২৩ মার্চ থেকে শুরু ২৮ মার্চ পর্যন্ত বিভিন্ন কাজ সহ খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উনাদের এই অনুষ্ঠান চলবে
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
২৩ মার্চ থেকে শুরু হয় এই অনুষ্ঠান। ২৩ মার্চ প্রথমে রামকৃষ্ণনগর মহাবিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে পাঁচ দিনব্যাপী বাৎসরিক অনুষ্ঠানের সুচনা করা হয়। ওইদিন রামকৃষ্ণনগর মহাবিদ্যালয়ের এনসিসি ইউনিট, এন এস এস ইউনিট, আই কিউ এসি ইউনিট, রামকৃষ্ণনগর মহকুমা কৃষি কার্যালয়ের যৌথ উদ্যোগে আসাম মিজোরাম সীমান্তবর্তী রংপুর এলাকায় জুম চাসের জন্য উন্নত মানের বিজ বন্ঠন করা হয় এলাকার সেইসব কৃষ্ণদের মধ্যে। তৎসঙ্গে কৃষির উপর ভিত্তি করে সজাগতা শিবিরের মাধ্যমে আন্তর্জাতিক মিলেট বছর উৎপাদন হয়।
উপস্থিত ছিলেন রামকৃষ্ণকর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর সুরজিৎ চক্রবর্তী, রামকৃষ্ণকর মহাবিদ্যালয়ের এনসিসি ইউনিটের প্রশিক্ষক সঞ্জয় নাথ, আই কিউ এ সি এর সম্পাদক মনোজিৎ পুরকায়স্থ, রামকৃষ্ণকর মহাবিদ্যালয় এর অধ্যাপক দীপঙ্কর পাল, রামকৃষ্ণনগর কৃষি মহকুমার এগ্ৰিকালচার ইন্সপেক্টর নৃপেশ দাস, কার্যালয় কর্মী রিন্টু পাল সহ বিদ্যালয়ের এন এস এস ও এনসি সি এর ছাত্র ছাত্রীরা। রামকৃষ্ণনগর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর সুরজিৎ চক্রবর্তী জানান যে, ২৩ মার্চ থেকে শুরু ২৮ মার্চ পর্যন্ত বিভিন্ন কাজ সহ খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উনাদের এই অনুষ্ঠান চলবে।


