শিলচর । মোবাইল গেম খেলায় এবার জারইলতয়ায় কিশোর হত্যা, তীব্র প্রতিক্রিয়া

< 1 - মিনিট |

মোবাইলে গেম খেলার অপরাধে ১৩ বছরের পান্না নাথকে পিটিয়ে হত্যা করে প্রতিবেশী এক ব্যক্তি

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

চলতি মাসে ফের কিশোর হত্যা ঘটনা ঘটল কাছাড় জেলায়। এই লোমহর্ষক ঘটনাটি বড়খলার জারইলতয়ায় ঘটেছে। দেরিতে পাওয়া খবর অনুযায়ী, গত সোমবার মোবাইল গেম খেলার অপরাধে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠে জারইতলা। অভিযোগ মতে, মোবাইলে গেম খেলার অপরাধে ১৩ বছরের পান্না নাথকে পিটিয়ে হত্যা করে প্রতিবেশী এক ব্যক্তি।

কিশোরের পিতা মনমোহন নাথ জানান, সোমবার তাঁর ১৩ বছরের কিশোর পান্না নাথ পাশের একটি খালি বাড়িতে দীপক নাথের মোবাইল নিয়ে গেম খেলেছিল। এরজন্য দীপক নাথ পান্নাকে তাড়িয়ে তাড়িয়ে ধান ক্ষেতে নিয়ে যায়। আর সেখানে অভিযুক্ত পান্নাকে প্রচন্ড মারধর করে। এছাড়া ঘটনাস্থলে অচেতন অবস্থায় কিশোরকে ফেলে যায় । কিছু সময় পর পান্না নাথের মা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য বড়খলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন।

কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখেই তাকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু শেষ রক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ মর্মে কিশোরের বাবা‌ মনমোহন নাথ বড়খলা থানায় একটি এফ আই আর দায়ের করেছেন ১৩ বছরের ।

পুলিশ সুপার নুমাল মাহাত্তো

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *