কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

2 - মিনিট |

১) মেঘালয়ে কনরাড সাংমা সরকার গঠনে অনিশ্চয়তা
২) সোশ্যাল মিডিয়ার ট্রোল থেকে বাদ যাচ্ছেন না বিচারপতিরা/বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
৩) মমতার সমালোচনা /পশ্চিমবঙ্গের গ্রেফতার কংগ্রেসের মুখপাত্র

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – মেঘালয়ে এনপিপি সহজে সরকার গঠন করতে পারছে না। যে দুই বিধায়ক তাদের সমর্থন করার কথা বলেছিল তারা এখন ঠিক করেছেন তারা আর সমর্থন করবে না। এমপিপি নেতা কনরাড সাংমাকে আটকাতে জোট বেঁধেছে অন্য বিরোধী দলগুলি। কংগ্রেস তৃণমূল কংগ্রেস সহ অন্য আঞ্চলিক দলগুলি জট বেধেছে। ইতিমধ্যে কয়েক প্রস্থ বৈঠক হয়েছে শিলং য়ে। আগামী ৭ মার্চ সাংমা মন্ত্রিসভার শপথ গ্রহণের কথা। এর আগে এই অনিশ্চয়তা তৈরি হল।

সংবাদ 2 – সোশ্যাল মিডিয়ার ট্রোল থেকে এখন সুপ্রিম কোর্টের বিচারপতিরাও বাদ যাচ্ছেন না। এই মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওয়াই বি চন্দ্রচূড়। তিনি বলেন এখন সর্বত্র একটা অসহিষ্ণু তার পরিবেশ দেখা দিয়েছে। বিরুদ্ধ মত শোনার ধৈর্য কারো নেই। যার ফলে কালো কিছু পছন্দ না হলে সোশ্যাল মিডিয়াতে ট্রোল করা শুরু হয়ে যায়। গণতন্ত্রের জন্য এটা অত্যন্ত উদ্বেগের বলে তিনি মন্তব্য করেন। আমেরিকান ল ইয়ার্স ফোরামের একটি অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন প্রধান বিচারপতি।

সংবাদ 3 – পশ্চিমবঙ্গের কংগ্রেস মুখাপত্র কৌস্তুভ বাগচীকে গ্রেফতার করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মন্তব্য করার জন্য তাকে গ্রেফতার করা হয়েছে। আজ সকালে কোচবিহারে তার বাড়িতে এক পুলিশ বাহিনী হাজির হয়ে তাকে গ্রেফতার করে। এ নিয়ে বিরোধীরা প্রতিবাদে সোচ্চার হয়েছেন। এতে মত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করা হচ্ছে বলে তারা অভিযোগ করে ন। তবে গ্রেফতার হওয়ার এক ঘণ্টার মধ্যেই জামিন পেয়ে যান কৌস্তভ বাগচি।

সংবাদ 4 – কিভাবে ভারতের বদনাম করতে পারেন রাহুল গান্ধী। এ প্রশ্ন তুললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ‌তিনি বলেন রাহুল গান্ধী দেশবিরোধী কাজ করেছেন ।বিদেশি মঞ্চে গিয়ে তিনি দেশের প্রধানমন্ত্রী ও দেশের বদনাম করছেন। কোথা থেকে পেলেন এই সাহস তিনি পেলেন।প্রশ্ন করেন হিমন্ত।

সংবাদ 5 – উত্তরপ্রদেশে সহযোগী দলদের নিয়ে লোকসভার আশিটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে সমাজবাদী পার্টি। এই মন্তব্য করেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। তিনি বলেন, বিরোধীরা একজোট হবে বিজেপিকে হারানো সম্ভব। মৈনপুর লোকসভা নির্বাচনে বিজেপির হারে একতা প্রমাণ হয়েছে। এই নির্বাচনে বেরোজগারি দ্রব্যমূল্য বৃদ্ধি এসব প্রাধান্য পেয়েছিল। লোকসভা নির্বাচনেও এগুলোই ইস্যু হবে বলে তিনি মন্তব্য করেন।

সংবাদ 6 – অনুব্রত মণ্ডলের জামিন বাতিল করলো কলকাতা হাইকোর্ট। হাইকোর্ট থেকে কোন রক্ষাকবচ না পাওয়ায় অনুব্রতের জেলের মেয়াদ বাড়বে। আজ হাইকোর্ট তার জামিনের আবেদন বাতিল করে দে য়। মামলায় অনুব্রতকে গ্রেফতার করা হয়েছিল। হাইকোর্ট জামিন বাতিল করা যেতে হতে পারে তিহার জেলে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *