বরাক নাগরিক সংসদের উদ্যোগে সাতজন সাংবাদিককে ডি পি এস শিলচর স্বাধীনতা চেতনা সাংবাদিকতা পুরস্কার প্রদান হয় প্রেস ক্লাবে

< 1 - মিনিট |

এদিনের অনুষ্ঠানে দ্বারিকা প্রসাদ বাসেদ, শিক্ষিকা ডঃ স্মৃতি মোদক, রূপম নন্দী পুরকায়স্থ, কে আর সি ফাউন্ডেশনের সঞ্চালক বিশ্বদীপ গুপ্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : বরাক নাগরিক সংসদের উদ্যোগে সাতজন সাংবাদিককে ডি পি এস শিলচর স্বাধীনতা চেতনা সাংবাদিকতা পুরস্কার প্রদান হয় প্রেস ক্লাবে l বুধবার বিকেলে প্রথমে বরাক নাগরিক সংসদের পক্ষ থেকে এ অঞ্চলে আই এ এস-আই পি এসে তেমন সাফল্য নেই কেন বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মুখ্য বক্তা হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সন্দীপ নাথ। এছাড়াও সভায় উপস্থিত সব আমন্ত্রিত অথিতিরা আলোচ্য বিষয়ে তাদের নিজ নিজ অভিমত ব্যক্ত করেন lতার পর সাতজন সাংবাদিক যথাক্রমে দ্বিজেন্দ্রলাল দাস, জ্যোতির্ময়কান্তি দাস, প্রদীপ্ত পুরকায়স্থ , শিবাশিস ভট্টাচার্য, অরূপ দাস, আমির হোসেন লস্কর ও বিশ্বজিৎ আচার্যকে ডি পি এস স্বাধীনতা চেতনা সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হয় l

এদিনের অনুষ্ঠানে দ্বারিকা প্রসাদ বাসেদ, শিক্ষিকা ডঃ স্মৃতি মোদক, রূপম নন্দী পুরকায়স্থ, কে আর সি ফাউন্ডেশনের সঞ্চালক বিশ্বদীপ গুপ্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন l এদিনের অনুষ্ঠান সম্পর্কে সাংবাদিকদের সম্মুখে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সংকর দে বিস্তারিত তথ্য তুলে ধরেন l

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *