নেশা জাতীয় সামগ্রীর বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান অব্যাহত
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : গোপন তথ্যর ভিত্তিতে ড্রাগসের বিরুদ্ধে অভিযান চালিয়ে শিলচর শহর থেকে MZ 01U-7350 নম্বরের একটি বিলাসী গাড়ি সহ দেড় লক্ষ নেশা জাতীয় ইয়াবা টেবলেট সহ লালস্বম লিয়ান নামের পাচারকারীকে আটক করে পুলিশ l সঙ্গে আটক করা হয় পাচারকারী মিজো পাচারকারীকে l গাড়িটির গোপন চেম্বার থেকে জব্দ করা হয় এই বৃহৎ পরিমাণ নেশা জাতীয় টেবলেট গুলি l মায়ানমার থেকে মিজোরাম চামপাই জেলার মধ্য দিয়ে বহিঃ রাজ্য সরবরাহের পরিকল্পনায় ছিল পাচারকারী l শেষে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শিলচরে জব্দ করে পুলিশ l বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য তুলে ধরেন কাছারের পুলিশ সুপার রুমাল মাহাত্তা l জব্দ করা ট্যাবলেটের বাজার মূল্য ১৫ কোটি টাকা হবে বলে জানান পুলিশ সুপার রুমাল মাহাত্তা l


