১) আদানি ইস্যুতে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্ত কমিটি গঠনের নির্দেশ কেন্দ্রকে
২) অবসরপ্রাপ্ত বিচারপতি আব্দুল নাজির কে রাজ্যপাল নিয়োগ/ প্রতিবাদ কংগ্রেসের
৩) আদানি ইস্যুতে আজও সংসদে হাঙ্গামা
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – কেন্দ্র তদন্ত কমিটি গঠন করুক। আদানি ইস্যুতে এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আজ সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ এই আদেশ দিয়ে বলেছে ১৫ ফেব্রুয়ারির মধ্যে কেন্দ্র এই বিষয়ে তদন্ত করার জন্য একটি কমিটি গঠন করুক। এই কমিটির রিপোর্টের পর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে আদালত জানিয়েছে। আর এই তদন্ত কমিটির কাজ হবে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে।
সংবাদ 2 – সুপ্রিম কোর্টের সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি আব্দুল নজিরকে রাজ্যপাল নিযুক্ত করার বিরোধীদের ক্ষোভ আছড়ে পড়েছে। রাম মন্দির ৩৭০ সহ কয়েকটি রায়ে আব্দুল নজির বিচারক ছিলেন। যে রায় গুলি সরকারের পক্ষে গেছে। তাই এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে রাজ্যসভায় কংগ্রেস নেতা
অভিষেক মনু সিংভি বলেন, আইনত এ ধরনের নিযুক্তি হতেই পারে। কিন্তু এতে দেশের গণতান্ত্রিক পরিকাঠামো দুর্বল হয়। এর আগেও অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে রাজ্যসভা সাংসদ নির্বাচন করা হয়েছিল। এই প্রবণতা গণতন্ত্রের জন্য সুস্থ নয় বলে তিনি মন্তব্য করেন।
সংবাদ 3 – আজকেও সংসদে হাঙ্গামা হয়েছে। আদানি ইস্যু নিয়ে সরকারের মতামত জানতে চেয়ে হাঙ্গামা করেন বিরোধীরা। যার ফলে একটা সময় সংসদের দুটি কক্ষই মুলতুবী দিতে হয়। বিরোধীরা আদানি ইস্যুতে যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবিতে অনর থাকেন। সরকার এই দাবি মানবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। ১৩ মার্চ পর্যন্ত সংসদ মুলতুবী রাখার কথা ঘোষণা করা হয়।
সংবাদ 4 – ১৫ ফেব্রুয়ারির মধ্যে সেবি জবাব দেবে। আদানি কান্ড নিয়ে সেবি তার তদন্ত শেষ করে অর্থমন্ত্রীকে জানাবে। আগামী ১৫ই ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠকে বসবেন সেবির কর্মকর্তারা। বিশেষ করে স্টেট ব্যাংক ও এল আই সির যে অর্থ বিনিয়োগ করা হয়েছে সেটা কি হয়েছে সেটাই অর্থমন্ত্রী জানতে চাইবেন।
সংবাদ 5 – ত্রিপুরা নির্বাচনের প্রচার আজ শেষ হলো। ভোট হবে আগামী 16 ফেব্রুয়ারি। শেষ দিনে নির্বাচনী প্রচারের প্রতিটি দল প্রচার চালিয়েছে। ত্রিপুরায় মোটামুটি লড়াই হচ্ছে ত্রিমুখী। বিজেপির বিরুদ্ধে লড়ছে বাম কংগ্রেস জোট। আর ময়দানে আছে তিপরা মথা।


