এই অভিযোগ এন আর সির প্রাক্তন সমন্বয়ক হিতেশ দেব শর্মার
প্রকৃতি নিউজ কনসার্ন
গুয়াহাটি : আসুর উপদেষ্টা সমুজ্জ্বল ভট্টাচার্য এন আর সি র কেলেঙ্কারির অংশ হিসেবে প্রতীক হাজেলার কাছ থেকে প্রত্যেক মাসে ১৬ লক্ষ টাকা করে নিতেন বলে বাজারে খবর রয়েছে। এই অভিযোগ এন আর সির প্রাক্তন সমন্বয়ক হিতেশ দেব শর্মার । তিনি বুধবার এখানে এই বিষ্ফোরণ অভিযোগ উত্থাপন করে জানান যে হাজেলা সমন্বয়ক থাকার সময়ে প্রায় প্রত্যেক দিন সন্ধ্যার সময়ে এই আসু নেতা তাঁর সঙ্গে দেখা করতে যেতেন ।
অথচ তিনি (হিতেশ দেব শর্মা ) আড়াই বছর কাল সমন্বয়ক থাকার সময়ে আসু নেতৃত্ব এক দিনের জন্যও তাঁর সঙ্গে দেখা করতে যান নি।এই অভিযোগ ঠিক কিনা একমাত্র কেলেঙ্কারির তদন্তে হলেই এর সত্যতা নিরূপণ করা যাবে। দেব শর্মা বলেন যে একটি কথা সত্য যে হাজেলা এন আর সি র পুনরীক্ষণ চান নি । এছাড়া একই নৌকার যাত্রী হিসেবে সমুজ্জ্বল ভট্টাচার্য এন আর সি র পরিপূরক তালিকা প্রকাশের আগে পর্যন্ত এর পুনরীক্ষণের জন্য কোন দাবি করেন নি বলে দেব শর্মা জানান।


