কাকলি ডোরা চক্রবর্তীর সাথে কেআরসি টাইমস বাংলা সংবাদ পডকাস্ট শুনুন
কাকলি চক্রবর্তী
দ্বিতীয় দফায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে প্রস্তুত মানিক সাহা। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, ৮ মার্চ পরবর্তী মন্ত্রীসভা শপথ গ্রহণ করবে। শুক্রবার (৩ মার্চ), রাজ ভবনে গিয়ে রাজ্যপাল এসএন আর্যের কাছে মুখ্যমন্ত্রী হিসাবে তার পদত্যাগপত্র জমা দিলেন তিনি। তবে, নতুন সরকার শপথ নেওয়ার আগ পর্যন্ত ত্রিপুরার তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here
জি২০ ‘ফরেন মিনিস্টার কনক্লেভ’ উপলক্ষে ভারতে এসেছে জি২০ অন্তর্ভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা। চিনা বিদেশমন্ত্রীও এসেছেন নয়াদিল্লিতে। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকও হয়েছে কিন গ্যাঙের সঙ্গে বৈঠকও হয়েছে তাঁর। সেই বৈঠকে সীমান্তে শান্তিভঙ্গের প্রসঙ্গ উত্থাপিত করা হয়েছিল ভারতের তরফে।
কিন্তু সে ব্যাপারে কথা বলার উপযুক্ত জায়গা এই মঞ্চ নয় বলে জানাল চিন। পাল্টা ভারত জানিয়ে দিল ভারতের সঙ্গে চিনের সম্পর্ক ‘স্বাভাবিক নয়’। নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনের পার্শ্ববৈঠকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর চিনা বিদেশমন্ত্রী কিন গ্যাংকে স্পষ্ট ভাষায় এ কথা জানিয়েছেন বলে সাউথ ব্লক সূত্রের খবর। তবে সীমান্তের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুদেশই পদক্ষেপের ব্যাপারে সহমত হয়েছে বলে জানা গিয়েছে।

ফের অসুস্থ সনিয়া গান্ধী (Sonia Gandhi)। প্রাক্তন কংগ্রেস সভানেত্রীকে ভর্তি করা হয়েছে দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালে। সূত্রের খবর ব্রঙ্কাইটিসের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সনিয়া। বৃহস্পতিবারই তাঁর জ্বর এসেছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাঁদের মতে, ৭৬ বছর বয়সী কংগ্রেস নেত্রীর অবস্থা আপাতত স্থিতিশীল। সনিয়া গান্ধীর চিকিৎসার জন্য, চেস্ট মেডিসিন বিভাগের বর্ষিয়ান কনসালট্যান্ট ডা. অরূপ বসুর নেতৃত্বে চিকিৎসকদের একটি দল গঠন করা হয়েছে। স্যর গঙ্গারাম হাসপাতালের চেয়ারম্যান ডা. ডিএস রানা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতেই জ্বর নিয়ে ভর্তি হন ইউপিএ চেয়ারপার্সন সনিয়া। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সনিয়া গান্ধীর বিভিন্ন চিকিৎসাগত পরীক্ষা-নিরীক্ষাও করা হচ্ছে।

ব্রিটেন জুড়ে স্যালাড তৈরির জন্য প্রয়োজনীয় সব্জির অভাব। প্রায় তিন সপ্তাহ ধরে এই হাহাকার চলছে। যা গত কয়েক দিনে চরম আকার ধারণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্রিটেন সরকার এক গুচ্ছ নির্দেশ দিয়েছে। সে দেশের সরকারের তরফে সুপারমার্কেট গ্রুপগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে কৃষকদের সঙ্গে সম্পর্ক নতুন ভাবে মসৃণ করার জন্য।

Follow Us
এর পাশাপাশি ব্রিটেনের বিভিন্ন সুপার মার্কেট ক্রেতাদের জন্য স্যালাডের সব্জি কেনার পরিমাণ নির্দিষ্ট করেছে। টেসকো, আসদা, মরিসন, আলদি মতো সব সুপারমার্কেট এই বিধিনিষেধ জারি করেছে। মূলত শসা, টম্যাটো, লঙ্কা এ সবের অভাব। যার জেরে ব্রিটেনবাসীর পাতে এখন পড়ছে না স্যালাড।

মাঝ আকাশে ঝোড়োগতির বাতাসের জেরে বিমানে তীব্র ঝাঁকুনিতে আহত হলেন লুফৎহানসার একটি উড়ানের ৭ যাত্রী। বুধবার রাতে ফ্রাঙ্কফুর্টগামী ওই বিমানটিকে ঘুরিয়ে নিয়ে যাওয়া হয় আমেরিকার ভার্জিনিয়ায়। সেখানকার ওয়াশিংটন ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটিকে অবতরণ করানো হয়।


