শিলচর -তিনসুকিয়া বরাক ব্রহ্মপুত্র এক্স প্রেস তিন দিন চালানোর দাবি

< 1 - মিনিট |

আগরতলা -জিরিবাম জনশতাব্দী কি ক্ষতির মধ্যে চলছে

প্রকৃতি নিউজ কনসার্ন

গুয়াহাটি -তিনসুকিয়া ও শিলচরের মধ্যে যে বরাক -ব্রহ্মপুত্র এক্স প্রেস ট্রেন যে সপ্তাহে একদিন করে চলছে -তা তিনদিনে বৃদ্ধি করার জন্য রেল কর্তৃপক্ষের দাবি জানিয়েছে নব গঠিত উত্তর পূর্ব রেল যাত্রী সংস্থা । এই সংস্থার সভাপতি হারাণ দে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যানের কাছে প্রেরিত এক ইমেইলে এই দাবি জানিয়ে বলেছেন যে বরাক ও আপার আসামের সঙ্গে সংযোগ রক্ষাকারী এই ট্রেন সপ্তাহে অন্তত তিন দিন চালালে যাত্রীদের চাহিদা পূরণ করা সম্ভব হবে। হারাণ বাবু এই ইমেইলে আরও জানান যে যাত্রী সংখ্যা কম হবার দরুন বর্তমানে আগরতলা ও জিরিবামের মধ্যে চলাচল কারী জন শতাব্দী ট্রেনের দ্বারা রেল রাজস্বের দিয়ে ক্ষতি গ্রস্থ হচ্ছে। কাজেই এই ট্রেন কে কেবল আগরতলা ও শিলচরের মধ্যে চালানো হলে রেল ক্ষতির হাত থেকে রেহাই পাবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *