শিলচর-উদারবন্দ সাংবাদিক মঞ্চের দশম বার্ষিক অনুষ্ঠান পালন

< 1 - মিনিট |

সাংবাদিকতার জীবনের অতীত থেকে বর্তমানের অভিজ্ঞতা নিয়ে বক্তব্য রাখেন সাংবাদিক শিবাশিষ চক্রবর্তী

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : রবিবার বিকেলে উদারবন্দ সাংবাদিক মঞ্চের দশম বার্ষিক অনুষ্ঠান পালন করা হলো বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে উদারবন্দ অডিটরিওম হলে।উক্ত অনুষ্ঠানে প্রথমে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে,পরে সঙ্গীত পরিবেশন করেন বুল্টি রায়,কবিতা আবৃত্তি করেন উদারবন্দ জগন্নাথ কলেজের বাংলা বিভাগের অধ্যাপক অনিরুদ্ধ পোদ্দার ও সহযোগিতায় ছিলেন সুদীপ্তা দাস ও প্রিয়া দাস।অন্যদিকে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে এই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংঘটনের কর্মকর্তা সহ বিশিষ্ট্যজনেরা। কবি-সাহিত্যিক কাজল দেমতার মহাশয়ার পৌরহিত্যে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আনন্দ বাজার পত্রিকার সাংবাদিক উত্তম সাহা,তিনি বক্তব্যে বলেন, সাংবাদিকতা করার বিভিন্ন দিক গুলো ব্যাখা করেন এবং সামাজিক মাধ্যমের ছন্নছাড়া দাপটের কথাও উল্লেখ করেন।

সেদিন এই অঞ্চলের কয়েকজন সংবাদ কর্মী, সাহিত্যিক, প্রাক্তন শিক্ষক শুভঙ্কর চন্দ,সমাজ কর্মী লক্ষ্মীকান্ত সিংহা,পত্রিকা হকার শ্যামলী কলিতা,শশ্মান কর্মী অজয় দাস, তরমুজ আলী লস্কর এবং ডাঃ আনোরুল হক প্রমুখদের। সাংবাদিকতার জীবনের অতীত থেকে বর্তমানের অভিজ্ঞতা নিয়ে বক্তব্য রাখেন সাংবাদিক শিবাশিষ চক্রবর্তী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *