কেআরসি বরাক টাইমস

2 - মিনিট |

এক নজরে বরাক

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – সীমান্ত চেতনা মঞ্চ পূর্বোত্তর করিমগঞ্জ শহর শাখার উদ্যেগে বসন্ত উৎসব পালন করা হয়। রবিবার সকাল এগারোটা থেকে মেইন রোডে আকাঙ্খা ক্লাবের সামনে বসন্ত উৎসব উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন করিমগঞ্জের অতিরিক্ত জেলাশাসক রিন্টু বড়ো, এএসটিসি চেয়ারম্যান মিশন রঞ্জন দাস, করিমগঞ্জ স্টিমার ঘাটের বিএসএফ কমান্ডেন্ট লতিত কুমার, সীমান্ত চেতনা মঞ্চের সভাপতি গৌতম দেব, সহ সভাপতি মহাশ্বেতা চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে একে অন্যকে আবীর দিয়ে বসন্ত উৎসব পালন করতে দেখা যায়।

সংবাদ 2-রবিবার দুপুরে ধলাইর লান্টুগ্রামে হঠাৎ করে একটি বিরল প্রজাতির প্রাণী দেখে উৎসুক জনতা প্রানীটির পিছনে ছুটতে থাকেন। মানুষের তাড়া খেয়ে প্রানীটি একটি পুকুরে পড়ে যায়। স্থানীয়রা প্রানীটিকে উদ্ধার করে ধলাইর হাওয়াইথাং ফরেষ্ট রেঞ্জ অফিসার উত্তমানন্দ গোস্বামীকে খবর দেন ।সঙ্গে সঙ্গে ধলাইর হাওয়াইথাং ফরেষ্ট রেঞ্জ অফিসার উত্তমানন্দ গোস্বামী সদলবলে ঘটনাস্থলে পৌছে প্রানীটিকে উদ্ধার করে নিয়ে যান। উত্তমানন্দ গোস্বামী বলেন, উদ্ধার করা প্রানীটিকে স্যারো বলা হয় যা ছাগলের আগের স্ট্যাজের ছিল । যাকে সাধারণ মানুষ রামছাগল বলেন। উদ্ধার করা স্যারো বা রামছাগলের ম্যাডিক্যাল পরীক্ষার পর সুস্থতা যাচাই করে বড়াইল পাহাড় অভয়ারন্যে ছেড়ে দেওয়া হবে বলে জানান উত্তমানন্দ গোস্বামী।

সংবাদ 3- উধারবন্দে পাঁচটি কাজের শুভ শিলান্যাস করলেন সাংসদ রাজদীর রায়। সাংসদ প্রথমে শিলান্যাস করেন ঠালিগ্রাম শ্যামাবাড়ি উঠার নতুন সিঁড়ি, কুম্ভা বাগানে স্টাপ ক্লাবের নুতন কমিউনিটি হল, উধারবন্দের হিন্দু মিলন মন্দিরের কমিউনিটি হল, দয়াপুর কালী মন্দিরের কমিউনিটি হল ও উধারবন্দের রামকৃষ্ণ সারদা সেবা সমিতির কমিউনিটি হল। শিলান্যাস করে সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়। সভায় মুখ্য অতিথি হিসেবে সাংসদ রাজদীপ রায় কেন্দ্রীয় সরকার ও বর্তমান রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ক্ষতিয়ান তুলে ধরেন এবং উধারবন্দের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

সংবাদ 4- করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদবের হাত দিয়ে শুভারম্ব হলো করিমগঞ্জ প্রেস ক্লাব আয়োজিত জেলা ভিত্তিক মিডিয়া কেরেম প্রতিযোগিতা। আগামী তিন দিন চলবে এই প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন জেলার ২৪ জন সংবাদ কর্মীরা। প্রেস ক্লাব আয়োজিত এই মিডিয়া কেরেম প্রতিযোগিতা শুভারম্ভ অনুষ্ঠানে প্রধান অতিথি জেলাশাসক মৃদুল যাদবের পাশাপাশি উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলাশাসক বিপুল দাস, ডিএসপি জেমস্ এ সঙ্গাতে, পুরসভার চেয়ারম্যান রবিন্দ্র চন্দ্রদেব এবং জেলা ক্রীড়া সংস্থার সভাপতি অমলেশ চৌধুরী সহ অন্যান্যরা। পরে এই প্রতিযোগিতা সম্পর্কে জেলাশাসক মৃদুল যাদব নিজের মতামত ব্যক্ত করেন।

সংবাদ 5-কৃষি সম্বন্ধীয় বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করতে কৃষি বিভাগ বরাক জোনের উদ্যোগে কার্যনির্বাহ সভা অনুষ্ঠিত হয় করিমগঞ্জে। শহরের শিলচর রোড স্হিত মঙ্গলদীপ ভবনে আয়োজিত সভায় কৃষি সম্বন্ধীয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা। সভায় বিভাগীয় রাজ্যস্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি বরাকের কর্মকর্তারা সহ জেলা পর্যায়ের কর্মকর্তারা সামিল ছিলেন সভায়।

সংবাদ 6- এক টি ২০ প্রীতি ক্রিকেট ম্যাচ মুখোমুখি হল শিলচরের সাংসদ একাদশ বনাম বিধায়ক একাদশ দল। রবিবার সতীন্দ্র মোহন দেব স্টেডিয়ামে ম্যাচটা শুরু হয় বিকেল পাঁচটায়। ফ্লাড লাইটের নীচে অনুষ্ঠিত এই ম্যাচে প্রতিযোগিতার চেয়ে অনেক বেশি আনন্দ নিতে চাইছিল দল দুটি। নিজেদের মধ্যে ভাগাভাগি করে দল গঠন ও ম্যাচের ফলাফল তাদের কাছে তেমন গুরুত্ব ছিল না। গুরুত্বপূর্ণ ছিল মনোরঞ্জন। সুতরাং ম্যাচটা একটা জায়গায় পৌঁছে যায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *