১) দিল্লি ও মুম্বাইয়ের বিবিসি সদর দপ্তরে তল্লাশি চালালো আয়কর বিভাগ
২) বিবিসি তে আয়কর হানার নিন্দা জানালো কংগ্রেস সহ বিরোধীরা
৩) আদানি ইস্যুতে সরকারের কিছু লুকানোর নেই, ভয় পাওয়ারও কিছু নেই/মন্তব্য অমিত শাহর
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – দিল্লি ও মুম্বাইয়ে বিবিসি দপ্তরে তল্লাশি চালালো আয়কর বিভাগ। বিভিন্ন ফাইলপত্র ও মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। আজ সকালে একই সঙ্গে দুই শহরের বিবিসি দপ্তরে এই তল্লাশি চালানো হয়। এই তল্লাশি নিয়ে ইতিমধ্যে নানা ধরনের প্রতিবাদ উঠেছে।
সংবাদ 2 – কংগ্রেস নেতা জয় রাম রমেশ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন বিজেপি গণতন্ত্রের ত্রুটি চেপে ধরেছে। সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমে স্বাধীনতা খর্ব করা হচ্ছে। প্রতিবাদ জানিয়েছেন মায়াবতী। এছাড়াও বিভিন্ন বিরোধী নেতা এই ঘটনার তীব্র ভাষা নিন্দা জানিয়েছেন
সংবাদ 3 – বিবিসি দপ্তরে আয়কর হানার খবরে সাড়া পড়েছে বিশ্বজুড়ে। বিভিন্ন বিদেশী সংবাদ ওয়াশিংটন পোস্ট রয়টার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে । তারা বলেছে মোদি সংক্রান্ত বিবিসির ডকুমেন্টারি এর জন্য এটা করা হয়েছে। এটা গণতন্ত্রের উপর আক্রমণ বলে মন্তব্য করেছে এই সংস্থাগুলি।
সংবাদ 4 – বিবিসিকে ধোকাবাজ সংগঠন বলে আখ্যা দিল বিজেপি। বিবিসি দফতরে আয় করা সম্বন্ধে প্রতিক্রিয়া ব্যক্ত করে বিজেপি প্রবক্তা গৌরব ভাটিয়া বলেন, যে দেশে বিবিসি কাজ করছে সেই দেশের আইনকে মর্যাদা দেওয়া উচিত। আয়কর বিভাগ তার কাজ করছে সেটা করতে দেওয়া বিবিসির উচিত। বিবিসিকে আক্রমণ করে বলেন দেশের ভাবমূর্তি কালিমা লিপ্ত করতে চাইছে এই সংবাদ সংস্থা। তিনি বিবিসিকে ভ্রষ্ট বকওয়াস সংগঠন বলে আখ্যা দেন।
সংবাদ 5 – আদানি ইস্যু নিয়ে এবার মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, এখানে বিজেপির লুকোনর কিছু নেই আর ভয় পাওয়ার ও কিছু নেই। কংগ্রেস কেন এত চিৎকার করছো তারা আদালতে যাচ্ছে না কেন। এর আগেও কংগ্রেস পেগাসাস নিয়ে চিৎকার করেছিল। কিন্তু সুপ্রিম কোর্ট তাদের এই চিৎকার কে পাত্তা দেয়নি। এছাড়া আদানি শেয়ার সংক্রান্ত ইস্যুতে সুপ্রিম কোর্টে মামলা চলছে তাই একজন মন্ত্রী হিসেবে তিনি কোন মন্তব্য করবেন না
সংবাদ 6 – বলিউডের বয়কট ট্রেন্ডের জন্যই পাঠান হিট হয়েছে। বললেন কাশ্মীর ফাইল ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তিনি বলেন,বয়কটের আহ্বানে নিগেটিভ পাবলিসিটি পেয়েছে এই ছবি। এছাড়া শাহরুখ খানের মার্কেটিং প্ল্যান ছিল দুর্দান্ত। মন্তব্য করেন তিনি।


