রাজ্য পুলিশের সঞ্চালক প্রধান (ডি জি পি ) র নির্দেশ  অনুযায়ী ১৩ ফেব্রুয়ারি সোমবার থেকে তাঁর কার্যালয়ে এবং রাজ্যের সকল পুলিশ সুপার দের কার্যালয়ে কিছু ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে

< 1 - মিনিট |

এই ব্যবস্থা অনুযায়ী কার্যালয় খোলা থাকার দিনে বেলা সাড়ে এগারো থেকে দেড়টা পর্যন্ত

প্রকৃতি নিউজ কনসার্ন

শিলচর : রাজ্য পুলিশের সঞ্চালক প্রধান (ডি জি পি ) র নির্দেশ  অনুযায়ী ১৩ ফেব্রুয়ারি সোমবার থেকে তাঁর কার্যালয়ে এবং রাজ্যের সকল পুলিশ সুপার দের কার্যালয়ে কিছু ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে।  এই ব্যবস্থা অনুযায়ী কার্যালয় খোলা থাকার দিনে বেলা সাড়ে এগারো থেকে দেড়টা পর্যন্ত ওই কার্যালয় গুলো তে একজন অফিসারকে উপস্থিত থেকে জনগণের সঙ্গে কথা বলে তাঁদের অভিযোগ গুলো  নিরসন করতে  বলা হয়েছিল। সেই অনুযায়ী সোমবার ডি জি পি র কার্যালয় সহ রাজ্যের সকল  পুলিশ সুপারের কার্যালয়ে একজন অফিসার ওই সময় উপস্থিত থেকে জনগণের  অভিযোগ নিরসনের চেষ্টা করেন বলে জানা গেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *