রবিবার শিলচর জেলা পরিষদ হলে বরাক -মনিপুর ফ্রেন্ডশিপ সংস্থার এক অনুষ্ঠানে অ্যাক্ট ইষ্ট পলিসির রূপায়ণ সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়

< 1 - মিনিট |

কেআরসি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সংস্থার সাধারণ সম্পাদক বিশ্বদীপ গুপ্ত স্বাগত বক্তব্য রাখেন

প্রকৃতি নিউজ কনসার্ন

শিলচর- রবিবার শিলচর জেলা পরিষদ হলে বরাক -মনিপুর ফ্রেন্ডশিপ সংস্থার এক অনুষ্ঠানে অ্যাক্ট ইষ্ট পলিসির রূপায়ণ সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়। এই সংস্থার সভাপতি তথা বাবিনা গ্রুপের চেয়ারম্যান ড টি এইচ ধবল সিঙের পৌরোহিত্যে এই অনুষ্ঠানে অ্যাক্ট ইষ্ট পলিসি রূপায়নের ক্ষেত্রে মনিপু্র ও বরাক উপত্যকার যৌথ প্রচেষ্টার উপর গুরুত্ব আরোপ করা হয়।এতে মনিপু্র থেকে আগত এম ইরয়ান্ট সিংহ , কাছাড় সাংবাদিক সংস্থার সভাপতি হারাণ দে ও সমাজ সেবী স্বর্নালী চৌধুরী বক্তা হিসেবে অংশ নেন । কেআরসি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সংস্থার সাধারণ সম্পাদক বিশ্বদীপ গুপ্ত স্বাগত বক্তব্য রাখেন। অন্যান্য দের মধ্যে এতে সৌমিত্র শংকর চৌধুরী, পল্লবীতা শর্মা ও এম থামপা সিংহ বক্তব্য রাখেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *