আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক সত্য ভূষন পাল আর নেই

< 1 - মিনিট |

সত্য ভূষন বাবু এক সময় আসাম বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগের অধ্যাপকও ছিলেন

প্রকৃতি নিউজ কনসার্ন

শিলচর : আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক সত্য ভূষন পাল আর নেই। কিছু দিন ধরে শিলচর রাঙিরখাড়ির নিজস্ব বাড়িতে অসুস্থ ছিলেন এর পর বুধবার রাত নটা দশ মিনিটের সময় তিনি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি রেখে গেছেন পত্নী মুক্তা দাস পাল ও ভাই বোন সহ অনেক আত্মীয় স্বজন ও গুনমুগ্ধদের।

হাইলাকান্দির অধিবাসী প্রয়াত পাল ছিলেন ব্লু ফ্লায়ার স্কুলের প্রতিষ্ঠাতা। তাঁর কনিষ্ঠ ভ্রাতা ক্ষিতিশ চন্দ্র পাল সম্প্রতি প্রয়াত হন।সত্য ভূষন বাবু এক সময় আসাম বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগের অধ্যাপকও ছিলেন। এর আগে তিনি গুরুচরণ কলেজ ও শিলঙের সেনড এডমানডস কলেজে অধ্যাপনা করেছেন। বিশিষ্ট এই শিক্ষাবিদ পালের মৃত্যুতে কাছাড় সাংবাদিক সংস্থার সভাপতি হারাণ দে সহ অনেকেই শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *