কেআরসি বরাক টাইমস

2 - মিনিট |

এক নজরে বরাক

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1– ‘ইয়ুথস অ্যাগেইনস্ট সোশ্যাল ইভিলস (ইয়াসি), লায়ন্স ক্লাব ওব শিলচর ভ্যালির সহযোগিতায় বৃহস্পতিবার বাদ্রীবস্তিতে খেদু জমিদার এলপি স্কুলে “বিনামূল্যে ছানি শনাক্তকরণ এবং চক্ষু পরীক্ষা শিবির” অনুষ্ঠিত হয়। মোট ১১০ জন রোগীকে লায়ন্স আই হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ এবং সহায়ক কর্মীদের দ্বারা পরীক্ষা করা হয়েছে যার মধ্যে ১৫ জনের ছানি ধরা পড়ে এবং তাদের বিনামূল্যে অপারেশনের জন্য লায়ন্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এছাড়াও ৩৭ জন রোগীকে বিনামূল্যে চশমা দেওয়া হয়।

সংবাদ 2 – করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর সার্কলের অন্তর্গত দুর্লভছড়া জিপির সিপাছড়া এলাকার এক অস্থায়ী চাবাগান কর্মীর লাশ উদ্ধারে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য। গত শুক্রবার নন্দলাল ভর ঘরে ফিরে না আসায় শনিবার পরিবারের লোকজন নিখোঁজ সম্পর্কিত এক অভিযোগ দাখিল করেন রাতাবাড়ি থানায়। তারপর নন্দলাল ভরের ঘর থেকে আনুমানিক চার পাঁচ কিলোমিটার দূরে জঙ্গলাকীর্ণ এলাকার এক জলাশয় থেকে নিখোঁজ হওয়ার তিনদিন পর মৃত শরীর উদ্ধার করতে সক্ষম হয় রাতাবাড়ি পুলিশ।

তারপর করিমগঞ্জে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। ময়না তদন্তের পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক নন্দলালের পরিবারকে জানান যে, নন্দলালকে গলা চাপা দিয়ে হত্যা করা হয়েছে। চা-বাগান জনগোষ্ঠীর নন্দলালের পরিবারবর্গ। নন্দলাল ভরের পরিবারের সদস্যরা সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন যে, নন্দলাল ভরের মৃত্যুর সঠিক বিচারের দিকে তাকিয়ে রয়েছেন তারা।

সংবাদ 3 – কাছাড় জেলা প্রশাসন, জেলা শিশু সুরক্ষা বিভাগ ও রাজ্য শিশু সুরক্ষা বিভাগের যৌথ উদ্যোগে বাল্যবিবাহ নির্মূল নিয়ে বৃহস্পতিবার পালংঘাট উন্নয়ন খণ্ডের অধীন মোহনখাল রামমানিকপুর জিপিতে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। মোহনখাল রামমানিকপুর জিপি অফিস কম্যুনিটি হলে অনুষ্ঠিত সচেতনতা সভায়  বাল্যবিবাহ প্রতিরোধে সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন কাছাড় জেলার জেলাশাসক রোহন কুমার ঝাঁ, জেলা পুলিশ সুপার নোমাল মাহাতো।

পালংঘাট খণ্ড উন্নয়ন আধিকারিক আরিফ আহমেদ চৌধুরীর পৌরোহিত্যে অনুষ্ঠিত সচেতনতা সভায় শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করেন জেলা শিশু সুরক্ষা আধিকারিক রুকিয়া বেগম লস্কর। এছাড়া এদিনের সচেতনতা সভায় বক্তব্য রাখেন মোহনখাল রামমানিকপুর জিপি সভানেত্রীর প্রতিনিধি বাহারুল ইসলাম বড়ভূইয়া, পালংঘাট আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি অভিজিৎ মাঝি, রামপ্রভেশ ওঝা। সভায় পালংঘাট আইসিডিএসের  অঙ্গনওয়াড়ি কর্মীরা  বাল্যবিবাহের উপর একা নাটক উপস্হাপন করেন।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

সংবাদ 4 – খোঁজ আয়োজিত গ্রামীণ নকআউট প্রাইস মানি স্বর্গীয় অজিত কুমার সোম ও স্বর্গীয় মঞ্জু সোম ভলিবল প্রতিযোগিতা ফাইনাল অনুষ্ঠিত হয় গনিরগ্রাম ভার্সেস মতিনগর। উত্তেজনা পূর্ণ ম্যাচে গনিগ্রাম জয় লাভ করে। ফাইনাল খেলার পূর্বে খেলোয়াড়দের সাথে পরিচিত হন ডা এম মাসুম, সুরজিৎ সোম, সজল লস্কর প্রমুখ। সর্বমোট ১৪ টি দল অংশগ্রহণ করেছিল। আগামী বছর আরও বড় রকমের খেলার আয়োজন করবে বলে জানান সুরজিত সোম। খেলা পরিচালনায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন সোনাই ফুটবল একাডেমির প্রত্যেক সদস্যাই।

সংবাদ 5- উত্তর-পূর্বের তিনটি রাজ্যের নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত হওয়ার পর কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহের সঞ্চার হয়। ত্রিপুরায় নির্বাচনের ফলাফল ঘোষণার পর করিমগঞ্জের বিজেপি কর্মীরা পটকা জ্বালিয়ে বিজয় উদযাপন করেন। দলীয় নেতাকর্মীরা মিষ্টি খাইয়ে উৎসবে যোগ দেন। বিজেপি আরও একবার প্রমাণ করল যে তার সঙ্গে লোক আছে। করিমগঞ্জ জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য দলের প্রতি মানুষের আস্থার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

সংবাদ 6- শালগঙ্গার পাশে বাঘেরকোণায় বেসরকারি উদ্যোগে গড়ে উঠেছে এক ওয়াটারপার্ক। এটি প্রায় ৩৭ বিঘা জমির ওপর তৈরি হচ্ছে। অচিরেই পূর্ণাঙ্গ রূপ নিয়ে এটি উপত্যকার অন্যতম দ্রষ্টব্য হতে পারে বলে মনে করা হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *