অভিযুক্তদের অতিসত্বর গ্ৰেপ্তার দাবিতে আসামের মূখ্যমন্ত্রী ডাঃহিমন্ত বিশ্বশর্মা ও জেলা শাসকের ও কাছাড়ের পুলিশ সুপার কাছে আবেদন করেন
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
বাল্যবিবাহ বিরুদ্ধে কাছাড় জেলার জিরিঘাট থানায় উপযুক্ত পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ ব্যক্ত করছেন একাংশ সচেতন নাগরিকেরা। ঘটনার বিবরণে জানা যায়।কাছাড় জিলার লক্ষ্মীপুর বিধান সভার অধীনে থাকা জিরিঘাট জিপির মাখন নগর গ্ৰামের বাসিন্দা জাহান উদ্দিন লস্করের নাবালিকা কন্যা মঞ্জুরি বেগম লস্কর কে জিরিঘাটের পার্শবর্তী বাক্কাল গ্ৰামের বাসিন্দা মতিন উদ্দিন লস্করের পুত্র সেবুল হুসেন লস্করের সাথে বিবাহ হয়েছিল কিন্তু জিরিঘাটের একাংশ সচেতন নাগরিকেরা জাহান উদ্দিন লস্করের নাবালিকা কন্যা মঞ্জুরি বেগম লস্কর কে 14 বছর বয়সে বিবাহ দিয়েছিল তা তথ্য সহকারে অভিযোগ করে জিরিঘাট থানায় অভিযোগ নামা দাখিল করেন।
কিন্তু আজ অবধি জিরিঘাট থানায় নাবালিকা কন্যা মঞ্জুরী বেগম লস্করের পিতা জাহান উদ্দিন,মা সেবা বেগম লস্কর ও কাকু অপিল উদ্দিন লস্কর কে আজ অবধি গ্ৰেপ্তার না করাকে কেন্দ্র করে আজ সাংবাদিকদের সামনে অভিযুক্তদের অতিসত্বর গ্ৰেপ্তার দাবিতে আসামের মূখ্যমন্ত্রী ডাঃহিমন্ত বিশ্বশর্মা ও জেলা শাসকের ও কাছাড়ের পুলিশ সুপার কাছে আবেদন করেন।এতে উপস্থিত ছিলেন আব্দুল হুসেন চৌধুরী, আব্দুল হেলিম উদ্দিন চৌধুরী, ধৃুলু মিয়া, শুক্কুর আলী,কইনূল হুসেন লস্কর সহ আরো অন্যান্যরা।


