌লিশ‌কে। এ‌তে পু‌লিশও গা‌ড়ি‌টির পিছু নেয়। এরই ম‌ধ্যে গা‌ড়ি‌র চালক নি‌জের বিপদ আঁচ ক‌রে গা‌ড়ি‌টি লোয়াইর‌পোয়া-কানমুন সড়কে না নি‌য়ে কটাম‌ণির প‌শ্চিম প্রান্ত ধ‌রে এ‌গি‌য়ে যায়।

ততক্ষ‌নণ স্থানীয় যুব‌করা গা‌ড়ি‌টিকে পুরান বাজারের মাঠে আট‌কে ফে‌লেন। তখন চালক গা‌ড়ি‌টি রে‌খে পা‌লি‌য়ে যে‌তে সক্ষম হয় ব‌লে স্থানীয়রা জানান। প‌রে নাগ্রা পু‌লিশ ও বাজা‌রিছড়া পু‌লিশ ঘটনাস্থ‌লে পৌঁছে গা‌ড়ি‌টিতে তল্লাশি চালালে দে‌খা যায় গা‌ড়ির উপ‌রিভা‌গে ও‌কে‌জো লোহা, টিন, প্লা‌ষ্টিক ইত‌্যা‌দি বোঝাই র‌য়ে‌ছে।ব‌ডির নি‌চে র‌য়ে‌ছে বি‌শেষ কৌশ‌লে তৈরি গোপন বক্স।‌ শে‌ষে ম‌্যাকা‌নিক এ‌নে বক্স‌টি খুল‌লে উদ্ধার হয় চ‌ব্বিশ প‌্যা‌কেট শুক‌নো গাঁজা। প্রতি‌টি প‌্যা‌কেটের ওজন দশ কে‌জির মত ছিল। এ‌তে মোট আড়াই`শ কে‌জি গাঁজা বাজেয়াপ্ত হয়।যার বাজার মুল‌্য অনুমা‌নিক প‌চিশ লক্ষ টাকার মত হ‌বে। বর্তমা‌নে গাঁজা স‌হ গা‌ড়ি‌টি বাজা‌রিছড়া পু‌লি‌শের হেফাজতে র‌য়ে‌ছে।

সংবাদ 5 – সোমবার থেকে হাইলাকান্দি জেলার মনিপুর গ্রামে শুরু হল অসম-মিজোরাম বর্ডার ফেস্টিভ্যাল। ব্যবস্থাপনায় রয়েছে হাইলাকান্দি জেলা প্রশাসন।সোমবার পতাকা উত্তোলনের মাধ্যমে এই সীমান্ত উৎসবের সূচনা করেন হাইলাকান্দির জেলাশাসক নিসর্গ হিবরে। এতে ডিডিসি, জেলা পরিষদের কার্যবাহী আধিকারিক জয়দীপ শুক্লা, এডিসি সহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠান স্থলের বিভিন্ন বিভাগের স্টল উদ্বোধন করেন জেলা শাসক নিসর্গ। পাশাপাশি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও।

সংবাদ 6 – কাছাড়, মেঘালয় ও বাংলাদেশের ত্রিভুজ সংযোগসীমায় একটি জায়গার নাম ৩৮ (আটত্রিশ )। পশ্চিম কাটিগড়ার বালিছড়া বিএসএফ ক্যাম্প থেকে প্রায় আট কিলোমিটার পাহাড়ের চড়াই উঠার পরই পাওয়া যায় আটত্রিশ নামের জায়গাটি। এই আটত্রিশে অনেক পুরানো একটি বটগাছের নীচে শিবপুজো হয়ে আসছে দীর্ঘকাল থেকে। কাটাতারের ফেন্সিং-এর লাগোয়া এই জায়গায় এবারও ধূমধামে পূজো হবে। এ ব্যাপারে বিস্তারিত জানালেন প্রাক্তন বিধায়ক অমরচাঁন্দ জৈন, রাজন দাস প্রমুখ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *