রন্দ্বন গ্যাসের অত্যাধিক মুল্য বৃদ্ধির বিরুদ্ধে আজ আম আদমি পাটী কাছাড় জেলার কর্মকর্তাগন ধর্না

< 1 - মিনিট |

জনসাধারণ কে লুটে পুঁজিপতিদের লোন মাফ করা চলবে না স্লোগান তুলেন

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

রন্দ্বন গ্যাসের অত্যাধিক মুল্য বৃদ্ধির বিরুদ্ধে আজ আম আদমি পাটী কাছাড় জেলার কর্মকর্তাগন ক্ষুদিরাম মুর্তির পাদদেশে ধর্না কর্মসুচীতে মিলিত হয়ে বিজেপি সরকারের সমালোচনায় সবর হন। জনসাধারণ কে লুটে পুঁজিপতিদের লোন মাফ করা চলবে না স্লোগান তুলেন। পুলিশ প্রশাসন তাদেরকে বার বার দুয়ে বেশি সময় ধর্না করতে দেয়নি। সংবাদ মাধ্যমের সম্মুখে কথা বলতে গিয়ে জেলা সভাপতি আনর হোসাইন লস্কর বলেন গনতান্ত্রিক দেশে বিজেপি সরকারের একনায়কতন্ত্রের বিরুদ্ধে কথা বলতে গিয়ে পুলিশ দিয়ে বর্তমান সরকার বাঁধা দিচ্ছে। রন্দ্বন গ্যাসের লাগাম ছুয়া মুল্য বৃদ্ধির প্রতিবাদ করতে দিচ্ছনা সরকারি প্রশাসন, এই এক গনতন্ত্রের জন্য কালো অধ্যায় বলে অবিহিত জেলা সভাপতি।

উক্ত ধর্নায় অন্যান্যদের মধ্য উপস্থিত জেলা সহসভাপতি বাপ্পা রায় জেলা কোষাধ্যক্ষ পবন বাল্মিকী, মিডিয়া সমন্ময়ক ইমদাদুল হক, জেলা সংখ্যালঘু সভাপতি তাজ চৌধুরী, সংখ্যা লঘু কোষাধ্যক্ষ রোশন বারী, সংখ্যা লঘু সহ সম্পাদক একবার হোসেন কাজী ও হিবজুল বড়ভুইয়া সংখ্যা লঘু সহ সাংগঠনিক সম্পাদক রেজাউল রহমান লস্কর , তইবুর রহমান লস্কর, সাহিদ লস্কর, সুমন ভক্তি, রেদনাউল হক, আব্দুল লস্কর, শাহাজান আহমেদ, সংখ্যা লঘু সহ সভাপতি অপ্পু মজুমদার, রাজ্যিক প্রতিনিধি ধলাই সামছুজামান মজুমদার,সহ সমন্ময়ক রজত রায় সহ অন্যান্যরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *