কেআরসি বরাক টাইমস

2 - মিনিট |

এক নজরে বরাক

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – মহা শিবরাত্রীকে  ঘিরে বরাক উপত্যকার ঐতিহ্যবাহী ভুবনতীর্থে শুক্রবার থেকে  শুরু হয়েছে ভুবনমেলা। ওইদিন সকাল থেকে ভুবনবাবার পূজা দিতে পাহাড়ে উঠতে শুরু করেছেন পূর্ণ্যার্থীরা। এদিকে শুক্রবার সকাল ১১ টায় কৃষ্ণপুরে ভুবনমেলার উদ্বোধন করেন ধলাইর বিধায়ক তথা মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এ উপলক্ষে ভুবনতীর্থ উন্নয়ন ও মেলা পরিচালন কমিটির সভাপতি সৌমেন দাসের পৌরোহিত্যে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, অতিরিক্ত জেলা শাসক (ডিডিসি) রাজীব রায়, পূর্ব ধলাই জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস। ভুবনমেলার উদ্বোধন শেষে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য পাহাড়ে কিছু দূর উঠে মেলার প্রস্তুতি ক্ষতিয়ে দেখেন।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

সংবাদ 2 – বিভিন্ন কার্যসূচির মাধ্যমে উধারবন্দের কুম্ভা চা বাগানে অনুষ্ঠিত হলো মাতা ঠাকুরানীর ১৭০তম জন্মোৎসব। শুক্রবার ভোর থেকেই কুম্ভা চা বাগান রামকৃষ্ণ ভক্তমন্ডলীর ব্যবস্থাপনায় আয়োজিত উৎসবে শিষ্যদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত। ভোর সাড়ে পাঁচটায় মঙ্গলারতি, ছটায় জপধ্যন, সাড়ে ছটায় বেদমন্ত্র পাঠ, সকাল আটটায় শুরু হয় পুজো।

সকাল দশটা থেকে ঠাকুর, শ্রীমা ও স্বামীজির জীবন বাণী পাঠ ও আলোচনা করেন শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গণদিশানন্দ মহারাজ ও স্বামী বৈকুন্ঠানন্দ মহারাজ। তারা ঠাকুরের গানও পরিবেশন করেছেন। দুপুরে ছিল অন্ন প্রসাদের ব্যবস্থা। বিকেলে ভজন ও সন্ধ্যারতি অনুষ্ঠিত হয়। কুম্ভা, কুম্ভীরগ্রাম সহ পার্শবর্তী বাগানগুলোর ভক্তরা উৎসবে উপস্থিত হয়েছিলেন। উৎসবকে ঘিরে উৎসাহ ছিল লক্ষণীয়।

সংবাদ 3 – নিলামবাজারের কালী মন্দিরে তুমুল উত্তেজনা। মন্দির ভাংচুর করল অন্য ধর্মাবলম্বীরা। নিলামবাজারের শিহাব উদ্দিন নামে এক ব্যক্তি কালীমন্দির ও স্থানীয় জনসাধারণের যাওয়া আসার রাস্তার একটি অংশে জেড পাম্প বসানোর কাজ শুরু করেন। জেড পাম্প বসাতে মন্দির কমিটির পক্ষ থেকে আপত্তি জানানো হয়। কিন্তু আম আদমী পাৰ্টির নেতা শিহাব উদ্দিন মন্দির কমিটির কথা মানেন নি। তা নিয়ে উত্তেজনা বিরাজ করছে। পরে উভয় পক্ষের মধ্যে লাঠিসোঁটা ও রড নিয়ে হামলা চালানো হয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

মন্দির প্রাঙ্গণে যজ্ঞ ভেঙে ফেলা হয়। আর তাতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন নিলামবাজার সার্কেল অফিসার সাজ্জাদুর রহমান করিমগঞ্জ জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য ও বিজেপি নেত্রী শিপ্রা গুন সহ অন্যান্যরা।

সংবাদ 4 – ১১৮ নম্বর আইরংমারা এল পি স্কুলের গভর্নিং বডিতে হেডমাস্টারের কারচুপির অভিযোগে সরব হলেন প্রাক্তন সভাপতি শুভেন্দু দেব সহ অভিবাবক, এলাকাবাসীদের পাশাপাশি বিভাগীয় কর্মকর্তারা। শনিবার এক সাংবাদিক সন্মেলন ডেকে ওই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলে ধরলেন এলাকার বিশিষ্টজনেরা। প্রধান শিক্ষকের কারসাজিতে গর্ভনিং বডির সভাপতি মনোনয়নের অভিযোগ তুলেন তারা। প্রাক্তন সভাপতি শুভেন্দু দেব বলেন অভিভাবকদের সম্মতিক্রমে ১৯১১ থেকে ২০২০ পর্যন্ত তিনি সভাপতি পদের দায়িত্ব পালন করে আসছিলেন l তারপর তিনি পদ থেকে সরে যাওয়ার কথা প্রকাশ করলে অভিভাবকরা সভাপতি পদে শুভেন্দু দেবকেই বহাল থাকার অনুরোধ জানালে তিনি সেই পদ গ্রহণ করেন l

কিন্তু গত কিছুদিন পূর্বে ওই স্কুলের প্রধান শিক্ষক কাউকে কিছু না জানিয়ে নিজের ইচ্ছায় তার স্ত্রী সঞ্চিতা দেবকে সভাপতি পদে বসান এবং জেলা শিক্ষাধিকারিক কার্যলয় থেকে আইনি ভাবে সভাপতি হিসাবে সঞ্চিতা দেবের সীকৃতি মঞ্জুর করে নেন প্রধান শিক্ষক বিজয় প্রকাশ পাঠক l এদিকে প্রফেসর গঙ্গা ভূষণ সংবাদমাধ্যমকে জানান তিনি এবিষয়ে কিছুই জানেন না l এদিকে প্রাক্তন সভাপতি সংবাদমাধ্যমকে জানান অতিসত্তর তিনি সুবিচার না পেলে আগামীতে প্রধান শিক্ষক বিজয় প্রকাশ পাঠকের বিরুদ্ধে আইনি প্রদক্ষেপ নিতে বাধ্য হবেন l

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *