কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

2 - মিনিট |

১) পুরনো পেনশন নীতি দেশের সর্বনাশ ডেকে আনবে / বললেন প্রধানমন্ত্রী মোদি
২) আদানি ইস্যু / সেবির এর কাছে কারণ জানতে চাইলে সুপ্রিম কোর্ট
৩) ভারতে বিবিসি ডকুমেন্টারি খারিজের আবেদন বাতিল করে দিল সুপ্রিম কোর্ট

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1- পুরনো পেনশন নীতি দেশের সর্বনাশ ডেকে আনবে।বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ তিনি বিরোধীদের সতর্ক করে দিয়ে বলেছেন এই পুরনো পেনশন নীতি দেশকে সর্বনাশের দিকে নিয়ে যাবে। ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের মুখে চলে যাবে। হয়তো এখন যারা চাকরি করছেন তারা কিছুটা লাভবান হবেন। কিন্তু এই বিশাল খরচ সামলাতে আগামী প্রজন্ম দেউলিয়া হয়ে যাবে। তিনি রাজ্য সরকার গুলিকে সতর্ক করে দিয়ে বলেন আপনারা এই পুরনো পেনশন নিতেই চালু করবেন না। এতে দেশের বিপদ ঘনিয়ে আসবে। তিনি নতুন পেনশন নীতি বহাল করার পক্ষে সওয়াল করেন

সংবাদ 2 – ভারতের বিনিয়োকারীদের সুরক্ষা দিতে এবার পদক্ষেপ নিলো সুপ্রিম কোর্ট। এ ব্যাপারে সেবি ও স্টক একচেঞ্জ কর্তৃপক্ষের কাছে নোটিশ পাঠালো‌ আদালত। শেয়ার মার্কেটে যাতে ভারতীয় বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষিত থাকে তার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা খতিয়ে দেখতে চায় আদালত।

সংবাদ 3 -ভারতের বিবিসির ডকুমেন্টারি নিষিদ্ধ করার যে আবেদন জানানো হয়েছে সেটা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। হিন্দু সেনার বিষ্ণু গুপ্ত নামে এক ব্যক্তি এক আবেদনে বলেছেন এই ডকুমেন্টারি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ও ভারতের ভাবমূর্তি কলঙ্কিত করার একটা ষড়যন্ত্র। তাই ভারতে মোদিকে নিয়ে এ তথ্যচিত্র বাতিল করা হোক। কিন্তু সুপ্রিম কোর্টে এই মামলা নিতে অস্বীকার করে ছে। আদালত বলেছে এটা হল সময়ের অপচয় এভাবে কোন ডকুমেন্টারিকে নিষিদ্ধ করা যায় না। এক কথায় মামলাটি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।

সংবাদ 4 – এবার আদানি ইস্যু দিয়ে সক্রিয় হল এলআইসিআই। এলআইসির উচ্চপধাধিকারীরা এই বিষয়ে আদানি গ্রুপের সঙ্গে কথা বলবেন। আদানি গ্রুপে এলআইসি ৩০ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে। কোম্পানির সবকিছু না দেখেই বিনিয়োগ করা হয়েছে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে এলআইসিআই।। পুরো বিষয়টি আদানি গ্রুপের কাছে জানতে চাইবে এলআইসি।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

সংবাদ 5 -১৪ ডিসেম্বর ভ্যালেন্টাইন ডের দিনে গো আলিঙ্গন দিবস পালন করার যে আহ্বান কেন্দ্র জানিয়েছিল সেটা প্রত্যাহার করা হলো। আজ কেন্দ্র সরকারের পশু কল্যাণ বোর্ড থেকে এক বিবৃতি জানানো হয়েছে এই আহবান প্রত্যাহার করা হয়েছে। গো আলিঙ্গন দিবস পালন নিয়ে ইতিমধ্যে দেশজুড়ে একটা সোরগোল উঠেছে। আর এই বিতর্কের মধ্যে প্রত্যাহার করে নেওয়া হলো এই আহ্বান।

সংবাদ 6 – তুর্কিতে ভূমিকম্পের মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে। সর্বশেষ যে খবর পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে এখানে ভূমিকম্পে মারা গেছেন ২১০০০ মানুষ। ত্রান ও উদ্ধার কার্য জোরদার গতিতে চলছে। ভারত থেকে উদ্ধারকারী দল ইতিমধ্যেই তর্কিতে পৌঁছেছে। এনডিআরএফআরের একটি বাহিনী তুর্কির উদ্দেশ্যে রওনা দিয়েছে। ভারত এ ব্যাপারে তুর্কিকে কে সব ধরনের সাহায্য সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে।

সংবাদ 7 – রাহুল গান্ধী বা গান্ধী পরিবার কেন নেহেরুর নাম ব্যবহার করে না?এ প্রশ্নে প্রধানমন্ত্রী কে পাল্টা আক্রমণ করল কংগ্রেস। আজ কংগ্রেসের মুখাপাত্র রনদীপ সিং সুরাজ ওয়ালা বলেন, প্রধানমন্ত্রী মোদি ভারতের ঐতিহ্য জানেন না। ভারতের মানুষ নানার উপাধি অর্থাৎ মায়ের বাবার উপাধি গ্রহণ করে না। তাই রাহুল গান্ধী তার বাবার উপাধি গ্রহণ করেছেন। এসব ঐতিহ্য সংস্কৃতি না জেনে প্রধানমন্ত্রী মন্তব্য করছেন বলে অভিযোগ করল কংগ্রেস।

সংবাদ 8 – পাঁচ বছরের পুরনো মামলা থেকে বেকসুর খালাস পেলেন গুজরাটের বিজেপি বিধায়ক হার্দিক প্যাটেল। সাক্ষ্য প্রমাণের অভাবে গুজরাটের এক কোর্ট থাকে সব অভিযোগ থেকে মুক্ত করল। একটি রাজনৈতিক ভাষণের জেরে তার উপর মামলা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *