১) গত লোকসভা নির্বাচনে বিজেপির হেরে যাওয়া ১৬০ টি আসনের দায়িত্ব নেবেন মোদি
২) বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে সমন সিবিআইর
৩) তল্লাশিতে এক কোটি টাকা নগদ ও প্রচুর গহনা মিলল লালুঘনিষ্ঠদের বাড়ি থেকে,/ জানালো ইডি
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – গত লোকসভা নির্বাচনে যে ১৬০ টি আসনে বিজেপি হেরে ছিল সেই আসন গুলিকে এবার গুরুত্ব দিচ্ছে দল। দায়িত্ব দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। কিভাবে এই আসন গুলিতে জেতা যায় সেটা তৈরি করা থেকে প্রচার সবকিছু দায়িত্বে থাকবেন প্রধানমন্ত্রী । আজ বিজেপি নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর কাছে এই দায়িত্ব সংযোজন। ২০২৪ সালের নির্বাচনে এই ১৬০ টি আসনকে এবার বিশেষ গুরুত্ব দিচ্ছে বিজেপি।
সংবাদ 2 – বিহারের উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে সমন পাঠালো সিবিআই। আজ সকালে সিবিআই এর পক্ষ থেকে হাজিরা দিতে নির্দেশ দেয়া হয়েছে তেজস্বীকে। চাকরির বিনিময়ে জুবিন দেওয়ার অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠিয়েছে সিবিআই। একদিকে যখন তেজস্বীর বাবা লালপ্রসাদ যাদব ও তার মেয়ে পুত্রবধূ সবাইকে জিজ্ঞাসাবাদ করছে ইডি তখনই এই সমান পাঠানো হয়েছে।
সংবাদ 3 – তেজস্বী জানিয়েছেন তিনি সমনে সাড়া দিয়ে সিবিআই এর সামনে আসতে পারবেন না। তার স্ত্রী বর্তমানে গর্ভবতী ও একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তিনি নিজেও অসুস্থ। একথা জানিয়েছে সিবিআই। এই মুহূর্তে কোন ধরনের সহযোগিতা করা তার পক্ষে সম্ভব না এটা জানিয়েছেন তেজস্বী।
সংবাদ 4 – বিজেপি রাজনৈতিক ভাবে এত নিম্ন স্তরে গেছে । তারা এখন আমার গর্ভবতী পুত্রবধূ ও একেবারে কচিকাঁচা নাতি-নাতনিদেরও ছাড়ছে না। জেলা করার নামে ই ডি তাদেরকে ১০-১৫ ঘণ্টা বসিয়ে রাখছে। এই মন্তব্য করে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব বলেন, বিজেপির সঙ্গে লড়াইটা হল আদর্শের কিন্তু এরা ব্যক্তিগত স্তরে লড়াই নিয়ে এসেছে।
সংবাদ 5 – বিহারে লালু প্রসাদ যাদবের ঘনিষ্ঠ দের ও আত্মীয়দের বাড়িতে ২৪ জায়গায় তল্লাশি চালিয়েছিল ইডি। এই তল্লাশিতে কি মিলেছে তার একটা তালিকা প্রকাশ করা হয়েছে। এক কোটি টাকা নগদ ও আমেরিকার ডলার ও দামি অলংকার পাওয়া গেছে এই তল্লাশিতে। জানিয়েছেন ইডি অফিসার।
সংবাদ 6 – তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর মেয়ে কবিতাকে এখন জেরা করছে সিবিআই। দিল্লির মদ কেলেং কারীর সঙ্গে তার যোগাযোগ রয়েছে বলে অভিযোগ সিবিআই এর। দিল্লিতে মদ সরবরাহের জন্য দক্ষিণ ভারতীয় কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছিল দিল্লি সরকারের পক্ষ থেকে। আর এই কোম্পানির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে সি আরের মেয়ে কবিতা র। তাই কবিতাকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই।
সংবাদ 7 – ইবি ও সিবিআইকে দিয়ে বিরোধীদের হেনস্থা করা হচ্ছে। তার প্রতিবাদ জানালেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তিনি বলেন এ ধরনের করলে মানুষ প্রত্যাখ্যান করবে বিজেপিকে। একসময় কংগ্রেসও ইডি সিবিআইকে কাজে লাগিয়ে বিরোধীদের হয়রানি করেছিল । আজ কংগ্রেস নিজেই এর বলি হচ্ছে। একদিন বিজেপির এই অবস্থা হবে বলে তিনি মন্তব্য করেন।


