এবার বেতুকান্দি বাঁধের সংস্কার নিয়ে সরব হলো কাছাড় জেলা কংগ্রেস
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
বর্ষার প্রাক্কালে জমে উঠেছে বহুচর্চিত বেতুকান্দি বাঁধ এলাকা l গতকাল তৃণমূল ,আজ জেলা কংগ্রেস lএবার বেতুকান্দি বাঁধের সংস্কার নিয়ে সরব হলো কাছাড় জেলা কংগ্রেস । শনিবার কাছাড় কংগ্রেসের এক প্রতিনিধি দল কাছাড় জেলার বেশ কয়েকটি ভাঙ্গন স্থলের সঙ্গে বেতুকান্দি বাঁধ পরিদর্শন করেন ।
কাছাড় জেলা কংগ্রেস সভাপতি তমাল কান্তি বণিক বলেন বিগত প্রলয়ংকারী বন্যায় শিলচরের মানুষকে যথেষ্ট দুর্দশা ভোগ করতে হয়েছিল l সামনেই বর্ষার মরশুম এসেগেছে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আজ অব্দি একটি ভাঙ্গন স্থলে এক গাড়ি মাটি ও পরে নি বাঁধ সংস্কার তো দূরের কথা l বর্তমান সরকার বাঁধ সংস্কারের জন্য কোটি কোটি টাকা বরাদ্দের ঘোষণা করার পর ও কেন কাজ হচ্ছে না ?কেন আবারো শিলচরের মানুষকে সেই দুঃখ দুর্দশার দিকে ঠেলে দিচ্ছে এই প্রশ্ন ছোড়লেন সভাপতি তমাল কান্তি বণিক l


