আসন্ন দোল যাত্রা উৎসবের সময়ে যাতে কোনো দূর্ঘটনা সংগঠিত না হয় সেজন্য আসাম পুলিশ রাজ্যের সকল জনসাধারণের সহযোগিতা কামনা করেছে

< 1 - মিনিট |

এছাড়া যান চালক গনকে সিট বেল্ট লাগিয়ে ও দ্বিচক্ৰ যান চালকদের হেলমেট পরে তাদের নিজস্ব যান চালাতে বলা হয়েছে

প্রকৃতি নিউজ কনসার্ন

গুয়াহাটি : আসন্ন দোল যাত্রা উৎসবের সময়ে যাতে কোনো দূর্ঘটনা সংগঠিত না হয় সেজন্য আসাম পুলিশ রাজ্যের সকল জনসাধারণের সহযোগিতা কামনা করেছে । রাজ্য পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে যে উৎসব পালনের অজুহাতে অত্যাধিক আনন্দে মাতোয়ারা হয়ে অথবা নেশাযুক্ত সামগ্রীর প্রভাবে এই সময়ে পথ দূর্ঘটনা সহ বহু দূর্ঘটনা সংগঠিত হয়ে থাকে। এর পরিপ্রেক্ষিতে উৎসবের পরিবেশ ম্লান না করতে দ্বিচক্ৰযান সহ সমস্ত যান বাহন চালকদের নেশা যুক্ত সামগ্রীর ব্যাবহার না করতে এবং দ্রুত গতিতে যান না চালাতে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া যান চালক গনকে সিট বেল্ট লাগিয়ে ও দ্বিচক্ৰ যান চালকদের হেলমেট পরে তাদের নিজস্ব যান চালাতে বলা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *