কেআরসি টাইমস বাংলা সংবাদ পডকাস্ট

3 - মিনিট |

কাকলি ডোরা চক্রবর্তীর সাথে কেআরসি টাইমস বাংলা সংবাদ পডকাস্ট শুনুন

কাকলি চক্রবর্তী

নতুন বছরে রাজধানী দিল্লিতে আয়োজিত প্রথম আন্তর্জাতিক সম্মেলন ‘রাইসিনা সংলাপে’ যোগ দেবেন আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন। আগামী সপ্তাহে ওই কর্মসূচিতে যোগ দেওয়ার পর বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন তিনি। এর পর যোগ দেবেন জি-২০ এবং ‘কোয়াডের’ (ভারত, আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়াকে নিয়ে গঠিত চতুর্দেশীয় অক্ষ) বিদেশমন্ত্রী স্তরের বৈঠকে।

আমেরিকার বিদেশ দফতরের তরফে এ কথা জানিয়ে বলা হয়েছে, আগামী ১-৩ মার্চ ৩ দিনের ভারত সফরে ‘রাইসিনা সংলাপ’, জি-২০ এবং ‘কোয়াড’ বৈঠকে যোগ দেবেন ব্লিঙ্কেন। প্রসঙ্গত, গত ১ ডিসেম্বর ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ রাষ্ট্রগোষ্ঠীর শীর্ষবৈঠকে আনুষ্ঠানিক ভাবে সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

পাকিস্তান শুধু নয়, ভারতের একাধিক প্রতিবেশী দেশকে ঋণ দিচ্ছে চিন। আর তা নিয়েই উদ্বেগ প্রকাশ করল আমেরিকা। সেই ঋণ কোনও বিশেষ উদ্দেশ্যে ব্যবহার করা হবে না তো? সেই প্রশ্নই তুলেছে ওয়াশিংটন। পাকিস্তান ছাড়াও আরও দুই প্রতিবেশী দেশ নেপাল ও শ্রীলঙ্কাকেও ঋণ দিয়েছে চিন। মার্চ মাসের শুরুতেই ভারত সফরে আসছেন মার্কিন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকিন। তার আগেই আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া সংক্রান্ত বিভাগের উচ্চপদস্থ কর্তা ডোনাল্ড লু এই উদ্বেগ প্রকাশ করেন।

কেআরসি টাইমস বিজ্ঞাপন

রূপান্তরকামী হিসেবে সঞ্চালনার কাজে যোগ দিয়ে পাকিস্তানে কার্যত ইতিহাস তৈরি করেছিলেন বছর ২৬-এর মারভিয়া মালিক। এক পাক সংবাদমাধ্যমে কাজ করতেন তিনি। মানুষের কাছে গ্রহণযোগ্যতাও তৈরি হয়েছিল তাঁর। এবার সেই মারভিয়াকে লক্ষ্য করে গুলি চালাল কেউ বা কারা। পরপর ২ টি গুলি চালানোর অভিযোগ উঠেছে। তবে প্রাণে বেঁচে গিয়েছেন মারভিয়া। তিনি জানিয়েছেন, কিছুদিন ধরেই তাঁর কাছে হুমকি দিয়ে মেসেজ আসছিল। রূপান্তরকামী হয়েও তিনি কেন সংবাদপাঠের মতো কাজ করছেন, সে কারণেই তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ জানিয়েছেন তিনি।

Advertisement | InfoCom Solutions
Follow Us

ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে চাইছে ইরান! এমনটাই জানালেন ইরানের সামরিক সংস্থা ‘রেভোলি‌উশনারি গার্ডস এরোস্পেস ফোর্স’-এর প্রধান আমিরালি হাজিজাদেহ। আমেরিকার হাতে খতম হওয়া ইরানের শীর্ষ নেতার মৃত্যুর বদলা নিতেই ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক কষা হচ্ছে বলেই তাঁর দাবি। আমিরালির কথায়, ‘‘আমরা আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে চাইছি।’’

কেআরসি টাইমস বিজ্ঞাপন

মার্কিন চেম্বার্স অফ কমার্স দ্বারা প্রকাশিত আন্তর্জাতিক বুদ্ধিবৃত্তিক সম্পত্তি সূচকে ৫৫টি শীর্ষস্থানীয় বৈশ্বিক অর্থনীতির দেশের মধ্যে ভারত ৪২ তম স্থানে রয়েছে। যা দেখে বলা যেতে পারে , যে ভারত বুদ্ধিবৃত্তিক সম্পত্তি -চালিত উদ্ভাবনের মাধ্যমে তাদের অর্থনীতিকে রূপান্তর করতে চাওয়া উদীয়মান বাজারগুলির নেতৃত্ব দেওয়ার জন্য উপযুক্ত। মার্কিন চেম্বার অফ কমার্স গ্লোবাল ইনোভেশন পলিসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্যাট্রিক কিলব্রাইড শুক্রবার বার্ষিক প্রতিবেদন প্রকাশ করার সময় বলেন, বিশ্ব মঞ্চে ভারতের আকার এবং অর্থনৈতিক প্রভাব বৃদ্ধির সাথে সাথে, আইপি-চালিত উদ্ভাবনের মাধ্যমে তাদের অর্থনীতিকে পরিবর্তন করতে চাওয়া উদীয়মান বাজারগুলির জন্য ভারত একটি নেতা হওয়ার জন্য উপযুক্ত।

কেআরসি টাইমস বিজ্ঞাপন

উত্তরপ্রদেশে আয়োজিত হয় তিনদিনের বিশ্ব বিনিয়োগ সম্মেলন বা জিআইএস (Golbal Investor Summit)। এই সম্মেলনে উপস্থিত থাকার আবেদন জানিয়ে রাজ্যের মন্ত্রী, আমলাদের বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিধি হিসেবে পাঠান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সম্মেলনে বিদেশ থেকে বিনোয়াগ আনতে মন্ত্রী, আমলাদের সফরে সাড়ে ১৯ কোটি টাকা খরচ হয়ে উত্তরপ্রদেশ সরকার।লখনউয়ে আয়োজিত বিশ্ব বিনিয়োগ সম্মেলনে মোট ১৪৯টি লগ্নির প্রস্তাব আসে। যাতে মোট ৭.১২ লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব আসে। ১০-১২ ফেব্রুয়ারি যোগী রাজ্যে হয়েছিল এই বিশ্ব বিনিয়োগ সম্মেলন।

হলিউডে জয়জয়কার রাজামৌলি নির্দেশিত ছবি ‘RRR’ এর। ক্রিটিকস চয়েস এবং গোল্ডেন গ্লোব জয়ের পর এবার হলিউড ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডের(Hollywood Critics Association Award) জন্য মনোনীত হল ‘RRR’। এই ক্যাটেগরিতে টম ক্রুজের টপ গান ছবিটিকে পেছনে ফেলে দিয়েছে রাজামৌলির ছবি। এছাড়া বেস্ট সং এবং বেস্ট স্টান্ট ক্যাটাগরিতেও অ্যাওয়ার্ড জিতেছে দক্ষিণের এই সিনেমা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *