কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

2 - মিনিট |

১) দেশের শহরগুলির নাম বদলানোর আবেদন খারিজ করলো সুপ্রিম কোর্ট
২) মনীশ শিশোদিয়াকে পাঁচদিন রিমান্ডে রাখার নির্দেশ / গ্রেফতারের প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ আপের
৩) আজ নাগাল্যান্ড ও মেঘালয় ভোট মোটামুটি শান্তিতে সম্পন্ন

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – দেশের শহর গুলির নাম বদল সংক্রান্ত আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এভাবে ইতিহাসের গতি আটকানো যায় না ।এই মন্তব্য করে সুপ্রিম কোর্টের দুই সদস্য বিশিষ্ট বিচারকের বেঞ্চ বলেছে, সরকারের অনেক কাজ আছে ।এগুলো কাজের পেছনের সময় নষ্ট করার কোন অর্থ নেই। তারা আবেদনকারীর মানসিকতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, নাম বদল করে কি লাভ। ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এখানে কোনো বিশেষ ধর্মকে টার্গেট করে নাম পরিবর্তন করা যাবে না ‌ ।জানিয়েছেন বিচারপতি নাগ রত্নম ও বিচারপতি যশেফ।

সংবাদ 2 – দিল্লির উপমুখ্যমন্ত্রী মনিহ শিশোদিয়াকে গ্রেফতার করার প্রতিবাদে সারা দেশ জুড়ে বিক্ষোভ প্রদর্শন চলছে। দেশের বিভিন্ন স্থানে আপ কর্মকর্তারা এই বিক্ষোভে শামিল হয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন সিবিআইর অনেক অফিসার চাননি শিশোদিয়াকে গ্রেফতার করা হোক। কারণ তার বিরুদ্ধে কোন প্রমাণ পাওয়া যায়নি। রাজনৈতিক চাপে নতি শিকার হয়ে সিবিআই এই কাজ করেছে বলে তিনি মন্তব্য করেন।

সংবাদ 3 – মধ্যপ্রদেশ ও জম্মুতে বিজেপি কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখালেন আপ কর্মকর্তারা। তারা হাতকড়ি পরে এই বিক্ষোভ প্রদর্শন করেন। শিশোদিয়াকে অবিলম্বে মুক্তির দাবি জানান তারা। হায়দারাবাদে আম আদমি পার্টির কর্মকর্তারা বিক্ষোভে সামিল হন। দিল্লিতে বিশাল বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয় ‌।

সংবাদ 4 – আগামী ৪ মার্চ পর্যন্ত মনিশ শিশোদিয়া কে সিবিআই রিমান্ডে রাখা হবে। আজ এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তার জামিনের আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে। সিবিআই অফিসাররা আদালত কে বলেছেন তাদের আরো কিছু তথ্য বের করার জন্য শিশুদিয়া কে জিজ্ঞাসাবাদ করতে চান।

সংবাদ 5- মনিস শিশোদিয়া কে গ্রেফতার করা নিন্দা জানিয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী সমাজবাদী পার্টি নেতা অখিলেশ সিং যাদব। তিনি বলেন সরকার এখন গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে নিজের স্বার্থে ব্যবহার করছে। এখন তখন যাকে ইচ্ছা সিবিআই ইডির ভয় দেখানো হচ্ছে।

সংবাদ 6 – আজ উত্তর-পূর্বের দুই রাজ্য মেঘালয় ও নাগাল্যান্ডে বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ মোটামুটি শান্তিতে সম্পন্ন হয় ‌। নাগাল্যান্ডে ৫৯ টি আসনের মধ্যে ৫৯টিতে নির্বাচন হয়। মেঘালয়ের সাতটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। আজ কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোটগ্রহণ পর্ব মোটামুটি শান্তিতে শেষ হয়। আগামী দুই মার্চ ভোটের ফলাফল ঘোষিত হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *