কেআরসি বরাক টাইমস

3 - মিনিট |

এক নজরে বরাক

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1  – উধারবন্দে ঠাকুর রামকৃষ্ণদেবের মন্দির উদ্বোধন উপলক্ষে দুদিনের উৎসবের সূচনা হলো শনিবার। ওইদিন সকালে ঠাকুর, শ্রীমা ও স্বামীজির প্রতিকৃতি নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উধারবন্দের ভিআইপি সড়ক সহ কালীবাড়িরোড পরিক্রমা করে মন্দিরে গিয়ে শেষ হয়। দুপুরে উপস্থিত ভক্তদের আশীর্বাদ প্রদান করেন শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গণদিশানন্দ মহারাজ ও করিমগন্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী প্রভাসানন্দ মহারাজ। পরে শঙ্কর রায় দুস্হদের বস্ত্র বিতরণ করেন। বস্ত্র তুলে দেন দুই মহারাজ, শঙ্কর রায়, উধারবন্দ রামকৃষ্ণ সেবা সমিতির সভাপতি সোমনাথ দেব সহ অন্য বিশিষ্ট ব্যক্তিরা। রবিবার নবনির্মিত মন্দির উদ্বোধন করেন মহারাজরা। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন হচ্ছে মন্দিরে। সব মিলিয়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে উধারবন্দে।

সংবাদ 2 – গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক অটো চালকের।ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার রাত আনুমানিক ৮:৩০ মিনিট নাগাদ বছর ৪১ এর মানস দাস প্রতিদিনের মতো শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতাল নিকটবর্তী পি এইচ ইর পাশে অটো রেখে বাড়িতে যাওয়ার সময় পিছন দিকে থেকে দ্রুত গতিতে আসা একটি গাড়ি ধাক্কা মেরে পালিয় যায়।ঘটনা স্থলেই মানস দাস প্রান হারান। ঘটনার স্থল থেকে পুলিশ, স্থানীয়রা ও পরিবারের লোকরা মৃত দেহটি ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজে নিয়ে যান। শনিবার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে মৃত দেহ তুলেদেন শিলচর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।

সংবাদ 3 – কাছাড় জেলা আইনি পরিষেবা কার্যালয়ে জাস্টিস ক্লক এর উদ্বোধন করেন গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি সুমন শ্যাম । এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠান আরম্ভ হয় । অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আদালতের জর্জ, অতিরিক্ত জেলাশাসক দীপক জিডুং পুলিশ সুপার নুমাল মাহাত্তো প্রমুখ।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

সংবাদ 4 – নিউ করিমগঞ্জ রেল স্টেশন থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল পরিমাণের সোনা। শনিবার রাজস্ব গোয়েন্দা অধিদপ্তরের একটি প্রতিনিধি দল গোপন খবরের ভিত্তিতে ত্রিপুরা থেকে আসা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন থেকে তিন জনকে আটক করেছে। এবং তিন জনের কাছ থেকে আট পিস সোনা উদ্ধার করেছে গোয়েন্দা বিভাগের ওই দল। তবে কতটা সোনা বাজেয়াপ্ত করা হয়েছে তা কিন্তু সঠিক ভাবে বলা যাচ্ছে না। অন্যদিকে গোয়েন্দা বিভাগের এক আধিকারিক জানান আট পিস সোনা উদ্ধার করা হয়েছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ধৃত তিনজন হল যথাক্রমে টিটন পাল, রাজীব পাল ও গৌতম পাল।

সংবাদ 5 – মোবাইল চোর করতে গিয়ে করিমগঞ্জ শহরে ধরা পড়লো এক কুখ্যাত চোর। অটো রিক্সাতে বসে এক যাত্রীর মোবাইল চুরি করে পালাতে চাইলেও শেষ রক্ষা হলোনা। শহরের ঘাটলাইন এলাকায় পথচারীরা তার পিছো ধাওয়া করে তাকে ধরে ফেলেন। কিছু উত্তম মাধ্যম দিয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ সেখানে উপস্থিত হয়ে চোরটিকে সদর থানায় নিয়ে যায়।

এদিকে বিশেষ এক সূত্রে জানা গেছে জনতার হাতে ধৃত এই চুর দীর্ঘদিন ধরে মোবাইল, গাড়ির বেটারী, গাড়ির জ্বালানি তেল সহ মানুষের পকেট কাটার মতো অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত ছিল। তবে অনেক সময় মানুষের চোখে দোলো দিয়ে হাত সাফাই করে থাকলেও আজ সেটা করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো প্রায় বছর চল্লিশের এই কুখ্যাত চোর। তাই শেষ পর্যন্ত তার ঠাঁই হয়েছে লাল ঘরে।

সংবাদ 6 – একজন স্বাভাবিক মানুষের হাত পায়ে কতটা আঙুল থাকে ? সহজ উত্তর ২০টি। ব্যাতিক্রমও রয়েছে। কারো কারো হাতে একটা আঙুল বেশি দেখা যায়। কিন্তু একজন মানুষের হাতে ও পায়ে মিলিয়ে চব্বিশটি আঙুল পাওয়া প্রায় বিরল ব্যাপার। এরকম হবারই কথা নয়। জালালপুর চা বাগানে পাওয়া গেছে এমনই এক ব্যক্তিকে। নাম দুলন কর্মকার। তার দুটি হাতে বারোটি ও দুই পায়ে বারোটি আঙুল রয়েছে। দুলনের শুধু চব্বিশটি আঙুলই নয়, তিনি মার্শাল আর্টেও দক্ষ।

সংবাদ 7 – সমগ্র দেশে পণ্ডিত দিন দয়াল উপাধায়ের মৃত্যু দিবসকে ভারতীয় জনতা পার্টির কর্মকর্তারা সমর্পণ দিবস হিসেবে পালন করে থাকেন। এরই সাথে সঙ্গতি রেখে শনিবার পণ্ডিত দিন দয়াল উপাধায়ের মৃত্যু দিবসকে সমর্পণ দিবস হিসেবে পালন করলো বিজেপি কাটিগড়া মণ্ডলের অধীন প্রত্যেক কার্যকর্তা। ওইদিন বিজেপি কাটিগড়া মণ্ডলের আওতাধীন ৮৮টি বুথে সমর্পণ দিবস পালন করা হয়। তাছাড়া মণ্ডল কার্যালয়ে মণ্ডল সভাপতি বিশালাক্ষ দেব ওরফে বাবলার পৌরোহিত্যে পণ্ডিত দিন দয়াল উপাধায়ের জীবনের বিভিন্ন দিক নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *