১) ভারতের উন্নতিতে অপপ্রচার/বিবিসিরতল্লাশীর সমর্থন করলো আরএসএস
২) শান্তিতেই ভোট ত্রিপুরায় ২৫৯ প্রার্থীর ভাগ্যবন্দী ইভিএমে
৩) স্বাধিকার ভঙ্গ করিনি মাফ চাইবো না / লোকসভা সচিবালয়কে জানালেন রাহুল
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – বিবিসির বিরুদ্ধে ভারত বিরোধী অভিযানের অভিযোগ আনল আরএসএসের মুখপাত্র পঞ্চজন্য। পঞ্চজন্য প্রকাশিত এক লেখায় বলা হয়েছে ভারতের অগ্রগতিতে ঈশ্বার্নিত হয়ে কিছু বিদেশী শক্তি এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। বিবিসি নরেন্দ্র মোদিকে নিয়ে যে ডকুমেন্টারি তৈরি করেছে সেটা আসলে ভারত বিরোধী প্রচার। বিবিসির ওপর আয়কর হানার সমর্থন করেছে আরএসএস।
সংবাদ 2 – ত্রিপুরার নির্বাচনে ভোট পর্ব মোটামুটি শান্তিতে শেষ হয়েছে। বিক্ষিপ্ত ঘটনা বাদ দিলে নির্বাচন শান্তিতে হয়েছে। মুখ্যমন্ত্রী মানিক শাহ দাবী করেছেন বিজেপির ক্ষমতায় আসছে। সিপিএম নেতা মানিক সরকার বলেছেন বহু জায়গায় ভোটারদের ভোট দিতে দেওয়া হয়নি। তবে জোট সরকার ক্ষমতায় আসবে বলে তিনি দাবি করেন।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here
সংবাদ 3 – দিল্লি ও মুম্বাইয়ে বিবিসি দফতরে হানা অব্যাহত। দশজন কর্মী এখনো ভিতরে ভেসে আছে। আয়কর সংক্রান্ত বিভিন্ন তথ্য খতিয়ে দেখা হচ্ছে। আজ তিন দিন হল বিবিসির দপ্তরে আইটি বিভাগের এই তল্লাশি চলছে। সারা বিশ্বে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিবিসি তাদের কর্মীদের বলেছে তারা যেন বাড়ি থেকে তাদের কাজ করে যান।
সংবাদ 4 – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বক্তব্য রাখতে গিয়ে স্বাধিকার ভঙ্গ করেছেন বলে অস্বীকার করলেন বিরোধী নেতা রাহুল গান্ধী। আজ লোকসভা সচিবালয়ে তার উপর পাঠানোর নোটিসের যেভাবে রাহুল গান্ধী বলেছেন, তিনি সংসদে যা বলেছেন সেটা তথ্যের উপর ভিত্তি করে বলেছেন। এর জন্য তিনি মাফ চাইবেন না। বিজেপি সাংসদ তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের এই নোটিশ এনেছিলেন। সামসুদের অভিযোগ ছিল রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী সম্বন্ধে অশোভনীয় শব্দ প্রয়োগ করেছেন।
সংবাদ 5 – দেশের পন্ডিত সমাজের প্রতি আরএসএস প্রধানের বক্তব্য নিয়ে তাকে কিছু প্রশ্ন করলেন মহাকালেশ্বর মন্দিরের প্রধান পুরোহিত। তিনি বলেছেন যেখানে শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন চারটি বর্ণ তিনি তৈরি করেছেন। তাহলে কেন পন্ডিতদের উপর দোষ চাপানো হচ্ছে। এছাড়া তিনি মহান্ভাগবত কে প্রশ্ন করেছিলেন রাম কোন বংশের রাবণ কোন বংশের কেওট কোন বংশের আর সর্বরি কোন বংশের। আর যদি ধন্যবাদ ভারত থেকে শেষ করতে হয় তাহলে আরএসএসের উচিত তাদের কর্মকর্তাদের প্রতি আদেশ দেয়া তারা যেন দলিতদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কয়েকদিন আগে বন্যা ব্যবস্থার জন্য পন্ডিত সমাজকে দায়ী করে বক্তব্য রেখেছিলেন।
সংবাদ 6 – ভুল করে গত বছরের বাজেট পড়ে নিয়েছিলাম। মন্তব্য করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি বলেন এটা অনিচ্ছাকৃতভাবে হয়েছে। উল্লেখ্য বাজেট পেশার সময় মুখ্যমন্ত্রী কত বছরের বাজেট পড়েছিলেন। এ নিয়ে বিরোধীদের সমালোচনার যেভাবে তিনি এই মন্তব্য করেন।
সংবাদ 7 – সুপ্রিম কোর্টে আরও দুজন বিচারপতি নিয়োগ কেন্দ্র অনুমোদন করল। কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ জানালেন আরো দুজন বিচারপতি যুক্ত হওয়ায় এখন বিচারপতির সংখ্যা ধরানোর ৩৪। বিচারপতির সংখ্যা পূরণ হয়ে গেল। সুপ্রিম কোর্ট এখন ইয়ামা ছশ্রট্টপিক তার বিচার প্রক্রিয়া চালিয়ে যেতে পারবে বলে মন্তব্য করেন আইনমন্ত্রী।
সংবাদ 8 – বিজেপি আমার প্রাণনাশের চেষ্টা করছে। এই মন্তব্য করলেন উত্তর প্রদেশের সাংসদ স্বামীপ্রসাদ মৌর্য। তার উপর মহন্ত রাজুর তলোয়ার দিয়ে আক্রমণের পর তিনি এর প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন সাধু সন্ন্যাসীর বেশে এরা হত্যাকারী। তার প্রাণনাশের জন্য পুরস্কার পর্যন্ত ঘোষণা করা হয়েছে বলে তিনি জানান।


