শিলচর | সোমবার ডলুবাগানের অফিসের সামনে অখিল ভারতীয় চা মজদুর সংঘের উদ্যোগে প্রায় দুই শতাধিক শ্রমিকদের বিক্ষোভ প্রদর্শন

2 - মিনিট |

এয়ারপোর্ট নির্মাণের জন্য আর কোন জমি অধিগ্রহণ অথবা উচ্ছেদ না করা, দীর্ঘ দিন ধরেই বাগানের অধিবাসীদের জমির পাট্টা প্রদান ইত্যাদি

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সুপ্রিয় ভট্টাচার্য : সোমবার ডলুবাগানের অফিসের সামনে অখিল ভারতীয় চা মজদুর সংঘের উদ্যোগে প্রায় দুই শতাধিক শ্রমিক বিক্ষোভ প্রদর্শন করেন। এবিসিএমএস ও সিটুর নেতৃত্ব বাগান মেনেজারের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বিভিন্ন দাবি সম্বলিত স্মারক লিপি প্রদান করেন। দাবিগুলির অন্যতম, এয়ারপোর্ট নির্মাণের জন্য আর কোন জমি অধিগ্রহণ অথবা উচ্ছেদ না করা, দীর্ঘ দিন ধরেই বাগানের অধিবাসীদের জমির পাট্টা প্রদান, সরকার নির্মিত কমিটির প্রস্তাবিত ন্যুনতম মজুরি ৬৬১/- টাকা ঘোষণা করা এবং এয়ারপোর্টের জমি অধিগ্রহণের সময় স্বাক্ষরিত চুক্তির শর্ত গুলি অবিলম্বে পুরণ করা ইত্যাদি।

প্রসঙ্গত উল্লেখ্য যে,এয়ারপোর্ট নির্মাণের জন্য পুনরায় ডলুবাগানের জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন সরকার। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে এয়ারপোর্ট নির্মাণের জন্য আরও ১৭০ একর জমির প্রয়োজন। পূর্বে অধিগৃহিত জমির ১২৯ একর ফিরিয়ে দেওয়া হবে। ১৭৩ টি বাড়ি ভাঙা হবে।

এদের অন্যত্র বাড়ি তৈরি করে দেওয়া হবে। মূলত: লালবাগ বিস্তীর্ণ অঞ্চল এবং ডলুর টিলা লাইনের একাংশ অধিগ্রহণ করার প্রস্তাব দেওয়া হয়েছে।জেলাশাসকের নেতৃত্বে প্রশাসনের একটি দল লালবাগে শ্রমিকদের সাথে সভা করেন।কিন্ত শ্রমিকরা আপত্তি জানান।

সিটুর অন্তর্ভুক্ত অখিল ভারতীয় চা মজদুর সংঘ বাগানের শ্রমিক নেতাদের সাথে বিষয়টি পর্যালোচনা করেন। পূর্বে অধিগ্রহণের ফলে বাগানের উত্পাদন ৫৬শতাংশ কমে গেছে , পুনরায় জমি অধিগ্রহণের ফলে উত্পাদন আরও কমবে।

চুক্তির শর্ত অনুযায়ী নুতন চাগাছ রোপন সঠিক ভাবে হচ্ছেনা। সুতরাং শ্রমিক ছাঁটাই অবধারিত। ডলুবাগানের ধ্বংসের পরিস্থিতির সৃষ্টি হবে।সুতরাং ডলুবাগানের বৃহত্তম স্বীকৃত সংগঠন অখিল ভারতীয় চা মজদুর সংঘ এর তীব্র বিরোধিতা করেছে এবং আজ বিক্ষোভ প্রদর্শন করেছেন।

বিক্ষোভ চলাকালীন সিটুর পক্ষে উপস্থিত ছিলেন সুরজিৎ ঘোষ, সমীরণ আচার্য, সুপ্রিয় ভট্টাচার্য ,ত্রিদিব পাল, সি আর ইউর পক্ষে রাজেশ সরকার, সারস্বত মালাকার , এবিসিএমএসের পক্ষে মনিশ কর্মকার, গোপাল ভুমিজ, চন্দ্র দেব পাশি প্রমুখ। এছাড়াও বি এম এস, ও আই এন টি ইউ সির নেতৃত্ব উপস্থিত ছিলেন।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *