বাল্য বিবাহ আইন অনুযায়ী মেয়েদের বিয়ের বয়স যে ১৮ বছর রয়েছে এটির সংশোধন করে ১৫/১৬ বছর করা উচিত

< 1 - মিনিট |

বর্তমানে বাল্য বিবাহ আইন লঙ্ঘন করার দায়ে অভিযুক্ত দের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে প্রবীণ সাংবাদিক ও সোসিয়াল এক্টিভিস্ট হারাণ দে এ মন্তব্য করেন

প্রকৃতি নিউজ কনসার্ন

শিলচর : বাল্য বিবাহ আইন অনুযায়ী মেয়েদের বিয়ের বয়স যে ১৮ বছর রয়েছে এটির সংশোধন করে ১৫/১৬ বছর করা উচিত। বর্তমানে বাল্য বিবাহ আইন লঙ্ঘন করার দায়ে অভিযুক্ত দের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে প্রবীণ সাংবাদিক ও সোসিয়াল এক্টিভিস্ট হারাণ দে এ মন্তব্য করেন। তিনি বৃহস্পতিবার শিলচরে সাংবাদিকদের বলেন যে অনেক ক্ষেত্রে দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল ইত্যাদি তে কিছু দুশ্চরিত্র যুবকের উৎপাতের জন্য মা বাবারা তাঁদের অনিচ্ছা সত্ত্বেও কম বয়সেই মেয়েদের পাত্রস্থ করতে বাধ্য হন। এছাড়া কিছু কিছু সম্প্রদায়ের মধ্যে কম বয়সে মেয়েদের বিয়ে দেবার অলিখিত রীতিও রয়েছে। এ সকল বিষয় বিবেচনা করে হারাণ বাবু বাল্য বিবাহ আইন সংশোধনের অনুরোধ জানিয়ে কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রীর কাছে একটি ইমেইল পাঠিয়েছেন !

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *