কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

2 - মিনিট |

১) সারাদেশে এনআরসির কোন পরিকল্পনা কেন্দ্রের নেই/জানালেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
২) প্রধানমন্ত্রীকে কেজরির চিঠি/দিল্লি বাজেটের অচলাবস্থা দূর হলো
৩) খালিস্তানি হামলার সতর্কতা/ ব্রিটেনে ভারতীয় হাইকমিশনে কড়া নিরাপত্তা

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – সারা দেশে এনআরসি চালুর কোন পরিকল্পনা কেন্দ্রের নেই। সংসদে এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। রাজ্যসভার এক সাংসদের প্রশ্নের জবাবে তিনি বলেন ,কেন্দ্র এ ধরনের কোনো পরিকল্পনা এখন পর্যন্ত নেয়নি। এই মুহূর্তে সারাদেশে এনআরসি চালু করার কোন সম্ভাবনা নেই বলে তিনি জানান। এনআরসি চালু করা হবে এই সম্ভাবনার কথা মাথায় রেখেই প্রশ্ন করেছিলেন এই সংসদ। এনআরসি চালু করার কথা বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর এই জবাবে বুঝা গেল এনআরসি চালু হচ্ছে না।

সংবাদ 2 – দিল্লির বাজেট শেষ পর্যন্ত পেশ করা হল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আপত্তিতে বাজেট পেশ করা যায়নি। এ নিয়ে জটিলতা দেখা দেয় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে বলেন, আপনি দিল্লির মানুষের প্রতি এত নারাজ কেন। দয়া করে বাজেট টা পাস করতে দিন। স্বাধীনতার পরের ৭৫ বছরের ইতিহাসে এ ধরনের ঘটনা। এই চিঠি পাওয়ার পর প্রধানমন্ত্রীর অফিস থেকে সম্মতি আসে ।তারপর আজকে এই বাজেট পেশ করা হয়।

সংবাদ 3 – হিন্দু নববর্ষে সংসদ আজ বন্ধ করে দেওয়া হয়। আজকে ছুটি ঘোষণা করা হয়। এনিয়ে প্রশ্ন তুলেন সমাজবাদী পার্টির সংসদে হাসান। তিনি বলেন এতদিন তো এই বন্ধ ছিল না হঠাৎ কেন এই বন্ধ। বিশেষ সম্প্রদায়কে খুশি করার জন্য এই বন্ধ ঘোষণা করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।সমাজবাদী পার্টির সংসদের এই মন্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।

সংবাদ 4 – ভারতে খালিস্তানি নেতা অমৃতপাল সিংহের খোঁজ করছে পুলিশ। পুলিশের চোখে ধুলো দিয়ে এখনও পলাতক অমৃতপাল। অন্যদিকে তার জের দেখা গিয়েছিল লন্ডনে। ব্রিটেনে ভারতীয় হাই কমিশনের (ভিতরে ঢুকে পতাকা নামিয়ে দিয়েছিলেন খালিস্তানপন্থীরা। সেই ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয়েছিল ভারতে তরফে। দূতাবাসের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল। তারপরেই কড়া নিরাপত্তা বলয় দেখা গেল সেখানে। মেট্রোপলিটন পুলিশের তরফে কড়া নিরাপত্তা দেওয়া হয়েছে ভারতীয় হাই কমিশনের সামনে।

সংবাদ 5- বিয়ে করতে গেলে বয়স কোন সমস্যা নয়। সঙ্গে যদি ওদের টাকা থাকে তাহলে বিয়ে করার জলভাত।৯২ বছরের বিয়ে করছেন মিডিয়া বেরন রুপার্ড মার্ডক। অভিনেত্রী মডেল হেরি জেরির সঙ্গে বিয়ে ভেঙ্গে যাওয়ার পর তিনি ফের বিয়ে করছেন। তার বর্তমান স্ত্রীর বয়স ৬৬ বছর।নাম নেশলি স্মিতেচ। এই মুহূর্তে এই বিয়ে নিয়ে সারা বিশ্বে চর্চা তুঙ্গে।

সংবাদ 6 – সারা দেশে ফের কোভিড বেড়ে চলছে। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১১৩৪। এভাবে প্রতিদিন হাজার করে কোভিড পজিটিভ বাড়ছে। এ এনিয়ে ইতিমধ্য প্রকাশ করেছে স্বাস্থ্য বিভাগ। দক্ষিণের রাজ্যগুলিতে কোভিড সংক্রমণ বেশি হচ্ছে।

সংবাদ 7 – মারা গেলেন মহাত্মা গান্ধীর নাতি ঊষা গোকানি। আজ মুম্বাইয়ে তার মৃত্যু হয়। বয়স হয়েছিল ৮৯ বছর। মহাত্মা গান্ধীর সঙ্গে তিনি ভারতছাড়ো আন্দোলনের যোগ দিয়েছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *