কেআরসি বরাক টাইমস

3 - মিনিট |

এক নজরে বরাক

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – ২০ মার্চ বিশ্ব মৌখিক স্বাস্থ্য দিবস ঘোষণা করা হয়। মৌখিক স্বাস্থ্য দিবস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য এই দিবসটি ঘোষণা করা হয়েছে। সমগ্ৰ বিশ্বে ৯০ শতাংশ মানুষ মৌখিক সম্পর্কে অবগত নন এবং তারা কোনো না কোনো সময়ে দাঁত অথবা মুখের ছোট -বড় অসুখে ভোগেন।সব থেকে দুঃখের ব্যাপার হলো এই মৌখিক সমস্যাগুলি আমরন মানুষের সঙ্গে থেকে যায় তবুও মানুষ সেই বিষয়গুলি সম্পর্কে সচেতন হন না। মৌখিক স্বাস্থ্য এবং মৌখিক স্বাস্থ্যবিধির গুরুত্ব বুঝিয়ে জনসচেতনতা তৈরি করাই এই দিনটির মূল উদ্দেশ্য।

শিলচর মেহেরপুর ঘুংঘুর স্থিত ডেন্টাল কলেজ ও হাসপাতালের ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ ডিন্টিসটির উদ্যোগে বিভিন্ন কার্যসূচির মাধ্যমে বিশ্ব মৌখিক স্বাস্থ্য দিবস পালন করা হয়।এদিন উক্ত ডেন্টাল কলেজ চত্বর থেকে এক সচেতনতামূলক পদযাত্রা বের হয় “সুস্থ মুখ সুস্থ শরীর”স্লোগানের সহিত শিলচর মেডিকেল কলেজে ও হাসপাতালের পয়েন্ট থেকে পরিক্রমা করে ওই ডেন্টাল কলেজে এসে পদযাত্রার সমাপ্তি ঘটে।

সংবাদ 2 – কাছাড় জেলায় একটি উন্নত মানের গোশালা নির্মাণের দাবি জানালো অখিল ভারতীয় গো রক্ষা মহাসঙ্ঘের কাছাড় জেলা কমিটি। সোমবার কমিটির পক্ষ থেকে সভাপতি সঞ্জয় দাস, সহ সম্পাদক সুমিত বৈষ্ণব সহ অন্যরা কাছাড়ের পুলিশ সুপার, জেলাশাসক সহ বিভাগীয় কর্মকর্তার কাছে এ মর্মে এক স্মারকলিপি প্রদান করেছেন। গো রক্ষা মহাসঙ্ঘের পক্ষ থেকে প্রদান করা ওই স্মারকপত্রে দাবি করা হয়েছে যে, কাছাড় জেলার যেকোনও জায়গায় উন্নত মানের গোশালা নির্মাণের জন্য সরকারি ভাবে জমি বরাদ্দ করার জন্য।

সংবাদ 3 – করিমগঞ্জের সরিষা এলাকায় রেল বিভাগের তরফে উচ্ছেদ অভিযান। সোমবার সরিষা অনাথ কলোনিতে রেল পুলিশ ও সদর সার্কেল কর্মীদের যৌথ অভিযানে উচ্ছেদ চালানো হয়। মূলত দীর্ঘদিন ধরে রেলের জমি দখল করে বসত বাড়ি ব্যবসায়ীক প্রতিষ্ঠান বানিয়ে ছিল সেই এলাকার ৭১ টি পরিবার। বিনাবাধায় সরিষা এলাকায় রেলের জায়গা দখল মুক্ত করল জেলাপ্রশাসন। এদিন সদলবলে অভিযানে নেমেছিলেন অতিরিক্ত জেলাশাসক বিক্রম চাষা সহ করিমগঞ্জ সদর সার্কেল অফিসার অন্তরা সেন। কোনো ধরনের অশান্তি না ঘটে তার জন্য আধসামরিক সহ বিশাল বাহিনী নিয়ে অভিযানে নেমে ছিল জেলাপ্রশাসন।

অন্যদিকে উচ্ছেদিত পরিবারের পক্ষ থেকে কেউ ই প্রতিবাদে বা প্রতিরোধে এগিয়ে আসতে দেখা যায় নি। বরং উচ্ছেদিত পরিবারের লোকেরা নিজে থেকে তাদের ঘর বাড়ি ভেঙে ফেলে দিয়ে ছিলেন। এমর্মে করিমগঞ্জ সদর সার্কেল অফিসার অন্তরা সেন জানান সরকারি জমি জারা জবরদখল করে রেখেছেন তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

সংবাদ 4 – ফিতে কেটে সোমবার কাটিগড়ার ঐতিহ্যবাহী বারুণী মেলার আনুষ্ঠানিক সূচনা করেন কাটিগড়ার সিও মিনার্ভা দেবী আরাম্বাম। এসময় উপস্থিত ছিলেন মেলা পরিচালন কমিটির ভারপ্রাপ্ত সচিব সন্দীপ পাল, প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন, নবেন্দু শেখর নাথ, সজল দেব, কাতিরাইল জিপি সভানেত্রীর প্রতিনিধি সুব্রত ভট্টাচার্য, প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিশ্বজিৎ মালাকার, স্বপন দেব সহ অন্যান্য কর্মকর্তারা। প্রসঙ্গত আজ থেকে এক মাস ব্যাপী এই মেলা চলবে।

সংবাদ 5 – দুই কোটি ছয় লক্ষ টাকা ব্যয়ে চারটি রাস্তা ও ৪১ লক্ষ টাকা ব্যয়ে কচুদরম ভেটনারী হাসপাতালের বাউন্ডারি ওয়ালের শিলান্যাস করলেন সোনাইর বিধায়ক করিম উদ্দিন বড়ভুইয়া ওরফে সাজু। রবিবার বৃষ্টি উপেক্ষা করে কাশিপুর পয়েন্ট থেকে নিয়াইরগ্রাম পয়েন্ট পর্যন্ত, রেহিমের দোকান থেকে মনিপুরী বস্তি, ৫৪ নং জাতীয় সড়ক থেকে রায়পাড়া সড়ক, স্বাধীনবাজার থেকে এলআরএ রোড সংস্কার কাজে মোট দুই কোটি ছয় লক্ষের অধিক টাকা ব্যয়ে কাজের সূচনা করেন বিধায়ক।

এদিন বিকেলে ফলক উন্মোচনের মাধ্যমে ৪১ লক্ষ ১৮ হাজার টাকা ব্যয়ে কচুদরম ভেটনারী হাসপাতালের বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজের শিলান্যাস করেন বিধায়ক। এনিয়ে অনুষ্ঠিত পৃথক পৃথক অনুষ্ঠানে বিধায়ক সাজু বলেন, দুর্নীতি মুক্ত প্রকল্প বাস্তবায়ন করতে তিনি সচেষ্ট রয়েছেন। আগের মতো সোনাইয়ে আর দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দেন। শিলান্যাস অনুষ্ঠানে বিভাগীয় ইঞ্জিনিয়ার সহ দলীয় কর্মকর্তা সামিনুল হক বড়ভুইয়া, খালিদ হাসান লস্কর, জাকির হোসেন লস্কর, আওলাদ হোসেন লস্কর, সুফিয়ান লস্কর, আনসারুল হক লস্কর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ 6- সোনাই বিধানসভা সমষ্টির বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়াঁ কর্তৃক বরাকের ছোট ছোট বিভিন্ন জনগোষ্ঠীকে নিয়ে “বরাক ভ্যালী এক্ট” নামের একটি বিল আসাম বিধানসভা অধিবেশনে উত্থাপিত করার প্রয়াস হাতে নিয়েছে।এরই পরিপ্রেক্ষিতে সোমবার বরাকের বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধীরা ঐক্যবদ্ধ হয়ে শিলচরের এক অভিজাত হোটেলে আয়োজিত সভায় বিলের সমর্থনে আলোচনা করেন।

সভায় বিভিন্ন বিষয়ের উপর চর্চা করার পাশাপাশি “বরাক ভ্যালী এক্ট -২০২৩” নামের যে পরিষদ গঠন করা হবে তার মেয়াদ ৩ বছর থেকে বাড়িয়ে ৫ বছর করা, পরিষদে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করা,বরাকের বাহিরে থাকা অন্যান্য ছোট জনগোষ্ঠিকে পরিষদের অন্তর্ভুক্ত করা সহ অন্যান্য বিভিন্ন বিষয়ের উপর এদিন নিজের মতামত তুলে ধরেন তাঁরা। এছাড়াও আর্থসামাজিক উন্নয়নের অভাব সহ শিক্ষা, সংস্কৃতি ও জাতিগত অগ্রগতির উন্নয়নের লক্ষ্যে বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়াঁর প্রস্তবিলকে সমর্থন করার পাশাপাশি বিধায়কের ভুমিকার ভুয়শি প্রশংসা করেন বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধীরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *